AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Pakistan Attack: চূড়ান্ত বাঁদরামি F16 দিয়ে, পাকিস্তানকে কান ধরে মাটিতে নামাল ভারত

Pakistan Attack: ভারতের সীমান্তে পরপর হামলা পাকিস্তানের। কার্যত যুদ্ধের পরিস্থিতি দেশের সীমান্তবর্তী তিনটি রাজ্যে। পরপর মিসাইল ছুড়ে হামলার চেষ্টা পাকিস্তানের।

Pakistan Attack: চূড়ান্ত বাঁদরামি F16 দিয়ে, পাকিস্তানকে কান ধরে মাটিতে নামাল ভারত
| Edited By: | Updated on: May 08, 2025 | 10:25 PM
Share

শ্রীনগর: শুধুই ৮টা মিসাইল নয়, পাকিস্তানের যুদ্ধবিমানও ধ্বংস করে দিল ভারত। বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার পর থেকে আচমকা শুরু হয় হামলা। পরপর শোনা যায় বিস্ফোরণের শব্দ। মিসাইল ও ড্রোন পাঠিয়ে হামলার চেষ্টা করল পাকিস্তান। তবে সব চেষ্টাই ব্যর্থ করে দিয়েছে ভারত। একে একে নামিয়ে দেওয়া হয়েছে সবকটি মিসাইল। সেই সঙ্গে ধ্বংস করে দেওয়া হয়েছে যুদ্ধবিমানও।

কাশ্মীর, পঞ্জাব ও রাজস্থানের সীমান্তে এদিন হামলার চেষ্টা হয়। একে একে সীমান্তবর্তী সব শহরের আলো বন্ধ করে দেওয়া হয়। পরপর শোনা যায় বিস্ফোরণের শব্দ। সূত্রের খবর, জম্মুর অসামরিক বিমানবন্দর থেকে শুরু করে পাঠানকোটের বায়ুসেনাঘাঁটিকে নিশানা করা হয়। আর সেই সময় রাজস্থানের জয়সলমেরের সীমান্তেই দেখা যায় পাক যুদ্ধবিমান এফ ১৬। সেই বিমান ধ্বংস করে দিয়েছে ভারতের মিসাইল।

সাতওয়ারি, সাম্বা, আরএস পুরা, আর্নিয়া সেক্টরে ৮টি মিসাইল ধ্বংস করেছে ভারত। কাজ করছে ভারতের এস ৪০০ এয়ার ডিফেন্স সিস্টেম। আর তাতেই পাকিস্তানের হামলার চেষ্টা বানচাল হয়ে যাচ্ছে।

উল্লেখ্য, ভারত গত ৭ মে স্পষ্ট করে জানিয়ে দেয় যে শুধুমাত্র নির্দিষ্ট লক্ষ্যেই হামলা করা হয়েছে। তবে ভারত পাকিস্তানকে এ ব্যাপারে সতর্ক করে দিয়েছিল যে, যদি তাদের সামরিক ঘাঁটিতে আক্রমণ করা হয়, তাহলে পাল্টা জবাব দিতে দুবার ভাববে না ভারত। বৃহস্পতিবার বিদেশ সচিব বিক্রম মিস্রিও সেই বার্তাই দিয়েছেন।

Follow Us