AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

LPG Cylinder Booking: ক’দিন অন্তর? আবারও গ্যাস বুকিংয়ের ক্ষেত্রে বড় ঘোষণা কেন্দ্রের

LPG Cylinder Booking: পূর্বে শহরের জন্য ২৫ দিন এবং গ্রামের জন্য ৪৫ দিন অন্তর বুকিংয়ের নিয়ম চালু করা হয়েছিল। তবে বর্তমানে এলপিজির পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত করা সম্ভব হয়েছে এবং পূর্বের বকেয়া পেন্ডিং অর্ডারও অনেকাংশে কমে এসেছে।

LPG Cylinder Booking: ক'দিন অন্তর? আবারও গ্যাস বুকিংয়ের ক্ষেত্রে বড় ঘোষণা কেন্দ্রের
এলপিজি সিলিন্ডারImage Credit: PTI
| Edited By: | Updated on: Sep 07, 2026 | 11:38 PM
Share

নয়া দিল্লি: গ্রামাঞ্চলেও ২৫ দিন অন্তর বুকিং করা যাবে এলপিজি সিলিন্ডার, শহরের সমতুল্য করার সিদ্ধান্ত কেন্দ্রীয় সরকারের। গ্রামাঞ্চলের গ্রাহকদের জন্য এলপিজি (LPG) রান্নার গ্যাসের রিফিল বুকিংয়ের নিয়মে বড় শিথিলতা আনা হয়েছে। এবার থেকে গ্রাম ও শহর—উভয় অঞ্চলের গ্রাহকরাই ২৫ দিন অন্তর নতুন সিলিন্ডার বুকিং করতে পারবেন।

পেট্রোলিয়াম, প্রাকৃতিক গ্যাস ও পর্যটন মন্ত্রকের কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুরেশ গোপী সামাজিক মাধ্যমে এ কথা জানিয়েছেন। তিনি জানান, ইন্ডিয়ান ওয়েল (IOCL), ভারত পেট্রোলিয়াম (BPCL) এবং হিন্দুস্তান পেট্রোলিয়ামকে (HPCL) অবিলম্বে সারা দেশে এই অভিন্ন সময়সীমা চালুর নির্দেশ দেওয়া হয়েছে।

কেন নেওয়া হল এই সিদ্ধান্ত?

আন্তর্জাতিক বাজারে টানাপোড়েন ও সরবরাহজনিত সঙ্কটের কারণে সাময়িক পদক্ষেপে শহর ও গ্রামের রিফিল বুকিংয়ের মেয়াদে পার্থক্য রাখা হয়েছিল। পূর্বে শহরের জন্য ২৫ দিন এবং গ্রামের জন্য ৪৫ দিন অন্তর বুকিংয়ের নিয়ম চালু করা হয়েছিল। তবে বর্তমানে এলপিজির পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত করা সম্ভব হয়েছে এবং পূর্বের বকেয়া পেন্ডিং অর্ডারও অনেকাংশে কমে এসেছে।

বর্তমানে গ্যাস সরবরাহের অবস্থা স্বাভাবিক থাকায় এবং সিলিন্ডারের ঘাটতি মিটে যাওয়ায় এই বৈষম্য দূর করে সারা দেশের জন্য ২৫ দিনের সমতুল্য নিয়ম পুনর্নির্ধারণ করা হল।

Follow Us
ঘাটালে জলযন্ত্রণা, কী বলছেন বাসিন্দারা?
ঘাটালে জলযন্ত্রণা, কী বলছেন বাসিন্দারা?
মা নেই, বাবা শয্যাশায়ী, সংগ্রামই 'শিক্ষক' নদিয়ার ১৩ বছরের সঞ্জুর
মা নেই, বাবা শয্যাশায়ী, সংগ্রামই 'শিক্ষক' নদিয়ার ১৩ বছরের সঞ্জুর
গাড়ি নিয়ে এসে চক্ষু চড়কগাছ BDO-র, অফিসে ঢুকতে ভ্যানই 'ভরসা'
গাড়ি নিয়ে এসে চক্ষু চড়কগাছ BDO-র, অফিসে ঢুকতে ভ্যানই 'ভরসা'
৪ বছরের শিশু ডেঙ্গি আক্রান্ত হতেই শোরগোল চন্দ্রকোনায়, পদক্ষেপ পৌরসভার
৪ বছরের শিশু ডেঙ্গি আক্রান্ত হতেই শোরগোল চন্দ্রকোনায়, পদক্ষেপ পৌরসভার
খাবারের সন্ধানে এসে শাবক ও মা হাতি পড়ল জলের ট্যাঙ্কে, তারপর...
খাবারের সন্ধানে এসে শাবক ও মা হাতি পড়ল জলের ট্যাঙ্কে, তারপর...
রোদ উঠলেও মহাবিপদ! জারি হলুদ সতর্কতা
রোদ উঠলেও মহাবিপদ! জারি হলুদ সতর্কতা
অনশনের হুঁশিয়ারি দিয়েছিলেন, শুরুর আগেই পুরনো মামলায় শ্রীঘরে TMC নেতা
অনশনের হুঁশিয়ারি দিয়েছিলেন, শুরুর আগেই পুরনো মামলায় শ্রীঘরে TMC নেতা
সাড়ে ৫ ঘণ্টা জিজ্ঞাসাবাদ, থানা থেকে বেরিয়ে যা বললেন অভিষেক...
সাড়ে ৫ ঘণ্টা জিজ্ঞাসাবাদ, থানা থেকে বেরিয়ে যা বললেন অভিষেক...
সাবধান হয়ে যান, জেনে নিন কোথায় কী করলে কত জরিমানা দিতে হবে...
সাবধান হয়ে যান, জেনে নিন কোথায় কী করলে কত জরিমানা দিতে হবে...
পাশ কাটিয়ে গেল সাইকেল, উল্টে গেল টোটো, দেখুন সিসিটিভি ফুটেজ
পাশ কাটিয়ে গেল সাইকেল, উল্টে গেল টোটো, দেখুন সিসিটিভি ফুটেজ