iPhone Duo: ৩ লাখের ফোল্ডেবল iPhone Duo ফোন কিনতে পারবেন ১ লাখ ৯০ হাজারেই! কীভাবে?
iPhone Duo Price Comparison: আইফোন ফোল্ডের দামের তুলনামূলক বিচার করে দেখা গিয়েছে যে একাধিক দেশেই আইফোনের নতুন ফোনের দাম ভারতের তুলনায় কম। ভারতে যেখানে আইফোন ফোল্ডের ২৫৬ জিবি মডেলের দাম শুরু হচ্ছে ২ লক্ষ ৯৯ হাজার ৯০০ টাকা থেকে, সেখানেই সংযুক্ত আরব আমিরশাহিতে একই মডেলের দাম ২ লক্ষ ২০ হাজার টাকা।

নয়া দিল্লি: লঞ্চ করল আইফোনের নতুন সিরিজ। অ্যাপেল এনেছে আইফোন ১৮ (iPhone 18) সিরিজ। এর পাশাপাশি সবথেকে বড় চমক- আইফোন ডুয়ো (iPhone Duo)। এই প্রথম ফোল্ডেবল আইফোন এনেছে অ্যাপেল। ভারতে আইফোন ডুয়োর দাম শুরু হচ্ছে ২ লক্ষ ৯৯ হাজার টাকা থেকে। তিন লাখ টাকার এই ফোন কিন্তু ভারতের বাইরে বেশ কয়েকটি দেশে অনেকটাই সস্তা। যদি বিদেশ ভ্রমণের প্ল্যান থাকে, আবার নতুন আইফোন ডুয়ো কেনারও পরিকল্পনা থাকে, তবে এক ঢিলে দুই পাখি মারতেই পারেন। কোথায় সবথেকে সস্তায় আইফোনের নতুন ফোন পাওয়া যাচ্ছে জানেন?
কোন দেশে কত দাম?
বুধবার, ৯ সেপ্টেম্বর বিশ্ব জুড়ে আইফোন লঞ্চ করতেই সমস্ত দেশে আইফোন ফোল্ডের দামের তুলনামূলক বিচার করে দেখা গিয়েছে যে একাধিক দেশেই আইফোনের নতুন ফোনের দাম ভারতের তুলনায় কম। ভারতে যেখানে আইফোন ফোল্ডের ২৫৬ জিবি মডেলের দাম শুরু হচ্ছে ২ লক্ষ ৯৯ হাজার ৯০০ টাকা থেকে, সেখানেই সংযুক্ত আরব আমিরশাহিতে একই মডেলের দাম ২ লক্ষ ২০ হাজার টাকা। জাপানে আইফোন ফোল্ডের দাম ২ লক্ষ ২৫ হাজার টাকা। এমনকী, থাইল্যান্ড ও ভিয়েতনামেও আইফোন ফোল্ডের দাম ভারতের তুলনায় কম। থাইল্যান্ডে আইফোন ফোল্ডের দাম ২ লক্ষ ৩০ হাজার টাকা। ভিয়েতনামে এই ফোনের দাম শুরু ২ লক্ষ ৩৮ হাজার টাকা থেকে।
সবথেকে সস্তায় আইফোন ফোল্ড পাওয়া যাচ্ছে আমেরিকাতেই। সেখানে ২৫৬ জিবি মডেলের দাম ১ লক্ষ ৯০ হাজার টাকা। অর্থাৎ ভারতের তুলনায় ১ লাখ টাকা কম দাম আমেরিকায়। সংযুক্ত আরব আমিরশাহিতে দামের ফারাক হচ্ছে ৭৯ হাজার ৯০০ টাকা। জাপানে ঘুরতে গিয়েও এই ফোন কিনলে ৭৪ হাজার ৯০০ টাকা সাশ্রয় হবে।
আইফোন ডুয়োর দাম-
- আইফোন ডুয়োর বেস মডেল, ২৫৬ জিবির দাম ভারতে ২ লক্ষ ৯৯ হাজার ৯০০ টাকা।
- ৫১২ জিবির মডেলের দাম ৩ লক্ষ ২৪ হাজার ৯০০ টাকা।
- ১টিবির স্টোরেজের ডুয়ো মডেলের দাম ৩ লক্ষ ৭৪ হাজার ৯০০ টাকা।
- ২টিবির স্টোরেজের আইফোন ডুয়োর দাম ৪ লক্ষ ৪৯ হাজার ৯০০ টাকা।
