AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Narendra Modi: প্রতিরক্ষায় বড় আপডেট, ছবি পোস্ট করলেন প্রধানমন্ত্রী মোদী

Narendra Modi: স্টার্ট আপ সংস্থাগুলিকে আহ্বান জানিয়ে তিনি বলেছেন, ভারতের প্রতিরক্ষা ক্ষেত্র অপেক্ষা করছে। ইতিহাসের অংশ হতে আসুন আপনারাও। দরজা খোলা রইল। 

Narendra Modi: প্রতিরক্ষায় বড় আপডেট, ছবি পোস্ট করলেন প্রধানমন্ত্রী মোদী
| Updated on: Oct 30, 2024 | 10:43 PM
Share

নয়া দিল্লি: ভারতের প্রতিরক্ষা ক্ষেত্রে এক বৈপ্লবিক ঘটনা। C-295 এয়ারক্রাফট উৎপাদন কেন্দ্র উদ্বোধন করার পর এমনটাই বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। স্পেনের প্রেসিডেন্ট পেড্রো স্যানচেজকে সঙ্গে নিয়ে ভদোদরায় ওই কমপ্লেক্সের উদ্বোধন করেছেন মোদী।

মাত্র দু’বছরে এই পুরো পরিকল্পনা রূপায়ন করা হয়েছে বলে একটি পোস্টে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী। সেই সঙ্গে ভারতের প্রতিরক্ষা ক্ষেত্রে কীভাবে অগ্রগতি হচ্ছে, সেই খতিয়ানও তুলে ধরেছেন মোদী।

প্রধানমন্ত্রী জানিয়েছেন, ২০২৩-২৪ অর্থবর্ষে ১.২৭ লক্ষ কোটি টাকার উৎপাদন বেড়েছে প্রতিরক্ষা খাতে। এই ক্ষেত্রে রফতানিও বেড়েছে উল্লেখযোগ্য হারে। ১০ বছরে ১ হাজার কোটি থেকে ২১,০০০ কোটি হয়ে গিয়েছে রফতানির অঙ্ক। গত ৩ বছরে অন্তত ১২,৩০০টি পণ্য ভারতে উৎপাদন করা সম্ভব হয়েছে বলেও জানিয়েছেন তিনি।

মোদী আরও উল্লেখ করেছেন, দেশে তৈরি যুদ্ধজাহাজ চালু হয়েছে, ভারতে তৈরি মিসাইলও নজর কাড়ছে প্রতিরক্ষা ক্ষেত্রে। ভারতে তৈরি বুলেট প্রুফ জ্যাকেটের কথাও মনে করিয়ে দিয়েছেন তিনি।

নরেন্দ্র মোদী ক্ষমতায় আসার পর থেকে বারবার আত্মনির্ভর হওয়ার কথা বলেছেন। সেই পথেই যে আরও একধাপ এগোল ভারত, সে কথা উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী। স্টার্ট আপ সংস্থাগুলিকে আহ্বান জানিয়ে তিনি বলেছেন, ভারতের প্রতিরক্ষা ক্ষেত্র অপেক্ষা করছে। ইতিহাসের অংশ হতে আসুন আপনারাও। দরজা খোলা রইল।

Follow Us
'খুনের মামলা, একবার ঢুকলে বেরোবে না', কার উদ্দেশে বললেন শুভেন্দু?
'খুনের মামলা, একবার ঢুকলে বেরোবে না', কার উদ্দেশে বললেন শুভেন্দু?
হঠাৎ মার্কসের ভাষায় কথা বললেন ঋতব্রত
হঠাৎ মার্কসের ভাষায় কথা বললেন ঋতব্রত
'উপরে ভগবান আর নীচে প্রধান', এই প্রবাদ কেন বললেন দিলীপ ঘোষ
'উপরে ভগবান আর নীচে প্রধান', এই প্রবাদ কেন বললেন দিলীপ ঘোষ
দেখুন কীভাবে পুলিশকে ঠেলে সরালেন মমতা বন্দ্যোপাধ্যায়
দেখুন কীভাবে পুলিশকে ঠেলে সরালেন মমতা বন্দ্যোপাধ্যায়
মমতা বন্দ্যোপাধ্যায় যাবেন বলতেই ধর্মেন্দ্রর রেজিগনেশন! দাবি নেত্রীর
মমতা বন্দ্যোপাধ্যায় যাবেন বলতেই ধর্মেন্দ্রর রেজিগনেশন! দাবি নেত্রীর
মালদার জোড়া কলেজে বহিরাগতদের দাদাগিরি! অভিযোগের কেন্দ্রে কারা?
মালদার জোড়া কলেজে বহিরাগতদের দাদাগিরি! অভিযোগের কেন্দ্রে কারা?
'আমরা যখন ছোট ছিলাম...', আলোচনার বার্তা মোহন ভাগবতের!
'আমরা যখন ছোট ছিলাম...', আলোচনার বার্তা মোহন ভাগবতের!
এলোপাথাড়ি ইট-বোতল ও লাঠির মাঝে পড়ে আহত একাধিক সাংবাদিক
এলোপাথাড়ি ইট-বোতল ও লাঠির মাঝে পড়ে আহত একাধিক সাংবাদিক
নিট আন্দোলনে রণক্ষেত্র পটনা, ছাপরা-সহ বিভিন্ন জায়গা!
নিট আন্দোলনে রণক্ষেত্র পটনা, ছাপরা-সহ বিভিন্ন জায়গা!
'আক্রান্ত' সাংবাদিক, নাম ধরে ধরে মুখ্যমন্ত্রী যা বলে দিলেন…
'আক্রান্ত' সাংবাদিক, নাম ধরে ধরে মুখ্যমন্ত্রী যা বলে দিলেন…