Abhinav Chandrachud: ‘মা-বাবার সঙ্গম’ বিতর্কে রণবীরের হয়ে লড়ছেন Ex প্রধান বিচারপতি পুত্র, জানুন অভিনব চন্দ্রচূড়ের ব্যক্তি জীবন
Abhinav Chandrachud: ২০০৮ সালে মুম্বইয়ের গভর্মেন্ট ল কলেজ থেকে এলএলবি ও বিএলএস ডিগ্রি অর্জন করেন অভিনব চন্দ্রচূড়। মুম্বই ইউনিভার্সিটিতে র্যাঙ্ক করেছিলেন অভিনব। সাংবিধানিক আইনে পুরস্কারও পেয়েছিলেন তিনি। ২০০৯ সালে হাভার্ড ল স্কুল থেকে এলএলএম পাশ করেন।

নয়া দিল্লি: মা-বাবার সঙ্গে যৌন সঙ্গম! বিতর্কিত মন্তব্য করে চরম সমালোচনার মুখে পড়েছেন জনপ্রিয় ইউটিউবার রণবীর এলাহাবাদিয়া। সুপ্রিম কোর্টও তিরস্কার করেছে ইনফ্লুয়েন্সারকে এমন কুরুচিকর মন্তব্য করার জন্য। এই ধরনের আচরণের কড়া নিন্দা করা উচিত বলে শীর্ষ আদালত। তবে অন্তর্বর্তী জামিন পেয়েছেন রণবীর। গোটা দেশেই শোরগোল রণবীরের মন্তব্য ঘিরে। এরই মধ্যে চর্চা আরেকটি বিষয় নিয়েও। রণবীরের হয়ে সুপ্রিম কোর্টে মামলা লড়ছেন অভিনব চন্দ্রচূড়। কে তিনি জানেন? দেশের সুপ্রিম কোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের ছেলে।
ডিওয়াই চন্দ্রচূড়ের দুই ছেলে, দুই মেয়ে। অভিনব ও চিন্তন, তারা দুজনই আইনজীবী। সম্প্রতি অবসর গ্রহণের অনুষ্ঠানে ডিওয়াই চন্দ্রচূড় জানিয়েছিলেন, তিনি যতদিন সুপ্রিম কোর্টে ছিলেন, তখন দুই ছেলের কেউই সুপ্রিম কোর্টে মামলা লড়তে চাইত না। তারা বলত, এতে লোকজন তাদের পেশাদারিত্ব ও সততা নিয়ে প্রশ্ন তুলবে।
২০০৮ সালে মুম্বইয়ের গভর্মেন্ট ল কলেজ থেকে এলএলবি ও বিএলএস ডিগ্রি অর্জন করেন অভিনব চন্দ্রচূড়। মুম্বই ইউনিভার্সিটিতে র্যাঙ্ক করেছিলেন অভিনব। সাংবিধানিক আইনে পুরস্কারও পেয়েছিলেন তিনি। ২০০৯ সালে হাভার্ড ল স্কুল থেকে এলএলএম পাশ করেন। সেখানে তাঁকে দানা স্কলার টাইটেলে সম্মানিত করা হয়। এরপর স্টানফোর্ড ল স্কুল থেকে মাস্টার অব দ্য সায়েন্স অব ল এবং ডক্টর অব দ্য সায়েন্স অব ল ডিগ্রি অর্জন করেন।
গিবসন, ডান অ্যান্ড ক্রাচারের মতো আন্তর্জাতিক ল ফার্মেও কাজ করেছেন তিনি। বর্তমানে বম্বে হাইকোর্টে সিনিয়র অ্যাডভোকেট হিসাবে কর্মরত। একাধিক বইও লিখেছেন তিনি।

