AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

BMC Election: বিএমসি-তে জয়ের মুখে বিজেপি–শিবসেনা জোট, এক্স হ্যান্ডেলে পোস্ট করে শুভেচ্ছা প্রধানমন্ত্রীর

মুম্বইতে মোট ২৩ টি গণনাকেন্দ্র রাখা হয়েছে। নির্বাচন কমিশনের নির্দেশিকা এবং আদর্শ আচরণবিধি মেনে গণনা প্রক্রিয়া চলছে। নিরাপত্তা ব্যবস্থা থেকে ট্রাফিক সবক্ষেত্রেই প্রয়োজনীয় সতর্কতা নেওয়া হয়েছে। এবার ধাপে ধাপে গণনা চলবে বলে জানা গিয়েছে। তাই এখনও সব আসনের ট্রেন্ড জানা যাবে না।

BMC Election: বিএমসি-তে জয়ের মুখে বিজেপি–শিবসেনা জোট, এক্স হ্যান্ডেলে পোস্ট করে শুভেচ্ছা প্রধানমন্ত্রীর
| Edited By: | Updated on: Jan 16, 2026 | 10:34 PM
Share

ভোটগণনা শুরু হতেই স্পষ্ট ইঙ্গিত মিলছে, ক্ষমতাসীন বিজেপি–শিবসেনা (শিন্ডে গোষ্ঠী) জোটই এগিয়ে রয়েছে। মুম্বই পুর নির্বাচনে ঐতিহাসিক জয়ের পথে বিজেপি জোটের। এই জয়ের স্বাদ ভিন্ন, বললেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়ণবীস । ফড়ণবীস রাজ্য বিজেপি সভাপতি রবীন্দ্র চবনকে ফোন করে অভিনন্দন জানান।

সব আপডেট একনজরে

  1. মুম্বই পুর নির্বাচনে ঐতিহাসিক জয়ের পথে বিজেপি জোটের। এই জয়ের স্বাদ ভিন্ন, বললেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়ণবীস । ফড়ণবীস রাজ্য বিজেপি সভাপতি রবীন্দ্র চবনকে ফোন করে অভিনন্দন জানান।

  1. বিএমসি-তে এগিয়ে বিজেপি–শিবসেনা জোট, ফলাফল মানুষের সঙ্গে এনডিএ-র বন্ধনকে তুলে ধরলেন প্রধানমন্ত্রী। এক্স  হ্যান্ডেলে পোস্ট করেন প্রধানমন্ত্রী। তিনি লিখেছেন, “বিভিন্ন মিউনিসিপ্যাল কর্পোরেশন নির্বাচনের ফলাফল থেকে স্পষ্ট যে, মহারাষ্ট্রের মানুষের সঙ্গে এনডিএ-র বন্ধন আরও গভীর হয়েছে।” তাঁর আরও বক্তব্য, “উন্নয়নের ক্ষেত্রে আমাদের কাজের রেকর্ড রয়েছে। আমাদের ভবিষ্যৎ দৃষ্টিভঙ্গি মানুষের মনে সাড়া ফেলেছে।”
  2. মহারাষ্ট্রে পাঁচটি শহরে মেয়র পদ পাবে কংগ্রেস, প্রায় ৩৫০ জন কর্পোরেটর থাকবেন, এমনই দাবি করেছেন  মহারাষ্ট্র কংগ্রেস সভাপতি হর্ষবর্ধন সাপকালে। তাঁর বক্তব্য, অন্তত ১০টি পুরসভায় ক্ষমতার অংশীদার হিসেবেও কংগ্রেসই থাকবে।

  3. কংগ্রেসের দাবি,  রাজ্যের ২৯টি মিউনিসিপ্যাল কর্পোরেশনের মধ্যে লাতুর, চন্দ্রপুর, ভিওয়ান্ডি (থানে জেলা), পারভানি ও কোলহাপুরে তাঁদের মেয়র বসতে পারে।

  4. গণনা শুরু হওয়ার পর যে আপডেট এসেছে, তাতে জানা যাচ্ছে বিজেপি জোট ৪৯টি আসনে এগিয়ে রয়েছে। উদ্ধব ঠাকরে ও রাজ ঠাকরে এগিয়ে রয়েছে মোট ৩১টি আসনে। এর মধ্যে উদ্ধবের শিব সেনা এগিয়ে ২৮টি আসনে আর রাজ ঠাকরের নবনির্মাণ সেনা ৩টি আসনে লিড করছে।
  5. বিএমসি-র বার্ষিক বাজেট থাকে মোট ৭৪ হাজার কোটির বেশি। এই নির্বাচনে প্রার্থী সংখ্যা ১৭০০। চার বছর বিলম্ব হওয়ার পর প্রায় ৯ বছর বাদে ভোটগ্রহণ হয়েছে মুম্বইয়ের পুর নিগমে।
  6. ২০১৭ সালে শেষবার নির্বাচন হয়েছিল বিএমসি-তে। সেই সময় শিবসেনা তাদের অধিকার বজায় রেখেছিল।
  7. মুম্বই, পুনে ছাড়াও নভি মুম্বই, কল্যাণ-দম্বভলি, কোলাপুর, নাগপুর, সোলাপুর, অমরাবতী, নাসিক, থানে, মালেগাঁও, লাতুর, ধুলে সহ সব জায়গায় গণনা শুরু হয়েছে।

Follow Us