AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Weather Update: গায়ে ফোস্কা ফেলার প্রতিযোগিতায় বাংলায় এক নম্বরে বাঁকুড়া, দেশে ‘ফার্স্ট’ কে?

Heatwave Warning: চলতি মাসে আরও ৪ থেকে ৮ দিন তাপপ্রবাহ বইতে পারে। গোটা এপ্রিল থেকে জুন মাসের মধ্যে ১০ থেকে ২০টি তাপপ্রবাহ চলতে পারে বলেই জানিয়েছে মৌসম ভবন।

Weather Update: গায়ে ফোস্কা ফেলার প্রতিযোগিতায় বাংলায় এক নম্বরে বাঁকুড়া, দেশে 'ফার্স্ট' কে?
তাপপ্রবাহের সতর্কবার্তাImage Credit: PTI
| Updated on: Apr 21, 2024 | 10:16 AM
Share

নয়া দিল্লি: গরমে ঝলসে যাচ্ছে শরীর। চড়চড়িয়ে বেড়েই চলেছে তাপমাত্রার পারদ। পশ্চিমবঙ্গ, ওড়িশা. মহারাষ্ট্র, মধ্য প্রদেশ সহ একাধিক রাজ্যে চলছে তাপপ্রবাহ। কলকাতায় ইতিমধ্যেই ৪০ ডিগ্রি পার করেছে তাপমাত্রার পারদ। বাঁকুড়াতে তাপমাত্রা আরও বেশি। তবে পারদের নিরিখে ‘ফার্স্ট বয়’ কিন্তু বাংলা নয়, পড়শি রাজ্যের বারিপদা। শনিবার দেশে সর্বাধিক তাপমাত্রা ছিল ওড়িশার বারিপদায়, ৪৫.২ ডিগ্রি সেলসিয়াস। দ্বিতীয় স্থানেই ছিল বাঁকুড়া জেলা। সেখানে তাপমাত্রা ছিল ৪৪.৬ ডিগ্রি সেলসিয়াস।

যথেচ্ছ গাছ কাটা, জলস্তর কমার পাশাপাশি এল নিনোর প্রভাবে দাবদাহে পুড়ছে গোটা দেশ। আগেই সতর্ক করা হয়েছিল যে বাকি বছরের তাপমাত্রার রেকর্ড ভাঙতে পারে এবার। তবে এপ্রিল মাসেই যে তাপমাত্রার পারদ ৪৫ ডিগ্রি পার করবে, তা কেউ কল্পনা করতে পারেনি।

মৌসম ভবনের তরফে শনিবার গোটা দেশের তাপমাত্রার যে তালিকা প্রকাশ করা হয়েছে, তাতে দেশের মধ্যে সবথেকে বেশি গরম ছিল ওড়িশার বারিপদা ও বৌধে, সেখানে শনিবার তাপমাত্রা ৪৫.২ ডিগ্রি ছিল যা স্বাভাবিকের থেকে ৭ ডিগ্রি বেশি। বাংলার মধ্যে বাঁকুড়ায় ৪৪.৬ ডিগ্রি, মেদিনীপুরে ৪৪.৫ ডিগ্রি তাপমাত্রা ছিল। ঝাড়খণ্ডের জামশেদপুর ও ডালটনগঞ্জে ৪৩.৬ ডিগ্রি, ছত্তীসগঢ়ে ৪৩ ডিগ্রি তাপমাত্রা ছিল।

মৌসম ভবনের তরফে জানানো হয়েছে, ওড়িশা, ঝাড়খণ্ড ও পশ্চিমবঙ্গের গাঙ্গেয় উপকূলে তাপপ্রবাহ জারি থাকবে। শুধু এপ্রিলেই নয়, জুন মাস অবধি দেশজুড়ে এই তাপপ্রবাহ টের পাওয়া যাবে। চলতি মাসে আরও ৪ থেকে ৮ দিন তাপপ্রবাহ বইতে পারে। গোটা এপ্রিল থেকে জুন মাসের মধ্যে ১০ থেকে ২০টি তাপপ্রবাহ চলতে পারে বলেই জানিয়েছে মৌসম ভবন।

আগামী কয়েকদিনে মধ্য প্রদেশ, গুজরাট, ওড়িশা, অন্ধ্র প্রদেশ, মহারাষ্ট্র, বিহার ও ঝাড়খণ্ডে তাপপ্রবাহ জারি থাকবে।

Follow Us