AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

2024 Election Date: মোদী-শাহ-রাহুলের নির্বাচনী কেন্দ্রে ভোট কবে জানেন?

Lok Sabha Election Date: ১৯ এপ্রিল প্রথম দফার ভোট হবে ১০২টি লোকসভা কেন্দ্রে। ২৬ এপ্রিল দ্বিতীয় দফার ভোট হবে ৮৯ কেন্দ্রে। ৭ মে তৃতীয় দফার ভোট হবে ৯৪ কেন্দ্রে, ১৩ মে চতুর্থ দফার ভোট হবে ৯৪ কেন্দ্রে, ২০ মে পঞ্চম দফার ভোট হবে ৪৯ কেন্দ্রে, ২৫ মে ষষ্ঠ দফার ভোট হবে ৫৭ কেন্দ্রে এবং ১ জুন সপ্তম দফারও ভোটও হবে ৫৭টি কেন্দ্রে।

2024 Election Date: মোদী-শাহ-রাহুলের নির্বাচনী কেন্দ্রে ভোট কবে জানেন?
নরেন্দ্র মোদী, অমিত শাহ, রাহুল গান্ধীImage Credit: TV9 Bangla
| Updated on: Mar 16, 2024 | 10:36 PM
Share

নয়াদিল্লি: সাত দফায় হবে ২০২৪ সালের লোকসভা নির্বাচন। ১৯ এপ্রিল থেকে ১ জুন পর্যন্ত চলবে নির্বাচন। ৪ জুন হবে ভোটগণনা। এর মধ্যে পশ্চিমবঙ্গ, বিহার এবং উত্তর প্রদেশে ভোট রয়েছে সাত দফাতেই। ১৯ এপ্রিল প্রথম দফার ভোট হবে ১০২টি লোকসভা কেন্দ্রে। ২৬ এপ্রিল দ্বিতীয় দফার ভোট হবে ৮৯ কেন্দ্রে। ৭ মে তৃতীয় দফার ভোট হবে ৯৪ কেন্দ্রে, ১৩ মে চতুর্থ দফার ভোট হবে ৯৪ কেন্দ্রে, ২০ মে পঞ্চম দফার ভোট হবে ৪৯ কেন্দ্রে, ২৫ মে ষষ্ঠ দফার ভোট হবে ৫৭ কেন্দ্রে এবং ১ জুন সপ্তম দফারও ভোটও হবে ৫৭টি কেন্দ্রে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, কংগ্রেস নেতা রাহুল গান্ধী যে কেন্দ্র থেকে লড়বেন সেখানকার ভোট কবে হবে জানেন?

নরেন্দ্র মোদী: উত্তর প্রদেশের বারাণসী লোকসভা কেন্দ্র থেকে ভোটে লড়বেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখানে ভোট হবে সপ্তম দফায়, অর্থাৎ ১ জুন। ১ জুন নির্ধারিত হবে দেশের প্রধানমন্ত্রীর ভবিষ্যত। ২০১৯ সালে এই কেন্দ্র থেকে ৪ লক্ষ ৭৮ হাজারেরও বেশি ভোটে জিতেছিলেন।

অমিত শাহ: কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ লোকসভা ভোটে লড়বেন গুজরাটের গান্ধীনগর লোকসভা কেন্দ্র থেকে। এই আসনে গত ৩০ বছর ধরেই জিতে আসছে বিজেপি। এই কেন্দ্রে ভোট হবে তৃতীয় দফায়, অর্থাৎ ৭ মে। ২০১৯ সালে এই কেন্দ্র থেকে সাড়ে ৫ লক্ষেরও বেশি ভোটে জিতেছিলেন শাহ।

রাহুল গান্ধী: কেরলের ওয়েনাড় কেন্দ্র থেকে কংগ্রেস প্রার্থী হিসাবে রাহুল গান্ধীর নাম ইতিমধ্যেই ঘোষণা করেছে কংগ্রেস। এই কেন্দ্রে ভোট হবে দ্বিতীয় দফায়, অর্থাৎ ২৬ এপ্রিল। ২০১৯ সালেও কেরলের এই লোকসভা কেন্দ্র থেকে ৪ লক্ষ ৩১ হাজারের বেশি ভোটে জেতেন রাহুল। যদিও তিনি উত্তর প্রদেশে আমেঠী কেন্দ্রে স্মৃতি ইরানির কাছে হেরে গিয়েছিলেন।

Follow Us