AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Murder Accused: খুনে অভিযুক্ত ব্যক্তিকে ৩১ বছর পর গ্রেফতার করল পুলিশ

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ১৯৮৯ সালে রাজু চিকনা নামের এক ব্যক্তিকে খুনের অভিযোগ উঠেছিল দীপকের বিরুদ্ধে। ধর্মেন্দ্র সরজো নামের এক ব্যক্তিকে খুনের চেষ্টার অভিযোগ ওঠে। তখন তাঁকে গ্রেফতার করেছিল পুলিশ। কিন্তু ১৯৯২ সালে জামিন পান দীপক।

Murder Accused: খুনে অভিযুক্ত ব্যক্তিকে ৩১ বছর পর গ্রেফতার করল পুলিশ
প্রতীকী ছবিImage Credit: Representative Image
| Updated on: Jan 01, 2024 | 9:00 AM
Share

মুম্বই: খুনের ঘটনার ৩১ বছর পর গ্রেফতার হল অভিযুক্ত ব্যক্তি। শুক্রবার রাতে মুম্বই পুলিশ গ্রেফতার করেছে ওই অভিযুক্তকে। মহারাষ্ট্রের পালঘর জেলার নালাসোপারা থেকে গ্রেফতার করা হয়েছে অভিযুক্তকে। পুলিশ শনিবার ঘটনার কথা জানিয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, খুনে অভিযুক্ত ব্যক্তির নাম দীপরক ভিসে। তাঁর বয়স এখন ৬২ বছর। ১৯৮৯ সালে তাঁর বিরুদ্ধে খুনের অভিযোগ উঠেছিল। এক ব্যক্তিকে খুন করেছিলেন তিনি। এবং এক ব্যক্তিকে খুন করার চেষ্টা করেছিলেন। সেই মামলাতেই তিন দশক পর গ্রেফতার হলেন অভিযুক্ত।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ১৯৮৯ সালে রাজু চিকনা নামের এক ব্যক্তিকে খুনের অভিযোগ উঠেছিল দীপকের বিরুদ্ধে। ধর্মেন্দ্র সরজো নামের এক ব্যক্তিকে খুনের চেষ্টার অভিযোগ ওঠে। তখন তাঁকে গ্রেফতার করেছিল পুলিশ। কিন্তু ১৯৯২ সালে জামিন পান দীপক। এর পর থেকেই পলাতক ছিলেন তিনি। এই মামলার কোনও শুনানিতেই হাজির হননি তিনি। এর পর ২০০৩ সালে তাঁকে পলাতক ঘোষণা করে আদালত।

এ বিষয়ে এক পুলিশ অফিসার বলেছেন, “দীপকের বাড়িতে আমরা যখনই গিয়েছি, তাঁকে পায়নি। স্থানীয়রা জানাতেন তিনি সম্ভবত মারা গিয়েছেন। কিন্তু আমরা নজর রেখেছিলাম। হাল ছাড়িনি। এর পর আমরা অভিযুক্তের স্ত্রীর মোবাইল নম্বর পায়। সেই মোবাইলের লোকেশন ট্রাক করেই গ্রেফতার করা হয়েছে অভিযুক্তকে।”

Follow Us
খড়দহর উপপ্রধানের ঝাঁ চকচকে বাড়ি হার মানাবে বিলাসবহুল হোটেলকে
খড়দহর উপপ্রধানের ঝাঁ চকচকে বাড়ি হার মানাবে বিলাসবহুল হোটেলকে
পালাবদলের পর খাঁ খাঁ করছে সরকারি জমি দখল করে তৈরি তৃণমূলের পার্টি অফিস
পালাবদলের পর খাঁ খাঁ করছে সরকারি জমি দখল করে তৈরি তৃণমূলের পার্টি অফিস
চন্দননগরে ইন্দ্রনীল সেন পরাজিত হতেই পুর বোর্ডে শোচনীয় অবস্থা TMC-র
চন্দননগরে ইন্দ্রনীল সেন পরাজিত হতেই পুর বোর্ডে শোচনীয় অবস্থা TMC-র
পালাবদল হতেই শমীক ভট্টাচার্যর মুখে বাংলায় টাটাকে ফেরানোর বার্তা
পালাবদল হতেই শমীক ভট্টাচার্যর মুখে বাংলায় টাটাকে ফেরানোর বার্তা
পিঠ বাঁচাতে কাটমানির টাকা ফেরত TMC পঞ্চায়েত সদস্যর, মাইকে চলল প্রচার
পিঠ বাঁচাতে কাটমানির টাকা ফেরত TMC পঞ্চায়েত সদস্যর, মাইকে চলল প্রচার
TMC ঘনিষ্ঠ বালি ব্যবসায়ীর বাড়িতে পুলিশি তল্লাশি,উদ্ধার ৫০২ গ্রাম সোনা
TMC ঘনিষ্ঠ বালি ব্যবসায়ীর বাড়িতে পুলিশি তল্লাশি,উদ্ধার ৫০২ গ্রাম সোনা
থ্রেট কালচারে হাতুড়ির ঘা বিজেপি সরকারের, চাকরি গেল বিরূপাক্ষর
থ্রেট কালচারে হাতুড়ির ঘা বিজেপি সরকারের, চাকরি গেল বিরূপাক্ষর
আর জি কর কাণ্ডে আগেই সাসপেন্ড, এবার চাকরি গেল বিরূপাক্ষ-র
আর জি কর কাণ্ডে আগেই সাসপেন্ড, এবার চাকরি গেল বিরূপাক্ষ-র
কোথায়, কত আটক অনুপ্রবেশকারী? হোল্ডিং সেন্টারগুলির পরিস্থিতি কীরকম?
কোথায়, কত আটক অনুপ্রবেশকারী? হোল্ডিং সেন্টারগুলির পরিস্থিতি কীরকম?
Dilip Ghosh: বিধায়ক নয়নার সই জাল? পুরোটাই ফেক! কেন বললেন দিলীপ?
Dilip Ghosh: বিধায়ক নয়নার সই জাল? পুরোটাই ফেক! কেন বললেন দিলীপ?