Crime: বৃহন্নলা সেজে বাড়িতে ঢুকে মহিলাকে ধর্ষণের অভিযোগ, ৪ ঘণ্টার মধ্যেই পুলিশের জালে অভিযুক্ত
Mumbai Crime: জানা গিয়েছে, ওই যুবক বৃহন্নলা সেজে মহিলার বাড়িতে হাজির হয়েছিল। নজর সরানোর অছিলায় সে একপ্রকার জোর করে বাড়িতে ঢোকে। এরপর বেডরুমে ঢুকে ওই মহিলাকে ধর্ষণ করে। বাধা দিলে তাঁর ক্ষতি করার হুমকিও দেয়।

মুম্বই: বাড়ির দরজায় এসে কড়া নাড়ছিল একজন। দরজা খুলতেই মহিলা দেখেন, একজন বৃহন্নলা দাঁড়িয়ে। ওই বৃহন্নলা বলেন যে তাঁর নাকি নজর লেগেছে। সেই কালো নজর সরানোর জন্যই বাড়িতে ঢুকেছিলেন বৃহন্নলা। কিন্তু বাড়িতে ঢোকার পর যা করল, তা কল্পনারও অতীত।
বৃহন্নলা সেজে বাড়িতে ঢুকে মহিলাকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার করা হল বছর আঠাশের যুবককে। ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের মুম্বইতে। গত মঙ্গলবার এই ঘটনা ঘটে। অভিযুক্তকে ইতিমধ্যেই গ্রেফতার করেছে পুলিশ।
জানা গিয়েছে, ওই যুবক বৃহন্নলা সেজে মহিলার বাড়িতে হাজির হয়েছিল। নজর সরানোর অছিলায় সে একপ্রকার জোর করে বাড়িতে ঢোকে। এরপর বেডরুমে ঢুকে ওই মহিলাকে ধর্ষণ করে। বাধা দিলে তাঁর ক্ষতি করার হুমকিও দেয়।
ধর্ষণের পর অভিযুক্ত পালিয়ে যেতেই ওই মহিলা পুলিশে অভিযোগ জানিয়েছেন। এরপরই পুলিশ তদন্ত শুরু করে। এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে, সেখানেই দেখা যায়, অভিযুক্ত একটি অটোরিক্সায় করে চলে যাচ্ছে। এরপরে টেকনিক্য়াল সার্ভিল্যান্স ও হিউম্যান ইন্টেলিজেন্স ব্যবহার করে তাঁর গতিবিধি ট্রেস করা হয়। অবশেষে থানের বস্তি এলাকা থেকে অভিযুক্তের খোঁজ মেলে। অভিযোগ দায়ের হওয়ার চার ঘণ্টার মধ্যেই অভিযুক্তকে গ্রেফতার করা হয়। জেরায় জানা গিয়েছে, অভিযুক্ত ভিক্ষাবৃত্তি করত। বৃহন্নলা সেজে সে ঘুরে বেড়াত।
