AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

BJP Candidate: ভোটের পরদিনই বিজেপি প্রার্থীর মৃত্যু, ‘অপূরণীয় ক্ষতি’, লিখলেন মুখ্যমন্ত্রী

Moradabad: শুক্রবার দেশজুড়ে শুরু হয়েছে সাত দফার লোকসভা ভোট। প্রথম দফায় উত্তর প্রদেশের ৮ আসনে ভোট ছিল। এরমধ্যে ছিল মোরাদাবাদও। শারীরিক অসুস্থতার কারণে ভোটপ্রচারেও নামতে পারেননি সর্বেশ সিং। সংবাদসংস্থার খবর, গলায় কোনও সমস্যা দেখা দিয়েছিল বর্ষীয়ান এই রাজনীতিকের। অস্ত্রোপচারও করতে হয়। দিল্লির এইমসে চেকআপের জন্য গিয়েছিলেন।

BJP Candidate: ভোটের পরদিনই বিজেপি প্রার্থীর মৃত্যু, 'অপূরণীয় ক্ষতি', লিখলেন মুখ্যমন্ত্রী
মোরাদাবাদের বিজেপি প্রার্থী সর্বেশ সিং।
| Updated on: Apr 20, 2024 | 10:58 PM
Share

উত্তর প্রদেশ: ভোটের পরদিনই প্রয়াত হলেন বিজেপির প্রার্থী। শনিবার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন উত্তর প্রদেশের মোরাদাবাদের প্রার্থী সর্বেশ সিং (৭১)। দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন তিনি। দিল্লির এইমস-এ (AIIMS) চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তাঁর। উত্তর প্রদেশের বিজেপি প্রধান ভূপেন্দ্র চৌধুরী সংবাদসংস্থা পিটিআইকে এই খবর জানিয়েছেন।

শুক্রবার দেশজুড়ে শুরু হয়েছে সাত দফার লোকসভা ভোট। প্রথম দফায় উত্তর প্রদেশের ৮ আসনে ভোট ছিল। এরমধ্যে ছিল মোরাদাবাদও। শারীরিক অসুস্থতার কারণে ভোটপ্রচারেও নামতে পারেননি সর্বেশ সিং। সংবাদসংস্থার খবর, গলায় কোনও সমস্যা দেখা দিয়েছিল বর্ষীয়ান এই রাজনীতিকের। অস্ত্রোপচারও করতে হয়। দিল্লির এইমসে চেকআপের জন্য গিয়েছিলেন।

উত্তর প্রদেশের ৮০টি আসনের মধ্যে মোরাদাবাদ অন্যতম। ২০১৪ সাল থেকে ২০১৯ সাল পর্যন্ত এই কেন্দ্রে সাংসদ ছিলেন সর্বেশ সিং। ২০১৯ সালে সমাজবাদী পার্টির এসটি হাসান এই কেন্দ্র থেকে জেতেন। তবে ২০২৪-এও বিজেপি সর্বেশেই ভরসা রাখে। প্রাক্তন সাংসদের মৃত্যুতে শোক প্রকাশ করেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। আদিত্যনাথ লেখেন, ‘ বিজেপি পরিবারের জন্য অপূরণীয় ক্ষতি। পরিবারের প্রতি আমার সমবেদনা রইল।’

Follow Us
গাড়ি নিয়ে এসে চক্ষু চড়কগাছ BDO-র, অফিসে ঢুকতে ভ্যানই 'ভরসা'
গাড়ি নিয়ে এসে চক্ষু চড়কগাছ BDO-র, অফিসে ঢুকতে ভ্যানই 'ভরসা'
৪ বছরের শিশু ডেঙ্গি আক্রান্ত হতেই শোরগোল চন্দ্রকোনায়, পদক্ষেপ পৌরসভার
৪ বছরের শিশু ডেঙ্গি আক্রান্ত হতেই শোরগোল চন্দ্রকোনায়, পদক্ষেপ পৌরসভার
খাবারের সন্ধানে এসে শাবক ও মা হাতি পড়ল জলের ট্যাঙ্কে, তারপর...
খাবারের সন্ধানে এসে শাবক ও মা হাতি পড়ল জলের ট্যাঙ্কে, তারপর...
রোদ উঠলেও মহাবিপদ! জারি হলুদ সতর্কতা
রোদ উঠলেও মহাবিপদ! জারি হলুদ সতর্কতা
অনশনের হুঁশিয়ারি দিয়েছিলেন, শুরুর আগেই পুরনো মামলায় শ্রীঘরে TMC নেতা
অনশনের হুঁশিয়ারি দিয়েছিলেন, শুরুর আগেই পুরনো মামলায় শ্রীঘরে TMC নেতা
সাড়ে ৫ ঘণ্টা জিজ্ঞাসাবাদ, থানা থেকে বেরিয়ে যা বললেন অভিষেক...
সাড়ে ৫ ঘণ্টা জিজ্ঞাসাবাদ, থানা থেকে বেরিয়ে যা বললেন অভিষেক...
সাবধান হয়ে যান, জেনে নিন কোথায় কী করলে কত জরিমানা দিতে হবে...
সাবধান হয়ে যান, জেনে নিন কোথায় কী করলে কত জরিমানা দিতে হবে...
পাশ কাটিয়ে গেল সাইকেল, উল্টে গেল টোটো, দেখুন সিসিটিভি ফুটেজ
পাশ কাটিয়ে গেল সাইকেল, উল্টে গেল টোটো, দেখুন সিসিটিভি ফুটেজ
বাড়ি থেকে ঝুলন্ত দেহ উদ্ধার মমতার ভাইঝির, কারণ ঘিরে ধোঁয়াশা
বাড়ি থেকে ঝুলন্ত দেহ উদ্ধার মমতার ভাইঝির, কারণ ঘিরে ধোঁয়াশা
প্রথম উপার্জনের টাকায় বৃদ্ধাশ্রমের আবাসিকদের মুখে হাসি ফোটাল ওরা
প্রথম উপার্জনের টাকায় বৃদ্ধাশ্রমের আবাসিকদের মুখে হাসি ফোটাল ওরা