AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Age of Consent: যৌন সম্পর্কে সম্মতির বয়স ১৮ থেকে কমিয়ে ১৬ না করার পরামর্শ আইন কমিশনের

Law Commission: ২২তম আইন কমিশন বলেছিল, "বর্তমান শিশু সুরক্ষা আইনগুলি পর্যালোচনা করে, শিশুদের উপর অত্যাচার, শিশু পাচার ও শিশুদের দিয়ে দেহ ব্যবসা সংক্রান্ত বিভিন্ন রায় বিচার করে কমিশন মনে করে, পকসো আইনের অধীনে সম্মতির বয়স ১৮ বছর থেকে কমিয়ে ১৬ বছর করা সঠিক হবে না।"

Age of Consent: যৌন সম্পর্কে সম্মতির বয়স ১৮ থেকে কমিয়ে ১৬ না করার পরামর্শ আইন কমিশনের
অলঙ্করণ: অভীক দেবনাথImage Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Sep 29, 2023 | 6:34 PM
Share

নয়া দিল্লি: কমানো যাবে না যৌন সম্পর্কে সম্মতির বয়স (Age of Consent)। কেন্দ্রকে এমনই পরামর্শ দিল আইন কমিশন (Law Commission)। প্রোটেকশন অব চাইল্ড ফ্রম সেক্সুয়াল অফেন্স বা পকসো আইনের (POCSO Act) অধীনে সম্মতির বয়স ১৮ বছর থেকে ১৬ বছর করা যায় কি না, তা জানতে চেয়েছিল কেন্দ্র। শুক্রবার ল কমিশনের তরফে জানানো হল, সম্মতির বয়স যদি কমানো হয়, তবে নেতিবাচক প্রভাব পড়তে পারে। বাল্য বিবাহ (Child Marriage) ও শিশু পাচার (Child Trafficing) বাড়তে পারে।

আইন কমিশনের প্যানেলের তরফে জানানো হয়েছে, কিছু পরিস্থিতিতে সম্মতির বয়স ১৮ থেকে ১৬ বছর করা যেতে পারে। সেক্ষেত্রে আইন সংশোধন প্রয়োজনীয়। ওই বিশেষ ক্ষেত্রগুলিতে বিচার বিভাগের পথনির্দেশিকার প্রয়োজন।

গত বছরই ডিসেম্বর মাসে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় বলেছিলেন, পকসো আইনের অধীনে নানা ঘটনায় সম্মতির বয়স নিয়ে যেভাবে প্রশ্ন উঠছে, সেক্ষেত্রে  সম্মতির বয়স ১৮ বছর থেকে কমিয়ে ১৬ বছর করা যায় কি না, তা সংসদের বিবেচনা করে দেখা উচিত।

আইন মন্ত্রকের রিপোর্ট অনুযায়ী, ২২তম আইন কমিশন বলেছিল, “বর্তমান শিশু সুরক্ষা আইনগুলি পর্যালোচনা করে, শিশুদের উপর অত্যাচার, শিশু পাচার ও শিশুদের দিয়ে দেহ ব্যবসা সংক্রান্ত বিভিন্ন রায় বিচার করে কমিশন মনে করে, পকসো আইনের অধীনে সম্মতির বয়স ১৮ বছর থেকে কমিয়ে ১৬ বছর করা সঠিক হবে না।”

কর্নাটক হাইকোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি রীতুরাজ অবস্তির নেতৃত্বে গঠিত প্যানেলের তরফে জানানো হয়, ১৬ থেকে ১৮ বছর-এই বয়সীদের মধ্যে যে অপরাধমূলক ঘটনাগুলি ঘটেছে, তা সমস্ত দিক পর্যালোচনা করে এবং যাবতীয় পরামর্শ গ্রহণ করেই সম্মতির বয়স না কমানোর সিদ্ধান্তে উপনীত হয়েছে।

রিপোর্টে বলা হয়েছে, “কমিশন মনে করছে পকসো আইনের কিছু সংশোধনের প্রয়োজন, যেখানে ১৬ থেকে ১৮ বছর বয়সীদের আইনত সম্মতি না থাকলেও, বাস্তবে সম্পূর্ণ সম্মতি রয়েছে। পকসো আইনের অধীনে মামলাগুলিকে যে গুরুত্বের সঙ্গে বিচার করা হয়, এই মামলাগুলিকে যেন সেই সমান গুরুত্ব দিয়ে বিচার না করা হয়। আইন ভারসাম্যপূর্ণ হলে শিশুদের সুরক্ষা ও স্বার্থ সর্বোত্তমভাবে রক্ষা হবে।”

Follow Us