AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Hijacked Ship: অপহৃত ভারতীয় জাহাজ উদ্ধার, ১৫ ভারতীয় নিরাপদে রয়েছেন, বিবৃতি নৌবাহিনীর

Indian Navy: পণ্যবাহী জাহাজ অপহরণের খবর পেয়ে সেটি উদ্ধারের জন্য ভারতীয় যুদ্ধজাহাজ পাঠানোর ব্যাপারে এদিন ভোরেই নির্দেশ দেন নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল আর হরি কুমার। তারপরই বাণিজ্যিক জাহাজটি উদ্ধার করতে ৪টি যুদ্ধজাহাজ আরব সাগরের পাঠানো হয়।

Hijacked Ship: অপহৃত ভারতীয় জাহাজ উদ্ধার, ১৫ ভারতীয় নিরাপদে রয়েছেন, বিবৃতি নৌবাহিনীর
আইএনএস চেন্নাই। ফাইল ছবি।Image Credit: Reuters
| Updated on: Jan 05, 2024 | 8:45 PM
Share

নয়া দিল্লি: আফ্রিকার সোমালিয়া উপকূলের কাছ থেকে ১৫ ভারতীয় ক্রু সদস্য-সহ একটি ভারতীয় জাহাজ অপহরণ করা হয়েছিল। সেই ঘটনার ২৪ ঘণ্টার মধ্যেই অপহরণকারীদের হাত থেকে জাহাজটি উদ্ধার করল ভারতীয় নৌবাহিনী। অপহৃত ক্রু সদস্যরা সকলে নিরাপদে রয়েছেন বলে শুক্রবার সন্ধ্যায় বিবৃতি দিয়েছে ভারতীয় নৌবাহিনী।

লাইবেরিয়ার পতাকা নিয়ে চলা পণ্যবাহী জাহাজ ‘এমভি লিলা নরফোক’ বৃহস্পতিবার সন্ধ্যায় অপহরণ হয়েছিল। শুক্রবার ভোর থেকেই জাহাজটির উদ্ধারকাজে নামে ভারতীয় নৌবাহিনী। পি৮আই সামুদ্রিক টহলদারি বিমান অপহৃত জাহাজটির উপরে চক্কর কাটা শুরু করে এবং অপহৃত ব্যক্তিদের সঙ্গে ফোনে যোগাযোগ করা হয়েছে বলে এদিন সকালে নৌবাহিনীর তরফে জানানো হয়। এরপর সন্ধ্যায় অপহৃত জাহাজে পৌছতে সমর্থ হয় ভারতীয় নৌসেনার কম্যান্ডোরা। অবশেষে সকল ক্রু সদস্য-সহ জাহাজটিরে উদ্ধার করা হয়।

অপহৃত জাহাজ উদ্ধারের খবরটি জানিয়ে নৌবাহিনীর বিবৃতিতে বলা হয়েছে, “মেরিটাইম প্যাট্রোল এয়ারক্রাফ্ট, প্রিডেটর MQ9B এবং হেলোস ব্যবহার করে এমভি-র উপর ক্রমাগত নজরদারি রাখা হয়েছিল। যুদ্ধজাহাজে উপস্থিত ভারতীয় নৌবাহিনীর মেরিন কম্যান্ডোরা এমভি-তে উঠেছিলেন এবং অভিযান শুরু করেছেন। ওই জাহাজে থাকা ১৫ জন ভারতীয়-সহ সকল ক্রু সদস্য নিরাপদে রয়েছেন।” কম্যান্ডোরা ওই জাহাজে পা রাখার আগে ভারতীয় যুদ্ধজাহাজ থেকে অপহৃত জাহাজটি মুক্ত করার জন্য জলদস্যুদের সতর্কবার্তাও দেওয়া হয়।

পণ্যবাহী জাহাজ অপহরণের খবর পেয়ে সেটি উদ্ধারের জন্য ভারতীয় যুদ্ধজাহাজ পাঠানোর ব্যাপারে এদিন ভোরেই নির্দেশ দেন নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল আর হরি কুমার। তারপরই বাণিজ্যিক জাহাজটি উদ্ধার করতে ৪টি যুদ্ধজাহাজ আরব সাগরের পাঠানো হয়।

Follow Us