AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Prashant Kishor: এই প্রথম ভোটে লড়তে চলেছেন প্রশান্ত কিশোর, নিজেই করলেন নিজের ভবিষ্যদ্বাণী

Bihar By Election: এটিই প্রথম নির্বাচন হতে চলেছে প্রশান্ত কিশোরের। তিনি একাধিক বড় বড় রাজনৈতিক দলের জন্য ভোটের কৌশল তৈরি করা, তাদের নির্বাচনে জয়  নিশ্চিত করলেও, নিজে কখনও নির্বাচনে লড়েননি।  নিজের রাজনৈতিক দল তৈরি করলেও, নিজে ভোটে লড়েননি।

Prashant Kishor: এই প্রথম ভোটে লড়তে চলেছেন প্রশান্ত কিশোর, নিজেই করলেন নিজের ভবিষ্যদ্বাণী
প্রশান্ত কিশোর।Image Credit: PTI
| Updated on: Jul 05, 2026 | 6:43 PM
Share

পটনা: আর ভোট-কুশলী নয়, এবার সরাসরি ভোটের ময়দানে নেমেই লড়াই করবেন প্রশান্ত কিশোর (Prashant Kishor)। জন সূরজ পার্টি(Jan Suraj Party)-র প্রতিষ্ঠাতা প্রশান্ত কিশোর, তবে তিনি গতবারের বিহার নির্বাচনে নিজে লড়েননি। জানিয়েছিলেন, তিনি ভোটের ময়দানে নামবেন না। তবে নিজেই নিজের কথা ভাঙলেন। ঘোষণা করলেন ভোটে লড়াইয়ের।

রবিবার, ৫ জুলাই সাংবাদিক বৈঠক করে জনসূরজ পার্টির প্রতিষ্ঠাতা প্রশান্ত কিশোরের নির্বাচনে লড়াইয়ের ঘোষণা করা হয়। জন সূরজের স্টেট প্রেসিডেন্ট মনোজ ভারতী ঘোষণা করেন যে আগামী ৩০ জুলাই বঙ্কিপুর বিধানসভা আসনের উপ-নির্বাচনে জন সূরজ পার্টির প্রতীকে লড়বেন পিকে। এই আসনটি বিজেপির শক্ত ঘাঁটি হিসাবেই পরিচিত।

প্রসঙ্গত, এটিই প্রথম নির্বাচন হতে চলেছে প্রশান্ত কিশোরের। তিনি একাধিক বড় বড় রাজনৈতিক দলের জন্য ভোটের কৌশল তৈরি করা, তাদের নির্বাচনে জয়  নিশ্চিত করলেও, নিজে কখনও নির্বাচনে লড়েননি। নিজের রাজনৈতিক দল তৈরি করলেও, নিজে ভোটে লড়েননি।

৩০ জুলাই উপ-নির্বাচন হবে। আগামী ৩ অগস্ট নির্বাচনের ফলাফল বের হবে। ১৩ জুলাই মনোনয়ন পত্র জমা দেওয়ার শেষ তারিখ। বঙ্কিপুর আসনটি বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতীন নবীনের ছিল। তিনি রাজ্যসভায় নির্বাচিত হওয়ায় এই আসনটি ফাঁকা রয়েছে। বিজেপি এখনও এই আসনে প্রার্থী ঘোষণা করেনি।

প্রশান্ত কিশোর বলেছেন, “বঙ্কিপুরের মানুষরা বিহারের সবথেকে ধনী ও শিক্ষিত। তাদের সেরা প্রার্থীর জন্য ভোট দিক। যদি তারা আমার উপরে আস্থা রাখতে পারেন, তাহলে আমি অনুরোধ করব যে আমায় ভোট দিন। আমি আমার দলের একমাত্র বিধায়ক হিসাবেও বাকি ২৪২ জন বিধায়কের থেকে শক্তিশালী ও প্রভাবশালী হব।

উল্লেখ্য, ২০২৫ সালের বিহার বিধানসভা নির্বাচনে প্রশান্ত কিশোরের জন সূরজ পার্টি ২৩৮ আসনের মধ্যে ২৪৩টি আসনে লড়েছিল, কিন্তু একটি আসনেও জিততে পারেনি।

Follow Us
জমি বিবাদ নিয়ে তুলকালাম পুরুলিয়ায়, মহিলাকে মারধরের অভিযোগ
জমি বিবাদ নিয়ে তুলকালাম পুরুলিয়ায়, মহিলাকে মারধরের অভিযোগ
ফের পুলিশের জালে গুলশন কলোনির ত্রাস মিনি ফিরোজ
ফের পুলিশের জালে গুলশন কলোনির ত্রাস মিনি ফিরোজ
ঢেলে সাজানো হচ্ছে হাওড়া স্টেশন, জুলাইতেই চালু হচ্ছে নতুন প্ল্যাটফর্ম
ঢেলে সাজানো হচ্ছে হাওড়া স্টেশন, জুলাইতেই চালু হচ্ছে নতুন প্ল্যাটফর্ম
'আঘাত হলে চুপচাপ হজম করব না', থানা থেকে বেরিয়ে বলে দিলেন হুমায়ুন
'আঘাত হলে চুপচাপ হজম করব না', থানা থেকে বেরিয়ে বলে দিলেন হুমায়ুন
কেন্দ্রীয় বরাদ্দ বেশি আদায়ে কী করতে হবে? মন্ত্রীদের পরামর্শ শুভেন্দুর
কেন্দ্রীয় বরাদ্দ বেশি আদায়ে কী করতে হবে? মন্ত্রীদের পরামর্শ শুভেন্দুর
বালু-কন্যার 'কীর্তি', এক বছরে ক্যান্টিনের বিল ১ কোটি টাকার বেশি!
বালু-কন্যার 'কীর্তি', এক বছরে ক্যান্টিনের বিল ১ কোটি টাকার বেশি!
একের পর এক কাগজ দেখালেন মমতা, বললেন...
একের পর এক কাগজ দেখালেন মমতা, বললেন...
'ছাব্বিশের নির্বাচনে দাঁড়ালেন কী করে?', বিদ্রোহীদের প্রশ্ন মমতার
'ছাব্বিশের নির্বাচনে দাঁড়ালেন কী করে?', বিদ্রোহীদের প্রশ্ন মমতার
অবশেষে মুখ্যমন্ত্রী শুভেন্দুকে শুভেচ্ছা মমতার, কী বললেন?
অবশেষে মুখ্যমন্ত্রী শুভেন্দুকে শুভেচ্ছা মমতার, কী বললেন?
গর্ভাবস্থায় টাইফয়েড, রাস্তাতেই প্রসব মৃত শিশুর, চোখে জল আনবে
গর্ভাবস্থায় টাইফয়েড, রাস্তাতেই প্রসব মৃত শিশুর, চোখে জল আনবে