AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Assam Riffles: নাগাল্যান্ডে অসম রাইফেলসের গাড়িতে IED বিস্ফোরণ, মৃত্যু এক জওয়ানের, আহত ৪

Nagaland IED Blast: গত ৬ জুলাই মণিপুরের উখরুল জেলায় অসম রাইফেলসের ৪০ নম্বর ব্যাটালিয়নের একটি কনভয়ের উপর অতর্কিতে হামলা চালায় জঙ্গিরা। সেই হামলায় ওয়ারেন্ট অফিসার বলবন্ত সিং এবং রাইফেলম্যান সিএম সিং-এর মৃত্যু হয়। এক সপ্তাহের মধ্যে আবারও হামলা। এক সপ্তাহেরও কম সময়ে উত্তর-পূর্ব ভারতে অসম রাইফেলসকে লক্ষ্য করে দ্বিতীয় বড় হামলা চালানো হয়েছে।

Assam Riffles: নাগাল্যান্ডে অসম রাইফেলসের গাড়িতে IED বিস্ফোরণ, মৃত্যু এক জওয়ানের, আহত ৪
মৃত জওয়ানImage Credit: x
| Updated on: Jul 14, 2026 | 7:07 AM
Share

গুয়াহাটি: উত্তর-পূর্ব ভারতে ফের জঙ্গি হামলা? আবারও নিশানায় অসম রাইফেলস(Assam Riffles)? জানা গিয়েছে, সোমবার রাতে নাগাল্যান্ডের (Nagaland) সুখোভির কাছে চুমুকেদিমা জেলায় অসম রাইফেলসের একটি গাড়িকে লক্ষ্য করে আইইডি (Improvised Explosive Device) বিস্ফোরণ ঘটানো হয়েছে। এই ঘটনায় এক সেনা জওয়ানের মৃত্যু হয়েছে এবং আরও চারজন আহত হয়েছেন বলে জানিয়েছেন।

কী জানিয়েছে ভারতীয় সেনাবাহিনী?

প্রতিরক্ষা মন্ত্রকের জনসংযোগ আধিকারিক (PRO Defence) কর্নেল অমিত শুক্লা জানিয়েছেন, অসম রাইফেলসের ‘অপারেশনাল মুভমেন্ট’ চলাকালীন এই বিস্ফোরণ ঘটে। হামলার জেরে ঘটনাস্থলেই এক সেনা জওয়ানের মৃত্যু হয়। আহত চার জওয়ানকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার পরই গোটা এলাকায ঘিরে তল্লাশি অভিযান শুরু করেছে নিরাপত্তা বাহিনী।

ঘটনার তদন্ত শুরু হয়েছে। তবে এখনও পর্যন্ত মৃত ও আহত জওয়ানের পূর্ণ পরিচয় প্রকাশ করা হয়নি। কোনও জঙ্গি সংগঠন এই হামলার পিছনে রয়েছে, তা-ও এখনও নিশ্চিত করা হয়নি ভারতীয় সেনাবাহিনী বা প্রশাসনের তরফে। উল্লেখ্য, এক সপ্তাহেরও কম সময়ে উত্তর-পূর্ব ভারতে অসম রাইফেলসকে লক্ষ্য করে দ্বিতীয় বড় হামলা চালানো হয়েছে।

৬ জুলাইয়ের হামলা

উল্লেখ্য, গত ৬ জুলাই মণিপুরের উখরুল জেলায় অসম রাইফেলসের ৪০ নম্বর ব্যাটালিয়নের একটি কনভয়ের উপর অতর্কিতে হামলা চালায় জঙ্গিরা। সেই হামলায় ওয়ারেন্ট অফিসার বলবন্ত সিং এবং রাইফেলম্যান সিএম সিং-এর মৃত্যু হয়। জানা গিয়েছে, কনভয়ের একটি গাড়ি চালাচ্ছিলেন সিএম সিং। হামলায় গুরুতর আহত হওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় দু’জনেরই মৃত্যু হয়।

অসম রাইফেলস

গত বছরের নভেম্বরে মণিপুরের তেংনৌপাল জেলায় ভারত-মায়ানমার সীমান্ত সংলগ্ন এলাকায় নিয়মিত নজরদারির সময় জঙ্গিদের গুলিতে চার জওয়ান আহত হয়েছিলেন। সীমান্তের ৮৭ নম্বর বর্ডার পিলারের কাছে সাইবোল গ্রামের অদূরে ওই হামলার ঘটনা ঘটে। এর কয়েক মাস আগেই মণিপুরের চান্দেল জেলায় সংঘর্ষে ১০ জন সন্দেহভাজন জঙ্গিকে নিকেশ করেছিল অসম রাইফেলস।

Follow Us