AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Flight Ticket: টিকিটে নামের বানান ভুল? উঠতেই পারবেন না বিমানে! আগে জানুন এই নিয়ম

Flight Ticket Name Correction: বিমান সংস্থাগুলির নিয়ম অনুযায়ী, টিকিট বুকিংয়ের সময় দেওয়া যাত্রীর নাম তাঁর পরিচয়পত্রে থাকা নামের সঙ্গে মিলতে হবে। নামের গরমিল থাকলে সংশ্লিষ্ট যাত্রীকে বিমানে উঠতে কিংবা বিমানবন্দরে প্রবেশ করতে বাধা দেওয়া হতে পারে। দেশীয় বিমানের ক্ষেত্রে বুকিংয়ে থাকা নামের সঙ্গে যাত্রীর আধার কার্ড অথবা অন্য কোনও গ্রহণযোগ্য পরিচয়পত্রে থাকা নামের মিল থাকা প্রয়োজন।

Flight Ticket: টিকিটে নামের বানান ভুল? উঠতেই পারবেন না বিমানে! আগে জানুন এই নিয়ম
প্রতীকী ছবিImage Credit: Meta AI
| Updated on: Oct 03, 2026 | 12:56 AM
Share

বেঙ্গালুরু: বিমানের টিকিটে (Flight Ticket) নামের সামান্য গরমিল। আর তার জেরেই বিমানে উঠতে দেওয়া হল না এক যাত্রীকে। সম্প্রতি এমনই ঘটনায় এক বিমান সংস্থা এবং ট্রাভেল সংস্থাকে যাত্রীকে ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছে উপভোক্তা কমিশন। অভিযোগ, নিউইয়র্ক থেকে দিল্লি ফেরার বিমানে নামের গরমিলের কারণে ওই যাত্রীকে উঠতে দেওয়া হয়নি। বাধ্য হয়ে তাঁর পরিবারকে বিমান সংস্থার কাউন্টার থেকে ৭১ হাজার ২৪১ টাকা দিয়ে নতুন টিকিট কিনতে হয়।

ঘটনার পর অতিরিক্ত টিকিটের টাকা ফেরত চেয়েছিলেন অভিযোগকারী। যাত্রীর মেয়ের দাবি, বিমান সংস্থা এবং ট্রাভেল সংস্থা টাকা ফেরত দেওয়ার কথা জানিয়েছিল। কিন্তু বারবার যোগাযোগ করা সত্ত্বেও সেই টাকা ফেরত পাওয়া যায়নি। বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, শেষ পর্যন্ত বেঙ্গালুরুর এক উপভোক্তা কমিশন বিমান সংস্থা ও ট্রাভেল সংস্থাকে যৌথভাবে ওই যাত্রীকে ৭৮ হাজার ৯২০ টাকা দেওয়ার নির্দেশ দিয়েছে। এই ঘটনার পরই ফের আলোচনায় উঠে এসেছে বিমানের টিকিটে যাত্রীর নাম সংক্রান্ত নিয়ম।

টিকিটে নামের গরমিল হলে কী নিয়ম?

বিমান সংস্থাগুলির নিয়ম অনুযায়ী, টিকিট বুকিংয়ের সময় দেওয়া যাত্রীর নাম তাঁর পরিচয়পত্রে থাকা নামের সঙ্গে মিলতে হবে। নামের গরমিল থাকলে সংশ্লিষ্ট যাত্রীকে বিমানে উঠতে কিংবা বিমানবন্দরে প্রবেশ করতে বাধা দেওয়া হতে পারে। দেশীয় বিমানের ক্ষেত্রে বুকিংয়ে থাকা নামের সঙ্গে যাত্রীর আধার কার্ড অথবা অন্য কোনও গ্রহণযোগ্য পরিচয়পত্রে থাকা নামের মিল থাকা প্রয়োজন।

আন্তর্জাতিক বিমানের ক্ষেত্রে পাসপোর্টে থাকা পুরো নাম অর্থাৎ ফার্স্ট নেম, মিডল নেম (যদি থাকে) এবং লাস্ট নেম, বুকিংয়ে থাকা নামের সঙ্গে মিলতে হবে।

নামে ভুল হলে কী করবেন?

টিকিটে ‘টাইটেল’ পরিবর্তন, ফার্স্ট নেম ও লাস্ট নেম অদলবদল কিংবা সর্বোচ্চ তিনটি অক্ষরের টাইপিংয়ের ভুলের ক্ষেত্রে সাধারণত বিমান সংস্থা অথবা বুকিং এজেন্টের সঙ্গে দ্রুত যোগাযোগ করে সংশোধন করা যায়। অনেক ক্ষেত্রে এর জন্য আলাদা চার্জ নেওয়া হয় না।

তবে মিডল নেম যোগ করা কিংবা বিয়ের পর পদবি পরিবর্তনের মতো সংশোধনের ক্ষেত্রে অতিরিক্ত চার্জ দিতে হতে পারে। অনেক বিমান সংস্থা বুকিংয়ের ২৪ ঘণ্টার মধ্যে জানালে বিনামূল্যে নাম সংশোধনের সুযোগ দেয়। আবার বিমান ছাড়ার ২৪ ঘণ্টার মধ্যে সাধারণত নাম সংশোধনের আবেদন গ্রহণ করা হয় না। একজন যাত্রীর ক্ষেত্রে একবারই নাম সংশোধনের সুযোগ থাকতে পারে।

টিকিট বাতিল ও রিফান্ডের নিয়ম

বিমানের টিকিটের রিফান্ড সংক্রান্ত নিয়মেও পরিবর্তন এনেছে ডিরেক্টরেট জেনারেল অব সিভিল অ্যাভিয়েশন বা DGCA। সংশোধিত নিয়ম অনুযায়ী, নির্দিষ্ট শর্তসাপেক্ষে বুকিংয়ের ৪৮ ঘণ্টার মধ্যে কোনও অতিরিক্ত চার্জ ছাড়াই যাত্রীরা বিমানের টিকিট বাতিল অথবা পরিবর্তন করতে পারেন।

রিফান্ডের ক্ষেত্রে নির্ধারিত প্রক্রিয়া সম্পূর্ণ করে ১৪ কর্মদিবসের মধ্যে যাত্রীর টাকা ফেরত দেওয়ার কথা বলা হয়েছে।

Follow Us
'সিপিএম লড়াইতে থাকবে', কাদের বার্তা দিলেন সেলিম
'সিপিএম লড়াইতে থাকবে', কাদের বার্তা দিলেন সেলিম
ফুটপাথ দেখেই রেগে আগুন অগ্নিমিত্রা, যা বলে গেলেন..
ফুটপাথ দেখেই রেগে আগুন অগ্নিমিত্রা, যা বলে গেলেন..
মাঝ আকাশে কী ঘটেছিল, মোদীকে সব জানালেন মচ্ছর
মাঝ আকাশে কী ঘটেছিল, মোদীকে সব জানালেন মচ্ছর
কাশীপুর-বেলগাছিয়ায় রেড জ়োন, ডেঙ্গি নিয়ে পুরসভাকে তোপ BJP বিধায়কের
কাশীপুর-বেলগাছিয়ায় রেড জ়োন, ডেঙ্গি নিয়ে পুরসভাকে তোপ BJP বিধায়কের
কীভাবে লড়াইয়ের সাহস পেয়েছিলেন? প্রধানমন্ত্রীকে বললেন ক্যাপ্টেন স্মিত
কীভাবে লড়াইয়ের সাহস পেয়েছিলেন? প্রধানমন্ত্রীকে বললেন ক্যাপ্টেন স্মিত
'মমতা বাংলাদেশের আর রাহুল ইটালির প্রধানমন্ত্রীক হোক', কটাক্ষ শারদ্বতের
'মমতা বাংলাদেশের আর রাহুল ইটালির প্রধানমন্ত্রীক হোক', কটাক্ষ শারদ্বতের
'ওঁরা প্রচার করছে অস্তিত্বরক্ষার জন্য', কংগ্রেসকে খোঁচা হাসিরানি রথের
'ওঁরা প্রচার করছে অস্তিত্বরক্ষার জন্য', কংগ্রেসকে খোঁচা হাসিরানি রথের
'অধীর চৌধুরীকে ছুরি মেরেছেন হুমায়ুন', মন্তব্য শুভেন্দুর
'অধীর চৌধুরীকে ছুরি মেরেছেন হুমায়ুন', মন্তব্য শুভেন্দুর
অভিযোগই দায়ের হল না, 'বাঘের' ওপর হামলা চালিয়েও রেহাই পেল ৩
অভিযোগই দায়ের হল না, 'বাঘের' ওপর হামলা চালিয়েও রেহাই পেল ৩
রাস্তা খারাপ তাই বিপদে ট্রাইবুনালের বিচারাধীনরা! সংযোগ কোথায় জানেন?
রাস্তা খারাপ তাই বিপদে ট্রাইবুনালের বিচারাধীনরা! সংযোগ কোথায় জানেন?