AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

China_India: সীমান্তে কোন‌ও বাফার জোন নেই, চীনকে বুঝিয়ে দিল ভারত

চিন বরাবর এই বাফার জোনকে জমি দখলের কৌশল হিসাবে ব্যবহার করেছে

China_India: সীমান্তে কোন‌ও বাফার জোন নেই, চীনকে বুঝিয়ে দিল ভারত
| Edited By: | Updated on: Feb 04, 2025 | 8:05 PM
Share

“পরিস্থিতি স্থিতিশীল কিন্তু উত্তেজনাপ্রবণ”, লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোলের বর্তমান অবস্থা নিয়ে এমনটাই মন্তব্য সেনাপ্রধানের। এক বছর আগে সেনার অ্যানুয়েল প্রেস কনফারেন্সে তত্‍কালীন সেনাপ্রধান জেনারেল মনোজ পাণ্ডে যা বলেছিলেন, এবারও ঠিক সেটাই বললেন বর্তমান সেনাপ্রধান।

পাশাপাশি জেনারেল উপেন্দ্র দ্বিবেদীর আর‌ও একটা কথা বেশ চমকে দেওয়ার মতো। তিনি বলেছেন, “স্পর্শকাতর কিছু এলাকায় উত্তেজনা কমাতে দুই পক্ষের সেনাই পিছিয়ে আসে। কিন্তু এটা কোনও স্থায়ী বন্দোবস্ত নয়। রুল অফ ল’ও নয়। পরিস্থিতির উন্নতি হলে বাফার জোনও বদলে যায়।” এক্ষেত্রে সেনাপ্রধানের কথাতেই স্পষ্ট, এলএসি-তে বাফার জোন এখন অতীত বলেই মনে করছে ভারত। নিঃসন্দেহে কূটনৈতিক ও কৌশলগত ক্ষেত্রে বড় সিদ্ধান্ত।

চিন বরাবর এই বাফার জোনকে জমি দখলের কৌশল হিসাবে ব্যবহার করেছে। গালওয়ান সংঘর্ষের পর এলএসি-তে এরকমই কিছু বাফার জোন তৈরি হয়েছিল। ভারত সেটা জানত বলেই বাফার জোন নিয়ে পাকাপাকি কোনও ব্যবস্থা করেনি। গত অক্টোবরে ভারত-চিন সমঝোতার পরে এনিয়ে কোনও সিদ্ধান্ত হয়নি। নতুন বছরে এসে ভারত সরাসরি বলে দিল, বাফার জোন বলে কিছু নেই।

সাড়ে ১১টায় ইন, ১১টা ৫২ মিনিটে আউট! পারদ চড়ল যুবভারতীর
সাড়ে ১১টায় ইন, ১১টা ৫২ মিনিটে আউট! পারদ চড়ল যুবভারতীর
যুবভারতীতে চরম বিশৃঙ্খলা, মাঝ রাস্তা থেকেই ফিরে গেলেন মুখ্যমন্ত্রী
যুবভারতীতে চরম বিশৃঙ্খলা, মাঝ রাস্তা থেকেই ফিরে গেলেন মুখ্যমন্ত্রী
মেসিকে দেখতে না পেয়ে যুবভারতীতে তাণ্ডব, উপড়ে ফেলল চেয়ার
মেসিকে দেখতে না পেয়ে যুবভারতীতে তাণ্ডব, উপড়ে ফেলল চেয়ার
ঠাকুর্দা-নাতির বয়সের ব্যবধান ৪০ বছরের কম! SIR-এ আজব কাণ্ড
ঠাকুর্দা-নাতির বয়সের ব্যবধান ৪০ বছরের কম! SIR-এ আজব কাণ্ড
মেসির জন্য ১০ হাজার টাকা খরচ, কী দেখলেন স্টেডিয়ামে গিয়ে?
মেসির জন্য ১০ হাজার টাকা খরচ, কী দেখলেন স্টেডিয়ামে গিয়ে?
১৬ তারিখে বেরবে খসড়া তালিকা, লিস্টে নিজের নাম দেখবেন কী করে?
১৬ তারিখে বেরবে খসড়া তালিকা, লিস্টে নিজের নাম দেখবেন কী করে?
৮৫ লক্ষ ভোটারের বাবার নাম গলদ! ১৩ লাখ ভোটারের বাবা যিনি, মা-ও তিনি!
৮৫ লক্ষ ভোটারের বাবার নাম গলদ! ১৩ লাখ ভোটারের বাবা যিনি, মা-ও তিনি!
নাম বদলাচ্ছে MGNREGA-এর, ১০০ দিন থেকে বেড়ে ১২৫ দিনের কাজের গ্যারান্টি!
নাম বদলাচ্ছে MGNREGA-এর, ১০০ দিন থেকে বেড়ে ১২৫ দিনের কাজের গ্যারান্টি!
চিংড়িঘাটায় থমকে মেট্রোর কাজ, অসন্তুষ্ট হাইকোর্ট
চিংড়িঘাটায় থমকে মেট্রোর কাজ, অসন্তুষ্ট হাইকোর্ট
ফের CEO অফিসের সামনে BLO-দের বিক্ষোভ, গার্ডরেলে ওদের আটকানো গেল?
ফের CEO অফিসের সামনে BLO-দের বিক্ষোভ, গার্ডরেলে ওদের আটকানো গেল?