AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Train Accident: চলতে-চলতে ইঞ্জিনের তলা থেকে খুলে গেল একাধিক যন্ত্র, চালকের তৎপরতায় রক্ষা পেল জলপাইগুড়ি-চেন্নাইগামী সুপারফাস্ট এক্সপ্রেস

Train Accident: দক্ষিণ পূর্ব রেল সূত্রে খবর, শনিবার দুপুর পৌনে তিনটা নাগাদ ঘটনাটি ঘটেছে। ইঞ্জিনের তালা থেকে যে একাধিক যন্ত্র খুলে বেরিয়ে এসেছে লোকো পাইলট বিষয়টি বুঝতে পারেন।

Train Accident: চলতে-চলতে ইঞ্জিনের তলা থেকে খুলে গেল একাধিক যন্ত্র, চালকের তৎপরতায় রক্ষা পেল জলপাইগুড়ি-চেন্নাইগামী সুপারফাস্ট এক্সপ্রেস
বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল এক্সপ্রেসImage Credit: Tv9 Bangla
| Edited By: | Updated on: Feb 23, 2025 | 2:59 PM
Share

কলকাতা: বড় দুর্ঘটনার হাত থেকে বেঁচে গেল চেন্নাইগামী সুপারফাস্ট এক্সপ্রেস। নিউ জলপাইগুড়ি থেকে চেন্নাইগামী সুপারফাস্ট ট্রেনের ইঞ্জিনের তলা থেকে খুলে গেল একাধিক যন্ত্র। ঘটনাটি ঘটেছে নিউ জলপাইগুড়ি থেকে চেন্নাই যাওয়ার পথে বালাসোর লাগোয়া সোরো এবং মারকোনারের মাঝে।

দক্ষিণ পূর্ব রেল সূত্রে খবর, শনিবার দুপুর পৌনে তিনটা নাগাদ ঘটনাটি ঘটেছে। ইঞ্জিনের তলা থেকে যে একাধিক যন্ত্র খুলে বেরিয়ে এসেছে লোকো পাইলট বিষয়টি বুঝতে পারেন। সঙ্গে সঙ্গে ট্রেনটিকে থামিয়ে দেন তিনি। যে সময় ঘটনাটি ঘটেছে সেই সময় গাড়ির গতি যথেষ্ট ছিল বলে দক্ষিণ-পূর্ব রেল সুত্রে খবর। বড়সড় দুর্ঘটনা ঘটে যেতে বলে রেলের আধিকারিকরা জানিয়েছেন।

এই ঘটনার পর রেলের আধিকারিক এবং ইঞ্জিনিয়াররা ঘটনাস্থলে পৌঁছেছেন। আধিকারিকদের একাংশের দাবি, যেভাবে ইঞ্জিনের নিচের একাংশ খুলে গিয়েছিল তাতে লাইনচ্যুত হয়ে বড়সড় দুর্ঘটনা ঘটে যেতে পারত। প্রসঙ্গত উল্লেখ্য, ২০২২ সালে এই একই কারণে ময়নাগুড়িতে ট্রেন দুর্ঘটনায় প্রাণহানির ঘটনা ঘটেছিল।

Follow Us