AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Train accident: বোনের বিয়ের জন্য তিলে তিলে টাকা সঞ্চয় করছিলেন, এক লহমায় চোখে অন্ধকার দেখছে রাহুলের পরিবার

Train accident: প্রতিদিনের মতোই ট্রেনে প্রচণ্ড ভিড় ছিল। দরজায় ঝুলছিলেন তাঁরা কয়েকজন। জানা গিয়েছে, ভিড়ের চাপে কয়েকজন রেললাইনে পড়ে যান। মৃত্যু হয় ৪ জনের। আহত হন বেশ কয়েকজন।

Train accident: বোনের বিয়ের জন্য তিলে তিলে টাকা সঞ্চয় করছিলেন, এক লহমায় চোখে অন্ধকার দেখছে রাহুলের পরিবার
প্রচণ্ড ভিড়ে ট্রেন থেকে পড়ে মৃত্যু হয় রাহুল গুপ্তার
| Updated on: Jun 10, 2025 | 4:35 AM
Share

মুম্বই: স্টেশনারি দোকানে কাজ করতেন। যা মাইনে পেতেন, তা থেকে কিছু টাকা আলাদা করে রাখতেন। বোনের বিয়ের জন্য তিলে তিলে সঞ্চয় করছিলেন বছর আঠাশের রাহুল গুপ্তা। প্রতিদিন বাড়ি থেকে ভিড় ট্রেনে দু’চোখে বোনের বিয়ে স্বপ্ন দেখতে দেখতে দোকানে পৌঁছতেন। সোমবার এক লহমায় সব স্বপ্ন অন্ধকার হয়ে গেল গুপ্তা পরিবারের। এদিন মুম্বইয়ে লোকাল ট্রেন থেকে ছিটকে পড়ে যে চারজনের মৃত্যু হয়েছে, তাদের একজন রাহুল গুপ্তা।

বছর আঠাশের রাহুল গুপ্তা প্রতিদিন লোকাল ট্রেনে মুম্বরা থেকে মুম্বই যাতায়াত করতেন। তিনি মুম্বইয়ের একটি স্টেশনারি দোকানে কাজ করতেন। পরিবারে মা, বাবা, ছোট বোন এবং ভাই রয়েছেন। গুপ্তা পরিবারের একমাত্র উপার্জনক্ষম ছেলে ছিল রাহুল। মাসে যা বেতন পেতেন, তা দিয়ে সংসার চালাতেন। ছোট বোনের বিয়ের জন্যও টাকা জমাচ্ছিলেন।

এদিনও লোকাল ট্রেনে মুম্বই যাচ্ছিলেন রাহুল। প্রতিদিনের মতোই ট্রেনে প্রচণ্ড ভিড়। দরজায় ঝুলছিলেন তাঁরা কয়েকজন। জানা গিয়েছে, ভিড়ের চাপে কয়েকজন রেললাইনে পড়ে যান। ওই সময়ই পুষ্পক এক্সপ্রেস পাশের লাইন দিয়ে আসছিল। সেই ট্রেনের নীচে কাটা পড়েন ৪ জন। আহত হন আরও কয়েকজন। মৃতদের একজন হলেন রাহুল।

রাহুলের মৃত্যুর খবর শুনে, তাঁর বন্ধু মুকেশ চৌবে এবং কয়েকজন ঘটনাস্থলে পৌঁছান। বন্ধুর মৃত্যুতে কান্নায় ভেঙে পড়েন। রাহুলের পরিবারকে সাহায্যের জন্য মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়ণবীশের কাছে আর্জি জানিয়েছেন তাঁরা। ইতিমধ্যেই মৃতদের পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী। আবার উপমুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে জানিয়েছেন, মৃতদের পরিবারকে আর্থিক সাহায্য করা হবে।

Follow Us
SC যে এই অর্ডার দেবে, বিগত দিনেই তা স্পষ্ট হয়ে গিয়েছিল: বিকাশ
SC যে এই অর্ডার দেবে, বিগত দিনেই তা স্পষ্ট হয়ে গিয়েছিল: বিকাশ
'হারবে তৃণমূল', দল ছেড়েই বিস্ফোরক ডোমকলের বিদায়ী বিধায়ক
'হারবে তৃণমূল', দল ছেড়েই বিস্ফোরক ডোমকলের বিদায়ী বিধায়ক
'পাশ' করলেই ভোটের লাইনে
'পাশ' করলেই ভোটের লাইনে
২৭ এপ্রিলের মধ্যে নাম উঠলেই দ্বিতীয় দফায় ২৯ তারিখে ভোটে ছাড়!
২৭ এপ্রিলের মধ্যে নাম উঠলেই দ্বিতীয় দফায় ২৯ তারিখে ভোটে ছাড়!
বাংলার SIR-এ আর্টিকল ১৪২ প্রয়োগ করল সুপ্রিম কোর্ট, ঠিক কী বলা হল রায়ে
বাংলার SIR-এ আর্টিকল ১৪২ প্রয়োগ করল সুপ্রিম কোর্ট, ঠিক কী বলা হল রায়ে
'সংশোধন সবসময় গণতন্ত্রের সৌন্দর্য্য', সংসদে বললেন প্রধানমন্ত্রী
'সংশোধন সবসময় গণতন্ত্রের সৌন্দর্য্য', সংসদে বললেন প্রধানমন্ত্রী
মাতৃশক্তির পর যুবশক্তি ভরসা কার্ড প্রকাশ বিজেপির, কী কী সুবিধা মিলবে?
মাতৃশক্তির পর যুবশক্তি ভরসা কার্ড প্রকাশ বিজেপির, কী কী সুবিধা মিলবে?
তৃণমূল প্রার্থীর হয়ে ভোটের প্রচার স্কুল পড়ুয়াদের, জাস্ট দেখুন
তৃণমূল প্রার্থীর হয়ে ভোটের প্রচার স্কুল পড়ুয়াদের, জাস্ট দেখুন
অ্যাপ ক্যাবে ধাক্কা মেরে ফুটপাথে উঠল গাড়ি,দুমড়ে-মুচড়ে ছাড়খাড়
অ্যাপ ক্যাবে ধাক্কা মেরে ফুটপাথে উঠল গাড়ি,দুমড়ে-মুচড়ে ছাড়খাড়
লোকসভায় আসন পুনর্বিন্যাস পদ্ধতি নিয়ে আপত্তি বিরোধীদের
লোকসভায় আসন পুনর্বিন্যাস পদ্ধতি নিয়ে আপত্তি বিরোধীদের