AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

বেঙ্গালুরুর আইফোন কারখানায় হিংসার ঘটনায় উদ্বেগে নরেন্দ্র মোদী! সব সহযোগিতার আশ্বাস ইয়েদুরাপ্পার

মুখ্যমন্ত্রী ইয়েদুরাপ্পা জানিয়েছেন, তাঁর সরকার নিশ্চিত করবে যাতে এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি না হয়। পাশাপাশি সম্পূর্ণ সহযোগিতা করা হবে ওই বিদেশি কোম্পানির।

বেঙ্গালুরুর আইফোন কারখানায় হিংসার ঘটনায় উদ্বেগে নরেন্দ্র মোদী! সব সহযোগিতার আশ্বাস ইয়েদুরাপ্পার
ফাইল চিত্র
| Updated on: Dec 17, 2020 | 3:20 PM
Share

বেঙ্গালুরু: কোলারের আইফোন তৈরির কারখানায় যে হিংসার ঘটনা ঘটেছিল তা নিয়ে উদ্বেগে আছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। একথা জানালেন খোদ কর্নাটকের মুখ্যমন্ত্রী বিএস ইয়েদুরাপ্পা। তিনি বলেন, “আমরা পদক্ষেপ করেছি। একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিদেশি কোম্পানিতে এই ঘটনা ঘটা একেবারেই অনুচিত। প্রধানমন্ত্রীও এই বিষয়ে উদ্বেগে আছেন।”

কয়েক দিন আগে বেতন না পেয়ে বেঙ্গালুরুর কাছে কোলারে আইফোন নির্মাতা উইস্ট্রন কর্পোরেশনের কারখানায় বিক্ষোভ দেখান কর্মীরা। ভাঙচুরের পাশাপাশি আগুন লাগিয়ে দেওয়া হয় কারখানায়। যার জেরে কোম্পানির ক্ষতি হয়েছে প্রায় ৪৩৭ কোটি টাকা। হিসাব পাওয়া যাচ্ছে না দেড় কোটি টাকার আইফোনেরও। তারপর সেই ঘটনায় শতাধিক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিস।

ঘটনার তদন্ত করতে বিশেষজ্ঞ দল পাঠিয়েছে অ্যাপেল সংস্থাও। মুখ্যমন্ত্রী ইয়েদুরাপ্পা জানিয়েছেন, তাঁর সরকার নিশ্চিত করবে যাতে এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি না হয়। পাশাপাশি সম্পূর্ণ সহযোগিতা করা হবে ওই বিদেশি কোম্পানির। গত শনিবারের এই ঘটনার ভিডিয়োয় দেখা যায়, কর্মীরা রড ও লাঠি হাতে ভাঙচুর চালাচ্ছেন কারখানায়। ভেঙে দিচ্ছেন গাড়িও।

আরও পড়ুন: ‘প্রতিবেশী প্রথম’ নীতির ভিত্তিই বাংলাদেশ, হাসিনাকে বললেন নমো

সূত্রের খবর, লকডাউনে বেতন কাটা হয় কর্মচারীদের। সে ক্ষোভ ছিলই পাশাপাশি কাজের সময় পরিবর্তন-সহ একাধিক দাবিতে এই হিংসাত্মক ঘটনা ঘটে কোলারের কারখানায়। তবে বিদেশি কোম্পানিতে এমন ঘটনার ক্ষতিকারক প্রভাব পড়তে পারে দেশে বিদেশি লগ্নির ক্ষেত্রে। তাই নরেন্দ্র মোদীর উদ্বেগ প্রকাশ একেবারেই যুক্তিযুক্ত মনে করছেন বিশেষজ্ঞরা।

Follow Us
'রিঙ্কু বৌদি টিকিট পায়নি বলেই...', দিলীপ ঘোষকে নিয়ে যা বললেন কুণাল
'রিঙ্কু বৌদি টিকিট পায়নি বলেই...', দিলীপ ঘোষকে নিয়ে যা বললেন কুণাল
মঙ্গলবারই রাজ্যে আসছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি
মঙ্গলবারই রাজ্যে আসছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি
আরজি করে লিফট বিপর্যয়ে উঠে আসছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
আরজি করে লিফট বিপর্যয়ে উঠে আসছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
'আপনাদের কাছে উৎসব আগে?', সুপ্রিম কোর্টে বড় ধাক্কা রাজ্য়ের
'আপনাদের কাছে উৎসব আগে?', সুপ্রিম কোর্টে বড় ধাক্কা রাজ্য়ের
সাপ্লিমেন্টারি লিস্টে নাম বাদ পড়লে কী করবেন
সাপ্লিমেন্টারি লিস্টে নাম বাদ পড়লে কী করবেন
'গুলি দেখেছ? আওয়াজে প্যান্ট...', রণংদেহী মেজাজে দিলীপ ঘোষ
'গুলি দেখেছ? আওয়াজে প্যান্ট...', রণংদেহী মেজাজে দিলীপ ঘোষ
বারবার বিতর্ক, কেন আবারও শিরোনামে আরজি কর?
বারবার বিতর্ক, কেন আবারও শিরোনামে আরজি কর?
মধ্যপ্রাচ্যে যুদ্ধ, তেল আমদানি নিয়ে সংসদে মুখ খুললেন প্রধানমন্ত্রী
মধ্যপ্রাচ্যে যুদ্ধ, তেল আমদানি নিয়ে সংসদে মুখ খুললেন প্রধানমন্ত্রী
'গরিবদের পাশে কেউ দাঁড়ায়না...', আরজি করে এসে এ কী অভিজ্ঞতা
'গরিবদের পাশে কেউ দাঁড়ায়না...', আরজি করে এসে এ কী অভিজ্ঞতা
BJP-র প্রার্থী নিয়ে অসন্তোষের মধ্যেই বাংলায় আসছেন নিতিন, খোঁচা কুণালের
BJP-র প্রার্থী নিয়ে অসন্তোষের মধ্যেই বাংলায় আসছেন নিতিন, খোঁচা কুণালের