AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Hyderabad Crime: ইঞ্জেকশনে টয়লেট ক্লিনার মিশিয়ে স্বামীকে ‘খুন’, নেপথ্যে বিবাহ-বহির্ভূত সম্পর্ক?

Husband allegedly killed by Woman: জানা গিয়েছে, দেশের বাইরে কর্মরত ছিলেন। ১ জুলাই প্রশান্তর মা থানায় অভিযোগ দায়ের করেন। তাঁর অভিযোগ, ৩০ জুন ছেলের মৃত্যুর খবর পান। এমনকি ছেলে যে বাড়িতে ফিরেছিল, সেটাও তাঁর জানা ছিল না। ছেলের মৃত্যু রহস্যজনক বলে দাবি করে পুত্রবধূ সন্ধ্যার বিরুদ্ধে অভিযোগ করেন।

Hyderabad Crime: ইঞ্জেকশনে টয়লেট ক্লিনার মিশিয়ে স্বামীকে 'খুন',  নেপথ্যে বিবাহ-বহির্ভূত সম্পর্ক?
প্রতীকী ছবিImage Credit: Meta AI
| Updated on: Jul 07, 2026 | 10:44 AM
Share

হায়দরাবাদ: প্রথমে ছাদ থেকে ফেলে খুনের (Hyderabad Crime) চেষ্টা। সফল না হলে ইঞ্জেকশনে টয়লেট ক্লিনার মিশিয়ে স্বামীকে খুনের অভিযোগ উঠল স্ত্রীর বিরুদ্ধে। ঘটনায় স্ত্রী-সহ তিনজনকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ সূত্রে খবর, বিবাহ বহির্ভূত সম্পর্ক ছিল ওই মহিলার। প্রেমিকের সঙ্গে ষড়যন্ত্র করেই স্বামীকে খুন করে বলে অভিযোগ। তেলাঙ্গানার নিজামবাদ জেলার ঘটনা।

মৃতের নাম প্রশান্ত (৩৫)। স্ত্রী সন্ধ্যার বিরুদ্ধে খুনের অভিযোগ উঠেছে। জানা গিয়েছে, দেশের বাইরে কর্মরত ছিলেন। ১ জুলাই প্রশান্তর মা থানায় অভিযোগ দায়ের করেন। তাঁর অভিযোগ, ৩০ জুন ছেলের মৃত্যুর খবর পান। এমনকি ছেলে যে বাড়িতে ফিরেছিল, সেটাও তাঁর জানা ছিল না। ছেলের মৃত্যু রহস্যজনক বলে দাবি করে পুত্রবধূ সন্ধ্যার বিরুদ্ধে অভিযোগ করেন।

প্রথমে ছাদ থেকে ফেলে খুনের অভিযোগ

অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে পুলিশ জানতে পারে সন্ধ্যার সঙ্গে অনিল নামে এক ব্যক্তির বিবাহ বহির্ভূত সম্পর্ক ছিল। কিন্তু, তাঁদের সম্পর্কে বাধা হয়ে দাঁড়ায় প্রশান্ত। পুলিশ সূত্রে খবর, এরপরই দু’জনে মিলে প্রশান্তকে সরিয়ে দেওয়ার পরিকল্পনা করে। পুলিশের দাবি, পরিকল্পনা বাস্তবায়নের জন্য তারা ভেঙ্কট সাই নামে আরও এক ব্যক্তির সাহায্য নেন। ২৯ জুন সাই প্রথমে প্রশান্তকে অতিরিক্ত মদ খাওয়ান। এরপর বাড়ির ছাদে নিয়ে গিয়ে নিচে ফেলে দেন।

স্যালাইনের বোতলে টয়লেট ক্লিনার

গুরুতর জখম অবস্থায় সন্ধ্যা ও সাই প্রথমে তাঁকে সরকারি হাসপাতালে এবং পরে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান। চিকিৎসার পর বাড়িতেও ফিরে আসেন। জানা গিয়েছে, বাড়িতেই চিকিৎসা চলছিল প্রশান্তর। অভিযোগ, এরপর প্রেমিকের প্ররোচনায় স্যালাইনে টয়লেট ক্লিনার মিশিয়ে খুন করা হয়। শুধু তাই নয়, এরপর তাঁকে খাট থেকেও ধাক্কা দিয়ে ফেলে দেন বলে অভিযোগ। এরপরই প্রশান্তর মৃত্যু হয়।

পুলিশ জানিয়েছে, জেরায় তিন অভিযুক্তই অপরাধের কথা স্বীকার করেছেন। তাঁদের গ্রেফতার করে আদালতে তোলা হলে বিচারবিভাগীয় হেফাজতে পাঠানো হয়।

Follow Us
তৃণমূলের মূল অ্যাকাউন্টে বিপুল লেনদেনে নজর ইডির
তৃণমূলের মূল অ্যাকাউন্টে বিপুল লেনদেনে নজর ইডির
যন্তর মন্তরের অনশনস্থল থেকে হাসপাতালে নিয়ে যাওয়া হল সোনম ওয়াংচুককে
যন্তর মন্তরের অনশনস্থল থেকে হাসপাতালে নিয়ে যাওয়া হল সোনম ওয়াংচুককে
রাজারহাটে বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত ভাড়াবাড়ির ২টি ঘর, ঘরে মজুত ছিল বোমা
রাজারহাটে বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত ভাড়াবাড়ির ২টি ঘর, ঘরে মজুত ছিল বোমা
দময়ন্তীর নিখোঁজ হওয়া নিয়ে TV9 বাংলায় মুখ খুললেন দময়ন্তীর বাবা
দময়ন্তীর নিখোঁজ হওয়া নিয়ে TV9 বাংলায় মুখ খুললেন দময়ন্তীর বাবা
সপ্তাহান্তে উত্তরবঙ্গে ভারী দুর্যোগের আশঙ্কা
সপ্তাহান্তে উত্তরবঙ্গে ভারী দুর্যোগের আশঙ্কা
একুশে জুলাইয়ের আগে সন্দেহ! কী বলছে শহিদের পরিবার?
একুশে জুলাইয়ের আগে সন্দেহ! কী বলছে শহিদের পরিবার?
ঠাকুরপুকুরে তৃণমূলের পার্টি অফিস থেকে উদ্ধার কার্তুজ, কী কারণে মজুত?
ঠাকুরপুকুরে তৃণমূলের পার্টি অফিস থেকে উদ্ধার কার্তুজ, কী কারণে মজুত?
জলপাইগুড়িতে কি এবার ভাঙা পড়বে তৃণমূলের বেআইনি পার্টি অফিস?
জলপাইগুড়িতে কি এবার ভাঙা পড়বে তৃণমূলের বেআইনি পার্টি অফিস?
প্রতিবাদের ডাক দিয়েছিলেন সিদ্দিকুল্লা, আর সংখ্যালঘুরা বলছেন...
প্রতিবাদের ডাক দিয়েছিলেন সিদ্দিকুল্লা, আর সংখ্যালঘুরা বলছেন...
কুণালের 'ভেতরের লোক' মন্তব্য, জবাব দিলেন ঋত-মিত্র মদন
কুণালের 'ভেতরের লোক' মন্তব্য, জবাব দিলেন ঋত-মিত্র মদন