PM Modi: পাকিস্তানে গিয়ে আমি নিজে তাদের শক্তি পরীক্ষা করেছি: প্রধানমন্ত্রী মোদী

PM Modi on Pakistan's strength: ২০১৫ সালে আচমকা পাকিস্তানের লাহোরে গিয়েছিলেন প্রধানমন্ত্রী মোদী। এদিন সেই সফরের কথা উল্লেখ করেন প্রধানমন্ত্রী মোদী। কংগ্রেস নেতা মণিশঙ্কর আইয়ারের এক সাম্প্রতিক মন্তব্যের প্রেক্ষিতে এই কথা বলেন প্রধানমন্ত্রী।

PM Modi: পাকিস্তানে গিয়ে আমি নিজে তাদের শক্তি পরীক্ষা করেছি: প্রধানমন্ত্রী মোদী
এক নির্বাচনী জনসভায় প্রদানমন্ত্রী মোদীImage Credit source: PTI

May 23, 2024 | 9:14 PM

ইসলামাবাদ: পাকিস্তানে গিয়ে তিনি নিজে তাদের পারমাণবিক শক্তি পরীক্ষা করে দেখেছেন। বৃহস্পতিবার (২৩ মে), এক টিভি চ্যানেলকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে এমনই দাবি করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সম্প্রতি, ওই টিভি চ্যানেলেই বিশিষ্ট কংগ্রেস নেতা মণিশঙ্কর আইয়ার বলেছিলেন, “পাকিস্তানকে সম্মান করা উচিত কারণ ওদের কাছে পারমাণবিক বোমা আছে।” কংগ্রেস নেতা বলেছিলেন, ভারতের উচিত পাকিস্তানের সঙ্গে আলাপ-আলোচনা করা। সামরিক পেশী দেখানো উচিত নয়। কারণ, ইসলামাবাদকে হাতে পারমাণবিক অস্ত্র রয়েছে।

মণিশঙ্কর আইয়ারের এই মন্তব্যের প্রেক্ষিতেই এদিন প্রধানমন্ত্রী মোদী বলেন, “ওই শক্তিকে আমি নিজে লাহোরে গিয়ে পরীক্ষা করে এসেছি।” ২০১৫ সালে আচমকা পাকিস্তানের লাহোরে গিয়েছিলেন প্রধানমন্ত্রী মোদী। এদিন সেই সফরের কথা উল্লেখ করেন প্রধানমন্ত্রী মোদী। তিনি বলেন, “আমি যখন পাকিস্তানে গিয়েছিলান, তখন অনেক সাংবাদিক প্রশ্ন বলেছিল, ‘হায় আল্লাহ! এ তো ভিসা ছাড়াই চলে এসেছে।’ আমি তাদের বলেছিলাম, এক সময়ে এটা আমার দেশ ছিল।”

এদিন, ভারত মণ্ডপে আয়োজিত এই সাক্ষাৎকারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ৩৭০ ধারা বাতিলের বিষয়েও কথা বলেন। তিনি জানান, এক সময় বিরোধীরা তাঁকে বিদেশ নীতির বিষয়ে প্রশ্ন করত। তাঁর সামর্থ্য নিয়ে সন্দেহ প্রকাশ করত। তিনি জানান, বিশ্বনেতাদের সঙ্গে সরকারি সম্পর্কের পাশাপাশি, তিনি ব্যক্তিগত সম্পর্কও গড়ে তুলেছেন।

এর আগে বিহারের মুজাফফরপুরে এক জনসভায় পাকিস্প্রতানকে চুড়ি পরাবেন বলেছিলেন প্রধানমন্ত্রী মোদী। তিনি বলেন, “পাকিস্তান চুরি পরে না থাকলে, আমরা পরিয়ে দেব। ওদের কাছে আটা নেই, ওদের কাছে বিদ্যুৎ নেই, এখন তো শুনছি ওদের চুড়িরও অভাব রয়েছে।”

Follow Us