AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Narendra Modi: সমুদ্রের মাঝে ধ্যানে বসবেন মোদী! ফল প্রকাশের আগে কী তথ্য সামনে আসছে

Narendra Modi: ভোট ঘোষণা হওয়ার আগে থেকেই গোটা দেশ জুড়ে প্রচার চালিয়েছেন নরেন্দ্র মোদী। ৩০ মে প্রচার শেষ। ওই দিন পাঞ্জাবের হোশিয়ারপুরে একটি নির্বাচনী জনসভায় ভাষণ দেওয়ার কথা আছে তাঁর। সপ্তম তথা শেষ দফার ভোট হবে ১ জুন।

Narendra Modi: সমুদ্রের মাঝে ধ্যানে বসবেন মোদী! ফল প্রকাশের আগে কী তথ্য সামনে আসছে
নরেন্দ্র মোদী (ফাইল ছবি)Image Credit: Facebook
| Updated on: May 28, 2024 | 2:25 PM
Share

নয়া দিল্লি: ২০১৯-এর লোকসভা নির্বাচনে ফল প্রকাশের ঠিক আগে উত্তরাখণ্ডের কেদারনাথে গিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ১১ হাজার ফুট উচ্চতায় একটি গুহায় ধ্যান করেছিলেন তিনি। এবার ২৪-এর নির্বাচনের ফল প্রকাশ হওয়ার আগে কি আবারও ধ্যানে মগ্ন হবেন মোদী? সূত্রের খবর, তেমন পরিকল্পনাই রয়েছে প্রধানমন্ত্রীর। আগামী ১ জুন, শেষ দফা ভোট সম্পন্ন হলেই মোদী পৌঁছে যাবেন তামিলনাড়ু। সেখানে বিশ্রাম নেওয়ার পর কন্যাকুমারী যাওয়ার কথা আছে তাঁর। সেখানেই ধ্যানে বসতে পারেন তিনি।

ভোট ঘোষণা হওয়ার আগে থেকেই গোটা দেশ জুড়ে প্রচার চালিয়েছেন নরেন্দ্র মোদী। ৩০ মে প্রচার শেষ। ওই দিন পাঞ্জাবের হোশিয়ারপুরে একটি নির্বাচনী জনসভায় ভাষণ দেওয়ার কথা আছে তাঁর। সপ্তম তথা শেষ দফার ভোট হবে ১ জুন। আর তারপরই কন্যাকুমারী চলে যাবেন তিনি। এই দিনই শেষ পর্যায়ের প্রচারণা থেমে যাবে। পুলিশ সূত্রের খবর, বিবেকানন্দ রক মেমোরিয়ালে ধ্যান করতে পারেন মোদী। তবে ৩১ মে এবং ১ জুন প্রধানমন্ত্রীর আনুষ্ঠানিক কর্মসূচি এখনও প্রকাশ করা হয়নি।

কথিত আছে ১৮৯২ সালের ২৪ ডিসেম্বর কন্যাকুমারীতে গিয়েছিলেন স্বামী বিবেকানন্দ। সমুদ্রতট থেকে প্রায় ৫০০ মিটার দূরে জলের মাঝে একটি বিশাল পাথর দেখতে পেয়ে সাঁতার কেটে সেখানে পৌঁছে গিয়েছিলেন তিনি। এরপর সেখানে ধ্যানে মগ্ন হন। পরে ওই পাথরে বিশাল স্মৃতিসৌধ নির্মাণ করা হয়। ৬ একর জুড়ে বিস্তৃত এটি। রয়েছে ব্রোঞ্জের তৈরি প্রায় সাড়ে আট ফুট উচ্চতার বিবেকানন্দের একটি মূর্তি।

গত লোকসভা ভোটের ফল প্রকাশের আগে হিমালয়ের কোলে ১১ হাজার ৭০০ ফুট উচ্চতায় গুহায় রাত কাটান তিনি। রুদ্রপ্রয়াগের ওই গুহায় ছিল একটি বিছানা, একটি হিটার, গিজার, টেলিফোন। ছিল শৌচাগারও। ধ্যানমগ্ন হওয়ার আগে কেদারনাথ মন্দিরে পুজো দেন তিনি।

Follow Us
প্রশাসনের দুয়ারে ঘুরেও আবাসের ঘর পাননি, এতদিনে জানতে পারলেন সত্যিটা
প্রশাসনের দুয়ারে ঘুরেও আবাসের ঘর পাননি, এতদিনে জানতে পারলেন সত্যিটা
একমাত্র রোজগেরে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে, সরকারের দিকে তাকিয়ে পরিবার
একমাত্র রোজগেরে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে, সরকারের দিকে তাকিয়ে পরিবার
যাদবপুর নিয়ে রাজ্যপালের দ্বারে ABVP, কী দাবি জানাল?
যাদবপুর নিয়ে রাজ্যপালের দ্বারে ABVP, কী দাবি জানাল?
দুধ পান করছেন, আসল কি না জানেন? দেখে নিন ভিডিয়ো
দুধ পান করছেন, আসল কি না জানেন? দেখে নিন ভিডিয়ো
কলকাতা পৌরনিগমের ভোটে বিজেপির প্রার্থী বাছাই নিয়ে বড় বার্তা সুকান্তর
কলকাতা পৌরনিগমের ভোটে বিজেপির প্রার্থী বাছাই নিয়ে বড় বার্তা সুকান্তর
অটলবিহারী বাজপেয়ির চরিত্রে অভিনয় নিয়ে মুখ খুললেন সুকান্ত, কী বললেন?
অটলবিহারী বাজপেয়ির চরিত্রে অভিনয় নিয়ে মুখ খুললেন সুকান্ত, কী বললেন?
যাদবপুরে উপাচার্যকে ঘেরাও, তারপর যা হল...
যাদবপুরে উপাচার্যকে ঘেরাও, তারপর যা হল...
মালদহ এয়ারপোর্ট আজ সমাজবিরোধীদের আখড়া, কেন্দ্রের ১৯ কোটি গেল কোথায়?
মালদহ এয়ারপোর্ট আজ সমাজবিরোধীদের আখড়া, কেন্দ্রের ১৯ কোটি গেল কোথায়?
মধ্যবিত্তের পকেটে টান, বাজারে কোন সবজির কত দাম?
মধ্যবিত্তের পকেটে টান, বাজারে কোন সবজির কত দাম?
ট্রাম্প-নাতালি হার্পকে ঘিরে ফের পরকীয়ার জল্পনা
ট্রাম্প-নাতালি হার্পকে ঘিরে ফের পরকীয়ার জল্পনা