AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Man killed sons: ২ শিশুকে বালতির জলে ডুবিয়ে খুন করে আত্মঘাতী বাবা, কারণ জেনে থ পুলিশ

Man killed sons: পুলিশ জানিয়েছে, শুক্রবার হোলি উপলক্ষ্যে চন্দ্রকিশোরের অফিসে একটি অনুষ্ঠান ছিল। সেখানে স্ত্রী ও দুই পুত্রকে নিয়ে যান তিনি। কিছুক্ষণ পর স্ত্রীকে জানান, ছেলেদের স্কুলের পোশাকের জন্য দর্জির দোকানে তাদের নিয়ে যাচ্ছেন। ১০-১৫ মিনিটের মধ্যে ফিরে আসবেন। অনেকক্ষণ কেটে গেলেও ফিরে আসেননি চন্দ্রকিশোর।

Man killed sons: ২ শিশুকে বালতির জলে ডুবিয়ে খুন করে আত্মঘাতী বাবা, কারণ জেনে থ পুলিশ
প্রতীকী ছবিImage Credit: TV9 Bangla
| Updated on: Mar 15, 2025 | 4:51 PM
Share

কাকিনাডা: একজনের বয়স সাত। অন্যজনের ছয়। প্রতিযোগিতার এই দুনিয়ায় তারা নাকি চাপ নিতে পারবে না। তাদের নাকি মেধা কম। এই আশঙ্কায় দুই পুত্রকে বালতির জলে ডুবিয়ে খুনের অভিযোগ উঠল বাবার বিরুদ্ধে। দুই সন্তানকে খুনের পর নিজেই গলায় দড়ি দিয়ে আত্মঘাতী হন তিনি। ঘটনাটি ঘটেছে অন্ধ্রপ্রদেশের কাকিনাডার সুব্বারাও নগরে।

পুলিশ জানিয়েছে, মৃত যুবকের নাম ওয়ানাপল্লি চন্দ্রকিশোর। আর মৃত দুই শিশুর নাম জোশিল (৭) এবং নিখিল (৬)। চন্দ্রকিশোর একটি রাষ্ট্রায়ত্ত তেল সংস্থার অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্ট্যান্ট ছিলেন। তাঁর বড় ছেলে জোশিল ক্লাস ওয়ানে পড়ত। আর ছোট ছেলে নিখিল ইউকেজি-তে পড়ত। ছেলেদের পড়াশোনা নিয়ে চিন্তিত ছিলেন চন্দ্রকিশোর। সম্প্রতি দুই ছেলের স্কুলও বদল করেন তিনি।

পুলিশ জানিয়েছে, শুক্রবার হোলি উপলক্ষ্যে চন্দ্রকিশোরের অফিসে একটি অনুষ্ঠান ছিল। সেখানে স্ত্রী ও দুই পুত্রকে নিয়ে যান তিনি। কিছুক্ষণ পর স্ত্রীকে জানান, ছেলেদের স্কুলের পোশাকের জন্য দর্জির দোকানে তাদের নিয়ে যাচ্ছেন। ১০-১৫ মিনিটের মধ্যে ফিরে আসবেন। অনেকক্ষণ কেটে গেলেও ফিরে আসেননি চন্দ্রকিশোর। তখন তাঁর স্ত্রী তনুজা তাঁকে ফোন করেন। কিন্তু, কোনও উত্তর পাননি। চন্দ্রকিশোরের এক সহকর্মীকে নিয়ে বাড়ি ফিরে আসেন তনুজা।

বাড়ি ফিরে জানালা দিয়ে তনুজা দেখেন, গলায় দড়ি দিয়ে ঝুলছেন চন্দ্রকিশোর। দরজা ভেঙে ভিতরে ঢুকে তাঁরা দেখেন, দুই শিশুর নিথর দেহ বালতির জলে পড়ে। তাদের হাত-পা বাঁধা রয়েছে। স্বামী-সন্তানদের মৃত দেখে জ্ঞান হারান তনুজা।

পুলিশ জানিয়েছে, একটি সুইসাইড নোট পাওয়া গিয়েছে। যেখানে চন্দ্রকিশোর লিখে গিয়েছেন, প্রতিযোগিতার এই বিশ্বে তাঁর ছেলেরা পেরে উঠছে না। ছেলেদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত ছিলেন তিনি। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

Follow Us
হাতে তির ধনুক ও ঝাঁটা নিয়ে তৃণমূল নেতার বাড়িতে বিক্ষোভ
হাতে তির ধনুক ও ঝাঁটা নিয়ে তৃণমূল নেতার বাড়িতে বিক্ষোভ
সরকারি টাকায় বাড়িতে ভ্যাট তৈরি TMC নেতার,ময়লা ফেলে বিক্ষোভ স্থানীয়দের
সরকারি টাকায় বাড়িতে ভ্যাট তৈরি TMC নেতার,ময়লা ফেলে বিক্ষোভ স্থানীয়দের
'আগে দুর্বল মুখ্যমন্ত্রী পেয়ে যা খুশি বলেছেন': শুভেন্দু অধিকারী
'আগে দুর্বল মুখ্যমন্ত্রী পেয়ে যা খুশি বলেছেন': শুভেন্দু অধিকারী
উচ্চশিক্ষায় বঞ্চিত হবেন মুসলিমরা : নওশাদ সিদ্দিকী
উচ্চশিক্ষায় বঞ্চিত হবেন মুসলিমরা : নওশাদ সিদ্দিকী
ডিম নয়, দমদমে তৃণমূল কাউন্সিলরকে কালো কালি মাখালেন মহিলারা
ডিম নয়, দমদমে তৃণমূল কাউন্সিলরকে কালো কালি মাখালেন মহিলারা
দিঘার জগন্নাথ মন্দিরে মুখ্যমন্ত্রীর পিতা শিশির, প্রাক্তন সাংসদ বললেন..
দিঘার জগন্নাথ মন্দিরে মুখ্যমন্ত্রীর পিতা শিশির, প্রাক্তন সাংসদ বললেন..
এখনই বিধানসভায় UCC বিল আসছে না, অন্য ভাবনা শুভেন্দু-সরকারের
এখনই বিধানসভায় UCC বিল আসছে না, অন্য ভাবনা শুভেন্দু-সরকারের
ধসে পড়ছে পাহাড়, বাইক ফেলে ছুট চালকের, দেখুন ভয়াবহ মুহূর্তের ভিডিয়ো
ধসে পড়ছে পাহাড়, বাইক ফেলে ছুট চালকের, দেখুন ভয়াবহ মুহূর্তের ভিডিয়ো
আমেরিকান আর চিনা রোবটের মধ্যে তফাত কী জানেন?
আমেরিকান আর চিনা রোবটের মধ্যে তফাত কী জানেন?
প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত সিকিম, জলের তোড়ে হুড়মুড়িয়ে ভাঙল ব্রিজ!
প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত সিকিম, জলের তোড়ে হুড়মুড়িয়ে ভাঙল ব্রিজ!