AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Rail Budget: কবচ ৪.০! বাজেটে প্রায় ১ লক্ষ কোটিরও বেশি বরাদ্দ, এবার ঠেকানো যাবে তো ট্রেন দুর্ঘটনা? কমবে তো প্রাণহানি?

Rail Budget: একইসঙ্গে রেল মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব এদিন আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় প্রকাশ্যে আনলেন। তিনি বললেন, ‘কবচ ৪.০’ তিন দিন আগে RDSO থেকে অনুমোদন পেয়েছে। যা অতীতের কবচ সুরক্ষা ব্যবস্থা থেকেও আরও উন্নত। দেশের প্রতিটি কোণে রেল নেটওয়ার্কের সঙ্গে যুক্ত করতেই এই নতুন ‘কবচ ৪.০’ ব্যবহার করা হবে।

Rail Budget: কবচ ৪.০! বাজেটে প্রায় ১ লক্ষ কোটিরও বেশি বরাদ্দ, এবার ঠেকানো যাবে তো ট্রেন দুর্ঘটনা? কমবে তো প্রাণহানি?
প্রতীকী ছবি
| Edited By: | Updated on: Jul 23, 2024 | 6:26 PM
Share

নয়া দিল্লি: রেল নিয়ে কী ভাবল সরকার? নতুন কী সুবিধা পেতে চলেছে আম-আদমি? বাজেট পেশের পর থেকে এই প্রশ্নটা ঘোরাফেরা করছে প্রায় সব মহলেই। অবশেষে ধোঁয়াশা কাটাতে আসরে নামতে দেখা গেল রেল মন্ত্রী অশ্বিনী বৈষ্ণবকে। রেলমন্ত্রী স্পষ্ট করে বলে দিলেন, এবার রেল বাজেটে সুরক্ষার বিষয়টি সব থেকে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। আর সেই কারণে ‘কবচ’ কে দ্রুত গতিতে দেশজুড়ে রেল নেটওয়ার্কের সঙ্গে যুক্ত করার নির্দেশ খোদ প্রধানমন্ত্রী দিয়েছেন। অর্থাৎ কবচকেই বাড়তি গুরুত্ব। অর্থাৎ সুরক্ষা যে চিন্তার বিষয়, তা এই সংশ্লিষ্ট খাতে বাজেট বরাদ্দ বৃদ্ধি থেকেই প্রমাণিত, মত ওয়াকিবহাল মহলের। 

রেলমন্ত্রী জানালেন, ২ লক্ষ ৬২ হাজার কোটি টাকা ক্যাপিটাল এক্সপেনডিচার হিসেবে বরাদ্দ করা হয়েছে। যার মধ্যে শুধুমাত্র সুরক্ষার কাজের জন্য ১ লক্ষ ৮ হাজার ৭৯৫ কোটি টাকা রাখা হয়েছে। আর এই অর্থে সব থেকে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে ‘কবচ’ ইন্সটল করার ক্ষেত্রে। পরপর যেভাবে দেশজুড়ে রেল দুর্ঘটনা ঘটেছে এবং প্রায় শতাধিক মানুষের প্রাণহানি হয়েছে, তাতে যে রেল বোর্ড বা মন্ত্রক উদ্বিগ্ন তা এই সুরক্ষার জন্য বরাদ্দ অর্থেই প্রমাণিত বলে মত ওয়াকিবহাল মহলের। 

একইসঙ্গে রেল মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব এদিন আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় প্রকাশ্যে আনলেন। তিনি বললেন,  ‘কবচ ৪.০’ তিন দিন আগে RDSO থেকে অনুমোদন পেয়েছে। যা অতীতের কবচ সুরক্ষা ব্যবস্থা থেকেও আরও উন্নত। দেশের প্রতিটি কোণে রেল নেটওয়ার্কের সঙ্গে যুক্ত করতেই এই নতুন ‘কবচ ৪.০’ ব্যবহার করা হবে। সিগন্যালিং সিস্টেম, রেল ট্র্যাক, স্টেশন মনিটরিং সিস্টেম, টেলিকম সিস্টেম, ইঞ্জিন সহ সুরক্ষার সঙ্গে যুক্ত গোটা বিষয়টি এই ‘কবচ ৪.০’ আধুনিক সুরক্ষা ব্যবস্থার মধ্যে নিয়ে আসা হচ্ছে। রেলমন্ত্রী এও জানিয়ে দিলেন, এখনও পর্যন্ত কবচ সুরক্ষায় রেল নেটওয়ার্ককে মুড়ে দিতে মোট ৪ হাজার ২৭৫ কিলোমিটার অপটিক্যাল ফাইবার কেবল বসানো হয়ে গিয়েছে।

Follow Us
অনশনের হুঁশিয়ারি দিয়েছিলেন, শুরুর আগেই পুরনো মামলায় শ্রীঘরে TMC নেতা
অনশনের হুঁশিয়ারি দিয়েছিলেন, শুরুর আগেই পুরনো মামলায় শ্রীঘরে TMC নেতা
সাড়ে ৫ ঘণ্টা জিজ্ঞাসাবাদ, থানা থেকে বেরিয়ে যা বললেন অভিষেক...
সাড়ে ৫ ঘণ্টা জিজ্ঞাসাবাদ, থানা থেকে বেরিয়ে যা বললেন অভিষেক...
সাবধান হয়ে যান, জেনে নিন কোথায় কী করলে কত জরিমানা দিতে হবে...
সাবধান হয়ে যান, জেনে নিন কোথায় কী করলে কত জরিমানা দিতে হবে...
পাশ কাটিয়ে গেল সাইকেল, উল্টে গেল টোটো, দেখুন সিসিটিভি ফুটেজ
পাশ কাটিয়ে গেল সাইকেল, উল্টে গেল টোটো, দেখুন সিসিটিভি ফুটেজ
বাড়ি থেকে ঝুলন্ত দেহ উদ্ধার মমতার ভাইঝির, কারণ ঘিরে ধোঁয়াশা
বাড়ি থেকে ঝুলন্ত দেহ উদ্ধার মমতার ভাইঝির, কারণ ঘিরে ধোঁয়াশা
প্রথম উপার্জনের টাকায় বৃদ্ধাশ্রমের আবাসিকদের মুখে হাসি ফোটাল ওরা
প্রথম উপার্জনের টাকায় বৃদ্ধাশ্রমের আবাসিকদের মুখে হাসি ফোটাল ওরা
বেসরকারি বাস পরিষেবা বন্ধ করলেন কর্মীরা, সমর্থন মালিকদেরও, কেন?
বেসরকারি বাস পরিষেবা বন্ধ করলেন কর্মীরা, সমর্থন মালিকদেরও, কেন?
আপাতত স্বস্তি 'যোগ্য' চাকরিহারাদের, এরপর কী হবে?
আপাতত স্বস্তি 'যোগ্য' চাকরিহারাদের, এরপর কী হবে?
মোবাইলের নেশায় বদলে যাচ্ছে ব্রেন?
মোবাইলের নেশায় বদলে যাচ্ছে ব্রেন?
S-400-এর হদিশে ২০০ পাক চর! একেকটি তথ্যের জন্য ১০০ কোটির টোপ!
S-400-এর হদিশে ২০০ পাক চর! একেকটি তথ্যের জন্য ১০০ কোটির টোপ!