AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

নাটকের আয়োজন করেছিলেন, তাতেই থানায় তুলে নিয়ে গিয়ে থুতু চাটানো হল উদ্যোক্তাকে!

Harassment: দিওয়ালিতে নাটকের আয়োজন করা হয়েছিল। কিন্তু স্থানীয় পুলিশ সেখানে গিয়ে জানায় যে প্রশাসনের থেকে কোনও অনুমতি নেওয়া হয়নি। এই নিয়ে উদ্যোক্তারা অশান্তি শুরু করে। এরপরে পুলিশ পাঁচজনকে আটক করে থানায় নিয়ে যায়।

নাটকের আয়োজন করেছিলেন, তাতেই থানায় তুলে নিয়ে গিয়ে থুতু চাটানো হল উদ্যোক্তাকে!
প্রতীকী চিত্র।Image Credit: Meta AI
| Updated on: Nov 04, 2024 | 9:56 AM
Share

লখনউ: দিওয়ালি উপলক্ষে গ্রামে আয়োজন করেছিলেন বিশেষ অনুষ্ঠানের। একের পর এক নাটক মঞ্চস্থ হচ্ছিল। হঠাৎ হাজির পুলিশ। জানাল অনুষ্ঠানের জন্য পুলিশের থেকে অনুমতিই নেওয়া হয়নি। উদ্যোক্তাদের সঙ্গে কথা কাটাকাটির জেরে গ্রামের প্রধানের প্রতিনিধিকে থানায় তুলে নিয়ে যায় পুলিশ। অভিযোগ, সেখানে গিয়ে নাকি তাঁকে মেঝে থেকে নিজের থুতুই চাটানো হয়! এই ঘটনাকে কেন্দ্র করেই তীব্র উত্তেজনা ছড়িয়েছে।

গত ৩০ অক্টোবর উত্তর প্রদেশের রায়বরেলীর নাসিরাবাদে নাটকের আয়োজন করা হয়েছিল। কিন্তু স্থানীয় পুলিশ সেখানে গিয়ে জানায় যে প্রশাসনের থেকে কোনও অনুমতি নেওয়া হয়নি। এই নিয়ে উদ্যোক্তারা অশান্তি শুরু করে। এরপরে পুলিশ পাঁচজনকে আটক করে থানায় নিয়ে যায়।

গ্রামের প্রধানের প্রতিনিধি সুশীল শর্মাকে তুলে নিয়ে যায় পুলিশ। সুশীলের অভিযোগ, থানায় গিয়ে পুলিশ তাদের মারধর করে। এমনকী, তাঁকে দিয়ে মাটিতে থুতু ফেলিয়ে, সেই থুতু চাটানোও হয়। থানার স্টেশন ইনচার্জ ২ লক্ষ টাকা ঘুষ চেয়েছিলেন বলেও দাবি ওই ব্যক্তির।

অন্যদিকে পুলিশ জানিয়েছে, বিনা অনুমতিতে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। থানা থেকে পুলিশ গেলে তাদের সঙ্গেও অভব্য আচরণ করে অভিযুক্তরা। আটক পাঁচজনই মদ্যপ ছিলেন বলে পুলিশের অভিযোগ। তবে তাদের থানায় এনে মারধর বা থুতু চাটানোর মতো কোনও কিছুই করা হয়নি।

Follow Us
পুরভোট নিয়ে নবান্নে জরুরি বৈঠকে বসতে পারেন শুভেন্দু অধিকারী
পুরভোট নিয়ে নবান্নে জরুরি বৈঠকে বসতে পারেন শুভেন্দু অধিকারী
ধর্ম যার যার, ধর্ম রক্ষা করার দায়িত্ব তার তার: শুভেন্দু
ধর্ম যার যার, ধর্ম রক্ষা করার দায়িত্ব তার তার: শুভেন্দু
সময় শেষ হওয়ার দিনই ফের সুপ্রিম কোর্টে ঋতব্রতরা
সময় শেষ হওয়ার দিনই ফের সুপ্রিম কোর্টে ঋতব্রতরা
কৌস্তভের গায়ে কেরোসিন ঢালার হুঁশিয়ারি শুনে অগ্নিমিত্রা বললেন, 'খুনসুটি
কৌস্তভের গায়ে কেরোসিন ঢালার হুঁশিয়ারি শুনে অগ্নিমিত্রা বললেন, 'খুনসুটি
বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড়, কোন কোন রাজ্যে প্রবল বৃষ্টি?
বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড়, কোন কোন রাজ্যে প্রবল বৃষ্টি?
কমিশনে জমা দেওয়ার আগে ঋত শিবিরের নথি ছিনতাইয়ের চেষ্টা!
কমিশনে জমা দেওয়ার আগে ঋত শিবিরের নথি ছিনতাইয়ের চেষ্টা!
চাষের জমি দখলের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত বাদুড়িয়া
চাষের জমি দখলের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত বাদুড়িয়া
আগামী শিক্ষাবর্ষ থেকে কী কী পরিবর্তনের ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী?
আগামী শিক্ষাবর্ষ থেকে কী কী পরিবর্তনের ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী?
নৈহাটিতে বড় মায়ের পুজো নিয়ে কী সিদ্ধান্ত নিলেন অর্জুন?
নৈহাটিতে বড় মায়ের পুজো নিয়ে কী সিদ্ধান্ত নিলেন অর্জুন?
ল্যান্ডফলের পরই ঘুরে যাবে 'অর্ণব',বাংলার কী হবে?
ল্যান্ডফলের পরই ঘুরে যাবে 'অর্ণব',বাংলার কী হবে?