AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Life Threat to Karnataka CJ: ‘উনি কোথায় হাঁটতে যান, তাও জানে..’ হিজাব মামলায় রায় দেওয়ার পরই খুনের হুমকি প্রধান বিচারপতিকে

Life Threat to Karnataka CJ: কর্নাটক হাইকোর্টের এই রায়ের বিরুদ্ধেই চ্যালেঞ্জ করে ইতিমধ্যেই সুপ্রিম কোর্টে বেশ কয়েকটি আর্জি জমা পড়েছে। এবার কর্নাটক হাইকোর্টের প্রধান বিচারপতিকেই খুনের হুমকি দেওয়া হয়েছিল।

Life Threat to Karnataka CJ: 'উনি কোথায় হাঁটতে যান, তাও জানে..' হিজাব মামলায় রায় দেওয়ার পরই খুনের হুমকি প্রধান বিচারপতিকে
প্রধান বিচারপতি ঋতুরাজ অবস্থি।
| Edited By: | Updated on: Mar 20, 2022 | 4:38 PM
Share

বেঙ্গালুরু: হিজাব মামলায় রায়দানের পরই প্রাণহানির আশঙ্কায় ভুগছেন কর্নাটক হাইকোর্টের প্রধান বিচারপতি ঋতুররাজ অবস্থি। মামলার রায়দানের পর থেকেই তাঁকে খুন করার হুমকি দেওয়া হচ্ছে। এই ঘটনার প্রেক্ষিতেই এবার অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের বিরুদ্ধে মামলা দায়ের করা হল। কর্নাটক হাইকোর্টের আইনজীবী উমাপতি এস এফআইআর দায়ের করেছেন। তিনি জানিয়েছেন, সম্প্রতিই হোয়াটসঅ্যাপে একটি ভিডিয়ো মেসেজ পেয়েছিলেন তিনি, সেখানে প্রধান বিচারপতি ঋতুরাজ অবস্থিকে খুন করার হুমকি দেওয়া হয়েছে।

চলতি বছরের শুরু থেকেই হিজাব বিতর্ক নিয়ে তোলপাড় হয়েছিল কর্নাটক। বিতর্কের আঁচ ছড়িয়ে পড়েছিল রাজ্যের গণ্ডির বাইরেও। সম্প্রতিই কর্নাটক হাইকোর্টের তরফে ওই মামলার রায়দান করা হয়। শিক্ষা প্রতিষ্ঠানে কোনও প্রকার ধর্মীয় পোশাক পরার উপরে কর্নাটক সরকার যে নিষেধাজ্ঞা জারি করেছিল, তা বহাল রাখে কর্নাটক হাইকোর্ট। বলা হয়, ধর্মাচরণে বাধ্যতমূলক নয় হিজাব।

কর্নাটক হাইকোর্টের এই রায়ের বিরুদ্ধেই চ্যালেঞ্জ করে ইতিমধ্যেই সুপ্রিম কোর্টে বেশ কয়েকটি আর্জি জমা পড়েছে। এবার কর্নাটক হাইকোর্টের প্রধান বিচারপতিকেই খুনের হুমকি দেওয়া হয়েছিল। অভিযোগ দায়েরকারী ওই আইনজীবী বলেন, “আমি ওই ভিডিয়ো ও তার বিষয়বস্তু দেখে চমকে উঠেছিলাম। সেই কারণেই আমি সঙ্গে সঙ্গে হাইকোর্টের রেজিস্ট্রারারের সঙ্গে কথা বলতে যাই।”

রেজিস্ট্রারারের উদ্দেশে লেখা ওই আইনজীবী বলেন, “আমি সকাল ৯টা ৪৫মিনিট নাগাদ হোয়াটসঅ্যাপে একটা ভিডিয়ো মেসেজ পাই। ওই ভিডিয়োটি তামিল ভাষায় ছিল। পরে ভিডিয়োটি শুনে বুঝতে পারি যে কর্নাটক হাইকোর্টের প্রধান বিচারপতি ও অন্যান্য বিচারপতিদের খুন করার হুমকি দেওয়া হচ্ছে কর্নাটকে শিক্ষা প্রতিষ্ঠানে হিজাবের উপরে নিষেধাজ্ঞা জারি করার জন্য।”

ওই আইনজীবী দাবি করেন, “মনে হচ্ছে তামিলনাড়ুর মাদুরাই জেলায় কোনও মিটিংয়ে এই হুমকি দেওয়া হয়েছে। ওই বক্তা ঝাড়খণ্ডের বিচারপতিকে খুনের প্রসঙ্গও টেনে আনা হয়। ওই ঘটনার প্রসঙ্গ টেনেই কর্নাটকের প্রধান বিচারপতিকেও খুনের হুমকি দেওয়া হয়েছে।”

Follow Us
বাদল অধিবেশনের শুরুতেই উত্তপ্ত সংসদ, দফায় দফায় মুলতুবি দুই কক্ষ
বাদল অধিবেশনের শুরুতেই উত্তপ্ত সংসদ, দফায় দফায় মুলতুবি দুই কক্ষ
কীভাবে আগুন বেকারিতে? কীভাবে হল অভিষেকের আমতলার কার্যালয়?
কীভাবে আগুন বেকারিতে? কীভাবে হল অভিষেকের আমতলার কার্যালয়?
তারামণ্ডলের সামনে মমতাদের শহিদ দিবস পালন নিয়ে খোঁচা মদনের, কী বললেন?
তারামণ্ডলের সামনে মমতাদের শহিদ দিবস পালন নিয়ে খোঁচা মদনের, কী বললেন?
ম্যানগ্রোভ ধ্বংস করে কীভাবে রিসর্ট? সামনে আসবে বড় নাম?
ম্যানগ্রোভ ধ্বংস করে কীভাবে রিসর্ট? সামনে আসবে বড় নাম?
সর্বদল বৈঠক থেকে ওয়াকআউট বিরোধীদের, বিস্ফোরক বার্তা দিলেন মহুয়া
সর্বদল বৈঠক থেকে ওয়াকআউট বিরোধীদের, বিস্ফোরক বার্তা দিলেন মহুয়া
অটিজমে আক্রান্ত সন্তান, মায়ের বদলির আবেদনে সায় দিল হাইকোর্ট
অটিজমে আক্রান্ত সন্তান, মায়ের বদলির আবেদনে সায় দিল হাইকোর্ট
আইনশৃঙ্খলা সংক্রান্ত বৈঠকে থাকবেন অমিত শাহ
আইনশৃঙ্খলা সংক্রান্ত বৈঠকে থাকবেন অমিত শাহ
দল হিসাবে সংসদে NCPI-র স্বীকৃতি স্পিকারের দফতরে বিচারাধীন
দল হিসাবে সংসদে NCPI-র স্বীকৃতি স্পিকারের দফতরে বিচারাধীন
তৃণমূলের অ্যাকাউন্টে ১৬৪ কোটির গেরো! হিসেব মেলাতে নাজেহাল ED
তৃণমূলের অ্যাকাউন্টে ১৬৪ কোটির গেরো! হিসেব মেলাতে নাজেহাল ED
ভিসার মেয়াদোত্তীর্ণ বিদেশিদের বিরুদ্ধে এবার কড়া পদক্ষেপ
ভিসার মেয়াদোত্তীর্ণ বিদেশিদের বিরুদ্ধে এবার কড়া পদক্ষেপ