AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Uttar Pradesh Crime : আইসক্রিম বিক্রেতার মাথা কেটে বাড়ি গিয়ে রান্না! হাড়হিম ঘটনা উত্তর প্রদেশে

UP Man beheads Ice-Cream Seller : স্থানীয় সূত্রে খবর, বেশ কিছুক্ষণ কথা কাটাকাটির পর হঠাৎ ছুরি বের করেন শঙ্কর। অভিযোগ, কিছু বুঝে ওঠার আগেই বাবলুর গলায় কোপ বসিয়ে দেয় সে। মুহূর্তের মধ্যেই ধর থেকে মাথা আলাদা হয়ে যায়। এখানেই শেষ নয়। মাটিতে পড়ে থাকা কাটা মুণ্ডু নিয়ে হেঁটে বাড়িও ফেরে সে। তারপর সেই মুণ্ডুটা পাশে রেখে নির্লিপ্তভাবে রান্নাও করে বলে অভিযোগ।

Uttar Pradesh Crime : আইসক্রিম বিক্রেতার মাথা কেটে বাড়ি গিয়ে রান্না! হাড়হিম ঘটনা উত্তর প্রদেশে
মৃত আইসক্রিম বিক্রেতাImage Credit: x
| Updated on: Mar 29, 2026 | 10:58 AM
Share

লখনউ : ব্যস্ত সময়। দিনে-দুপুরে রাস্তাঘাটে লোকজনও ভর্তি। ঠিক সেইসময় ঘটে গেল ভয়ঙ্কর ঘটনা। প্রকাশ্য রাস্তায় প্রথমে গলা কেটে খুন। তারপর কাটা মুণ্ডু নিয়ে বাড়ি ফিরে রান্না করা। যাকে বলে চরম নৃশংসতা। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের বারাবাঁকি জেলার পারসোওয়াল গ্রামে। মৃতের নাম বাবলু (২৫)। ইতিমধ্যেই অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতার করেছে উত্তর প্রদেশ পুলিশ। ঘটনায় রীতিমতো আতঙ্ক ছড়িয়েছে এলাকায়।

কী ঘটেছে?

জানা গিয়েছে,বাবলু একজন আইসক্রিম বিক্রেতা। প্রতিদিনই পারসোওয়াল গ্রামে আইসক্রিম বিক্রি করতে যান। শনিবারও আইসক্রিম নিয়ে ওই গ্রামে পৌঁছন। ঠিক সেইসময় বছর পঞ্চাশের শঙ্কর যাদব নামে অভিযুক্ত ব্যক্তির সঙ্গে তাঁর বচসা হয়। স্থানীয় সূত্রে খবর, ওই এলাকায় আইসক্রিম বিক্রি করা নিয়ে আপত্তি তুলেছিল শঙ্কর। বাবলুকে ওই এলাকা থেকে চলে যেতেও বলে সে। কিন্তু, যেতে রাজি হননি বাবলু। তারপরই দু’জনের মধ্যে বচসা শুরু হয়। প্রথমে কথা কাটাকাটি, তারপর তা হাতাহাতিতে পৌঁছয়। তাঁদের ঝামেলা শুনে রাস্তায় ভিড় করেন অনেকে। কিন্তু, মুহূর্তের মধ্যেই সেই বচসা কখন যে নৃশংসতার রূপ নেয়,তা বুঝে উঠতে পারেননি কেউই।

স্থানীয় সূত্রে খবর, বেশ কিছুক্ষণ কথা কাটাকাটির পর হঠাৎ ছুরি বের করেন শঙ্কর। অভিযোগ, কিছু বুঝে ওঠার আগেই বাবলুর গলায় কোপ বসিয়ে দেয় সে। মুহূর্তের মধ্যেই ধর থেকে মাথা আলাদা হয়ে যায়। এখানেই শেষ নয়। মাটিতে পড়ে থাকা কাটা মুণ্ডু নিয়ে হেঁটে বাড়িও ফেরে সে। তারপর সেই মুণ্ডুটা পাশে রেখে নির্লিপ্তভাবে রান্নাও করে বলে অভিযোগ।

শংকরের কাণ্ডে হতচকিত পুলিশও। খবর পেয়েই দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। প্রথমে পুরো গ্রাম ঘিরে ফেলা হয়। তারপর শংকরের বাড়ি গিয়ে দেখেন, পাশে কাটা মুণ্ডু নিয়ে রান্না করছে সে। আগুনের আঁচে মুণ্ডুর কিছুটা অংশ পুড়েও যায়। এরপরই শংকরকে গ্রেফতার করে পুলিশ। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পুলিশ সুপার অর্পিত বিজয়বর্গীয় জানিয়েছেন, অভিযুক্ত মানসিকভাবে অসুস্থ বলে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে। ঘটনার তদন্ত শুরু হয়েছে।

Follow Us
ঢিলেঢালা পোশাকে স্বচ্ছন্দ কামারহাটির CPM প্রার্থী, কুল থাকতে কী করছেন?
ঢিলেঢালা পোশাকে স্বচ্ছন্দ কামারহাটির CPM প্রার্থী, কুল থাকতে কী করছেন?
ফের উত্তপ্ত ভাঙড়, তৃণমূল নেতার বাড়িকে লক্ষ্য করে 'বোমাবাজি'
ফের উত্তপ্ত ভাঙড়, তৃণমূল নেতার বাড়িকে লক্ষ্য করে 'বোমাবাজি'
কেন্দ্রীয় বাহিনী নিয়ে মমতার মন্তব্যের নিন্দায় অমিত শাহ
কেন্দ্রীয় বাহিনী নিয়ে মমতার মন্তব্যের নিন্দায় অমিত শাহ
মালদার ৪ কেন্দ্রে পুলিশ পর্যবেক্ষক বদল কমিশনের
মালদার ৪ কেন্দ্রে পুলিশ পর্যবেক্ষক বদল কমিশনের
বিরোধী দলের সরকার, তাও তামিলনাড়ু-কেরলে নির্বিঘ্নে SIR: অমিত শাহ
বিরোধী দলের সরকার, তাও তামিলনাড়ু-কেরলে নির্বিঘ্নে SIR: অমিত শাহ
তৃণমূলের অভিযোগ, পুলিশ পর্যবেক্ষককে বদল করল কমিশন
তৃণমূলের অভিযোগ, পুলিশ পর্যবেক্ষককে বদল করল কমিশন
জয়ী প্রার্থীকে বদলেছে তৃণমূল, এন্টালিতে ইস্যু কী? ভোটাররা কী বলছেন?
জয়ী প্রার্থীকে বদলেছে তৃণমূল, এন্টালিতে ইস্যু কী? ভোটাররা কী বলছেন?
'দাবি পূরণ না হলে ভোট নয়', গ্রামবাসীদের ক্ষোভ নিয়ে রাজনৈতিক তরজা
'দাবি পূরণ না হলে ভোট নয়', গ্রামবাসীদের ক্ষোভ নিয়ে রাজনৈতিক তরজা
বাজারে দাম নেই, ভোটের প্রচারে 'অমূল্য' আলু, কে কী বলছেন?
বাজারে দাম নেই, ভোটের প্রচারে 'অমূল্য' আলু, কে কী বলছেন?
TMC-র ৯ প্রার্থীর নাম বিবেচনাধীন, হাইকোর্টে দ্রুত হস্তক্ষেপের আর্জি
TMC-র ৯ প্রার্থীর নাম বিবেচনাধীন, হাইকোর্টে দ্রুত হস্তক্ষেপের আর্জি