AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

PM Narendra Modi: ওমর আবদুল্লার দলের প্রশংসা প্রধানমন্ত্রীর, জম্মু ও কাশ্মীরে বিজেপির ফলে ‘গর্বিত’ নমো

PM Narendra Modi: জম্মু ও কাশ্মীরে বিজেপির ফলে 'গর্বিত' নরেন্দ্র মোদী। এক্স হ্যান্ডলে তিনি লেখেন, "জম্মু ও কাশ্মীরের বিজেপির পারফরম্যান্সে আমি গর্বিত। যাঁরা বিজেপির উপর আস্থা রেখেছেন, তাঁদের ধন্যবাদ। আমি সবাইকে নিশ্চিত করে বলতে চাই, জম্মু ও কাশ্মীরের উন্নয়নে কাজ করে যাব আমরা।"

PM Narendra Modi: ওমর আবদুল্লার দলের প্রশংসা প্রধানমন্ত্রীর, জম্মু ও কাশ্মীরে বিজেপির ফলে 'গর্বিত' নমো
নরেন্দ্র মোদী (ফাইল ফোটো)Image Credit: PTI
| Updated on: Oct 09, 2024 | 6:29 AM
Share

নয়াদিল্লি: ১০ বছর পর জম্মু ও কাশ্মীরে বিধানসভা নির্বাচন। সেই নির্বাচনে জিতে সরকার গড়তে চলেছে ন্যাশনাল কনফারেন্স ও কংগ্রেসের জোট। তাদের জোট পেয়েছে ৪৯টি আসন। তার মধ্যে ন্যাশনাল কনফারেন্স পেয়েছে ৪২টি আসন। বিজেপি পেয়েছে ২৯টি আসন। জম্মু ও কাশ্মীরে বিজেপির ফলাফলে ‘গর্বিত’ বলে জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। একইসঙ্গে ভাল ফল করার জন্য ন্যাশনাল কনফারেন্সকে ধন্যবাদ জানালেন তিনি।

মঙ্গলবার জম্মু ও কাশ্মীরের ফল ঘোষণা হওয়ার পর এক্স হ্যান্ডলে প্রধানমন্ত্রী লেখেন, “জম্মু ও কাশ্মীরের এই নির্বাচন খুবই স্পেশাল ছিল। সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ প্রত্যাহারের পর প্রথম নির্বাচন হল সেখানে। ভোটদানের হার এবার উল্লেখযোগ্য। এর অর্থ মানুষ গণতন্ত্রে আস্থা রেখেছে।” এর জন্য জম্মু ও কাশ্মীরের ভোটারদের প্রশংসা করেন তিনি।

জম্মু ও কাশ্মীরে বিজেপির ফলেও ‘গর্বিত’ নরেন্দ্র মোদী। এক্স হ্যান্ডলে তিনি লেখেন, “জম্মু ও কাশ্মীরের বিজেপির পারফরম্যান্সে আমি গর্বিত। যাঁরা বিজেপির উপর আস্থা রেখেছেন, তাঁদের ধন্যবাদ। আমি সবাইকে নিশ্চিত করে বলতে চাই, জম্মু ও কাশ্মীরের উন্নয়নে কাজ করে যাব আমরা।” বিজেপির কর্মী-সমর্থকদেরও ধন্যবাদ জানান তিনি।

জম্মু ও কাশ্মীরে সরকার গড়তে চলেছে কংগ্রেস ও ন্যাশনাল কনফারেন্সের জোট। জোটের ৪৯টি আসনের মধ্যে ৪২টি আসন পেয়েছে জম্মু ও কাশ্মীর ন্যাশনাল কনফারেন্স (জেকেএনসি)। জম্মু ও কাশ্মীরে ভাল ফলের জন্য এনসি-র প্রশংসা করলেন মোদী।

এদিকে, মসনদ দখল করতে না পারলেও জম্মু ও কাশ্মীরের বিধানসভা নির্বাচনের ইতিহাসে বিজেপির সবচেয়ে ভাল ফল হয়েছে এবার। এর জন্য জম্মু ও কাশ্মীরের বাসিন্দাদের ধন্যবাদ জানালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। রাজ্য বিজেপি নেতৃত্বকেও কুর্নিশ জানান তিনি। একইসঙ্গে এক্স হ্যান্ডলে শাহ জানিয়েছেন, “জম্মু ও কাশ্মীরের বিকাশ ও নিরাপত্তা নিয়ে দায়বদ্ধ বিজেপি।” জম্মু ও কাশ্মীরকে আতঙ্কমুক্ত করে দেশের অন্য অংশের মতো বিকশিত করাই বিজেপির লক্ষ্য বলে তিনি লেখেন।

Follow Us
চোখের চিকিৎসার জন্য বিদেশে যেতে হাইকোর্টে জাল নথি জমা অভিষেকের?
চোখের চিকিৎসার জন্য বিদেশে যেতে হাইকোর্টে জাল নথি জমা অভিষেকের?
কেন পাওয়া যাচ্ছে না ওষুধ? সাংসদ বললেন...
কেন পাওয়া যাচ্ছে না ওষুধ? সাংসদ বললেন...
মাছ নয়, তৃণমূল নেতার পুকুরে পাওয়া গেল...
মাছ নয়, তৃণমূল নেতার পুকুরে পাওয়া গেল...
হঠাৎ কল্যাণকে কেন চা-সিঙাড়া খাওয়াতে চাইলেন ঋতব্রত? বাড়ল জল্পনা
হঠাৎ কল্যাণকে কেন চা-সিঙাড়া খাওয়াতে চাইলেন ঋতব্রত? বাড়ল জল্পনা
ধর্মতলায় সাংবাদিক নিগ্রহে গ্রেফতারির সংখ্যা বেড়ে ১৬
ধর্মতলায় সাংবাদিক নিগ্রহে গ্রেফতারির সংখ্যা বেড়ে ১৬
মঙ্গলবার এনডিএ সংসদীয় দলের বৈঠক, কোন স্ট্র্যাটেজি ঠিক করবেন মোদী?
মঙ্গলবার এনডিএ সংসদীয় দলের বৈঠক, কোন স্ট্র্যাটেজি ঠিক করবেন মোদী?
'কাশ্মীর মাঙ্গে আজাদি' স্লোগান দিলে কী হবে? জানিয়ে দিলেন শমীক
'কাশ্মীর মাঙ্গে আজাদি' স্লোগান দিলে কী হবে? জানিয়ে দিলেন শমীক
হঠাৎ একের পর এক দোকানে হানা দিলেন কৃষিমন্ত্রী দুধকুমার, কেন?
হঠাৎ একের পর এক দোকানে হানা দিলেন কৃষিমন্ত্রী দুধকুমার, কেন?
'সেবাশ্রয় কোনও ছোটখাটো দুর্নীতি নয়', ব্যাখ্যা দিলেন ঋতব্রত
'সেবাশ্রয় কোনও ছোটখাটো দুর্নীতি নয়', ব্যাখ্যা দিলেন ঋতব্রত
দায়িত্বে নেই ধর্মেন্দ্র, শিক্ষামন্ত্রকের আপাতত 'প্রধান' প্রহ্লাদ জোশী
দায়িত্বে নেই ধর্মেন্দ্র, শিক্ষামন্ত্রকের আপাতত 'প্রধান' প্রহ্লাদ জোশী