AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Aircraft Crash: ভয়াবহ দুর্ঘটনা, ভেঙে টুকরো টুকরো হয়ে গেল এয়ার ফোর্সের ‘জাগুয়ার’ ফাইটার জেট

Aircraft Crash: ঘটনার পর একজন পাইলট নিখোঁজ। অপরজন কোনও ক্রমে বেরতে পেরেছেন। তাঁকে নিরাপদে উদ্ধার করা হয়েছে। অন্যজনের খোঁজ চলছে।

Aircraft Crash: ভয়াবহ দুর্ঘটনা, ভেঙে টুকরো টুকরো হয়ে গেল এয়ার ফোর্সের 'জাগুয়ার' ফাইটার জেট
| Updated on: Apr 02, 2025 | 11:16 PM
Share

জামনগর: রাতে ভয়াবহ দুর্ঘটনা। মাটিতে পড়ে ভেঙে টুকরো টুকরো হয়ে গেল বায়ুসেনার জাগুয়ার ফাইটার জেট। বুধবার রাতে গুজরাটের জামনগর জেলায় এই দুর্ঘটনা ঘটে। ঘটনার সঙ্গে সঙ্গে বিমানটিতে আগুন জ্বলে ওঠে। গোটা এলাকা ধোঁয়ায় ভরে যায়।

কালাভাদ রোডের সুভারদা গ্রামের কাছে এদিন বায়ুসেনার জাগুয়ার যুদ্ধবিমানটি ভেঙে পড়ে। ধোঁয়া দেখে বিচলিত হয়ে পড়েন গ্রামবাসীরা। এরপরই গ্রামের লোকজন ঘটনাস্থলে পৌঁছয়। সঙ্গে সঙ্গে পুলিশ ও দমকল বাহিনীকে খবর দেওয়া হয়। সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। শুরু হয় উদ্ধারকাজ।

জানা গিয়েছে, জাগুয়ার যুদ্ধবিমানটি বুধবার রাতে জামনগরের মধ্যে দিয়ে যাওয়ার সময় হঠাৎ মাটিতে পড়ে যায়। সঙ্গে সঙ্গে ভেঙে টুকরো টুকরো হয়ে যায়। বিকট শব্দও শোনা যায় আশপাশের এলাকা থেকে। পুলিশ এয়ার ফোর্সকে ঘটনাটি জানালে, ঘটনাস্থলে যান আধিকারিকরা।

জামনগরের পুলিশ সুপার প্রেমসুখ দেলু ঘটনাস্থলে পৌঁছন। গ্রামবাসীদের সেখান থেকে সরিয়ে দেওয়া হয়েছে। জানা গিয়েছে, ঘটনার পর একজন পাইলট নিখোঁজ। অপরজন কোনও ক্রমে বেরতে পেরেছেন। তাঁকে নিরাপদে উদ্ধার করা হয়েছে। অন্যজনের খোঁজ চলছে।

Follow Us
ঘাটালে জলযন্ত্রণা, কী বলছেন বাসিন্দারা?
ঘাটালে জলযন্ত্রণা, কী বলছেন বাসিন্দারা?
মা নেই, বাবা শয্যাশায়ী, সংগ্রামই 'শিক্ষক' নদিয়ার ১৩ বছরের সঞ্জুর
মা নেই, বাবা শয্যাশায়ী, সংগ্রামই 'শিক্ষক' নদিয়ার ১৩ বছরের সঞ্জুর
গাড়ি নিয়ে এসে চক্ষু চড়কগাছ BDO-র, অফিসে ঢুকতে ভ্যানই 'ভরসা'
গাড়ি নিয়ে এসে চক্ষু চড়কগাছ BDO-র, অফিসে ঢুকতে ভ্যানই 'ভরসা'
৪ বছরের শিশু ডেঙ্গি আক্রান্ত হতেই শোরগোল চন্দ্রকোনায়, পদক্ষেপ পৌরসভার
৪ বছরের শিশু ডেঙ্গি আক্রান্ত হতেই শোরগোল চন্দ্রকোনায়, পদক্ষেপ পৌরসভার
খাবারের সন্ধানে এসে শাবক ও মা হাতি পড়ল জলের ট্যাঙ্কে, তারপর...
খাবারের সন্ধানে এসে শাবক ও মা হাতি পড়ল জলের ট্যাঙ্কে, তারপর...
রোদ উঠলেও মহাবিপদ! জারি হলুদ সতর্কতা
রোদ উঠলেও মহাবিপদ! জারি হলুদ সতর্কতা
অনশনের হুঁশিয়ারি দিয়েছিলেন, শুরুর আগেই পুরনো মামলায় শ্রীঘরে TMC নেতা
অনশনের হুঁশিয়ারি দিয়েছিলেন, শুরুর আগেই পুরনো মামলায় শ্রীঘরে TMC নেতা
সাড়ে ৫ ঘণ্টা জিজ্ঞাসাবাদ, থানা থেকে বেরিয়ে যা বললেন অভিষেক...
সাড়ে ৫ ঘণ্টা জিজ্ঞাসাবাদ, থানা থেকে বেরিয়ে যা বললেন অভিষেক...
সাবধান হয়ে যান, জেনে নিন কোথায় কী করলে কত জরিমানা দিতে হবে...
সাবধান হয়ে যান, জেনে নিন কোথায় কী করলে কত জরিমানা দিতে হবে...
পাশ কাটিয়ে গেল সাইকেল, উল্টে গেল টোটো, দেখুন সিসিটিভি ফুটেজ
পাশ কাটিয়ে গেল সাইকেল, উল্টে গেল টোটো, দেখুন সিসিটিভি ফুটেজ