AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Indian Soldier: বিয়ের ফুল শোকায়নি জওয়ান চললেন যুদ্ধ করতে, স্ত্রী বললেন, ‘আমার সিঁদুর দেশের নামে’

Indian Soldier: মধুচন্দ্রিমা দূর কী বাত! বিয়ের পরদিনই আসে ফোন। যোগ দিতে হবে ডিউটিতে। ১০ তারিখ রওনা হন মনোজ। একা স্ত্রী নন, মনোজকে ছাড়তে স্টেশনে আসেন পরিবাররের অনেকেই। আসেন আত্মীয়-পরিজনরাও। সকলেরই চোখে জল।

Indian Soldier: বিয়ের ফুল শোকায়নি জওয়ান চললেন যুদ্ধ করতে, স্ত্রী বললেন, 'আমার সিঁদুর দেশের নামে'
চোখে জল নববধূরImage Credit: TV 9 Bangla GFX
| Edited By: | Updated on: May 10, 2025 | 2:52 PM
Share

জলগাঁও: মহারাষ্ট্রের জলগাঁও জেলার পাচোরা তহসিলের খেড়গাও নন্দিচে গ্রামের বাসিন্দা মনোজ জ্ঞানেশ্বর পাতিল। বিয়ে হয়েছে ৫দিন আগে। ৫দিন পরেই বাড়ি ছাড়লেন দেশের জন্য। ৫ মে যামিনীর সঙ্গে বিয়ে হয় মনোজের। কিন্তু, সীমান্তে যে লাগাতার গোলাবর্ষণ করে চলেছে পাকিস্তান। চড়ছে উত্তেজনার পারদ। আর এই অবস্থায় ঘরে বসে থাকতে পারেন দেশের বীর জওয়ানরা!  

মধুচন্দ্রিমা দূর কী বাত! বিয়ের পরদিনই আসে ফোন। যোগ দিতে হবে ডিউটিতে। ১০ তারিখ রওনা হন মনোজ। পুরো পরিবার হাজির তাঁকে ট্রেনে তুলতে। স্ত্রী যামিনীর হাতের মেহেন্দি এখনও স্পষ্ট। স্বামী যুদ্ধে যাচ্ছেন, কান্নায় ভেঙে পড়লেন সদ্যবিবাহিতা। ট্রেন ছাড়ার আগে মনোজকে যামিনীর বার্তা- আমার সিঁদুর হবে দেশের নামে। 

একা স্ত্রী নন, মনোজকে ছাড়তে স্টেশনে আসেন পরিবাররের অনেকেই। আসেন আত্মীয়-পরিজনরাও। সকলের চোখেই জল। কিন্তু, মনে জেদ। হার মানবেই পাকিস্তান। তাই সঙ্কটকালে আর মনোজকে ঘরে বেঁধে রাখতে চান না কেউ। ভগবানের কাছে একটাই প্রার্থনা, ভাল থাকুক ঘরের ছেলে। মনোজ বলছেন, যেতে তো হবেই, ভারত মা ডাকছে যে। শেষে ট্রেন উঠেও হাসিমুখেই বিদায় জানালেন সকলের। ততক্ষণে দূরে দাঁড়িয়ে সজল চোখে ভালবাসার মানুষকে প্রাণভরে দেখে নিচ্ছেন নববধূ। 

Follow Us
খড়দহর উপপ্রধানের ঝাঁ চকচকে বাড়ি হার মানাবে বিলাসবহুল হোটেলকে
খড়দহর উপপ্রধানের ঝাঁ চকচকে বাড়ি হার মানাবে বিলাসবহুল হোটেলকে
পালাবদলের পর খাঁ খাঁ করছে সরকারি জমি দখল করে তৈরি তৃণমূলের পার্টি অফিস
পালাবদলের পর খাঁ খাঁ করছে সরকারি জমি দখল করে তৈরি তৃণমূলের পার্টি অফিস
চন্দননগরে ইন্দ্রনীল সেন পরাজিত হতেই পুর বোর্ডে শোচনীয় অবস্থা TMC-র
চন্দননগরে ইন্দ্রনীল সেন পরাজিত হতেই পুর বোর্ডে শোচনীয় অবস্থা TMC-র
পালাবদল হতেই শমীক ভট্টাচার্যর মুখে বাংলায় টাটাকে ফেরানোর বার্তা
পালাবদল হতেই শমীক ভট্টাচার্যর মুখে বাংলায় টাটাকে ফেরানোর বার্তা
পিঠ বাঁচাতে কাটমানির টাকা ফেরত TMC পঞ্চায়েত সদস্যর, মাইকে চলল প্রচার
পিঠ বাঁচাতে কাটমানির টাকা ফেরত TMC পঞ্চায়েত সদস্যর, মাইকে চলল প্রচার
TMC ঘনিষ্ঠ বালি ব্যবসায়ীর বাড়িতে পুলিশি তল্লাশি,উদ্ধার ৫০২ গ্রাম সোনা
TMC ঘনিষ্ঠ বালি ব্যবসায়ীর বাড়িতে পুলিশি তল্লাশি,উদ্ধার ৫০২ গ্রাম সোনা
থ্রেট কালচারে হাতুড়ির ঘা বিজেপি সরকারের, চাকরি গেল বিরূপাক্ষর
থ্রেট কালচারে হাতুড়ির ঘা বিজেপি সরকারের, চাকরি গেল বিরূপাক্ষর
আর জি কর কাণ্ডে আগেই সাসপেন্ড, এবার চাকরি গেল বিরূপাক্ষ-র
আর জি কর কাণ্ডে আগেই সাসপেন্ড, এবার চাকরি গেল বিরূপাক্ষ-র
কোথায়, কত আটক অনুপ্রবেশকারী? হোল্ডিং সেন্টারগুলির পরিস্থিতি কীরকম?
কোথায়, কত আটক অনুপ্রবেশকারী? হোল্ডিং সেন্টারগুলির পরিস্থিতি কীরকম?
Dilip Ghosh: বিধায়ক নয়নার সই জাল? পুরোটাই ফেক! কেন বললেন দিলীপ?
Dilip Ghosh: বিধায়ক নয়নার সই জাল? পুরোটাই ফেক! কেন বললেন দিলীপ?