NEET Cancelled: বাতিল NEET, আবার দিতে হবে পরীক্ষা, প্রশ্নপত্র ফাঁসে CBI তদন্তের নির্দেশ
ফের বাতিল NEET। গতকালই নিটের প্রশ্নপত্র ফাঁসের খবর প্রকাশ্যে এসেছিল। প্রশ্নপত্র ছাপানোর আগেই প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ উঠেছিল। এবার পুরো পরীক্ষাই বাতিল করে দিল NTA। গত ৩ মে পরীক্ষা হয়েছিল। কিন্তু সেই পরীক্ষা বাতিল করে দেওয়া হল। আবার নতুন করে পরীক্ষা দিতে হবে। জানিয়ে দিল নিয়ামক সংস্থা NTA।

নয়া দিল্লি: ফের বাতিল NEET-UG। গতকালই নিটের প্রশ্নপত্র (NEET Question Paper leak) ফাঁসের অভিযোগের খবর প্রকাশ্যে এসেছিল। প্রশ্নপত্র ছাপানোর আগেই প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ উঠেছিল। এবার পুরো পরীক্ষাই বাতিল করে দিল NTA। গত ৩ মে পরীক্ষা হয়েছিল। কিন্তু সেই পরীক্ষা এবার বাতিল করে দেওয়া হল। আবার নতুন করে পরীক্ষা দিতে হবে। জানিয়ে দিল নিয়ামক সংস্থা NTA। একইসঙ্গে প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় সিবিআই তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।
প্রশ্নপত্র ফাঁস বিতর্ক
রাজস্থানের শিকর জেলায় প্রাকটিস প্রশ্নপত্রের সঙ্গে নিট পরীক্ষার আসল প্রশ্নপত্রের একটা বড় অংশ মিলে গিয়েছে। গতকালই এই খবর সামনে এসেছিল। রাজস্থান স্পেশাল অপারেশন গ্রুপ সূত্রের খবর, গত ৩ মে নিট পরীক্ষার প্রশ্নপত্রে ৭২০ নম্বরের মধ্যে ৬০০ নম্বরের প্রশ্নই মিলে গিয়েছিল। তারপর থেকেই প্রশ্ন উঠছিল, নিছকই ওই প্রশ্নপত্র মিলে গিয়েছে নাকি সত্যিই পরীক্ষার আগে প্রশ্নপত্র লিক হয়েছিল, তা তদন্ত করে দেখা হয়। তদন্তের পরই জানা যায় প্রশ্নপত্র পরীক্ষার আগেই ফাঁস হয়েছে। তারপরই পুরো পরীক্ষাই বাতিলের সিদ্ধান্ত নিয়েছে নিয়ামক সংস্থা NTA। একইসঙ্গে প্রশ্নপত্র ফাঁসে সিবিআই তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।
In continuation of its press release dated 10 May 2026, the National Testing Agency wishes to inform candidates, parents, and members of the public of the following decisions taken in respect of NEET (UG) 2026. NTA had, on 8 May 2026, referred the matters then under consideration…
— National Testing Agency (@NTA_Exams) May 12, 2026
ফের কবে হবে পরীক্ষা?
সোশ্যাল মিডিয়ায় পরীক্ষা বাতিল সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি জারি করেছে এনটিএ। সেখানে বলা হয়েছে, সমস্ত প্রমাণ খতিয়ে দেখার পর পরীক্ষাটি বাতিল করতে হচ্ছে। পরীক্ষা ব্যবস্থায় স্বচ্ছতা ও বিশ্বাসযোগ্যতা বজায় রাখার জন্য এই পদক্ষেপের প্রয়োজন ছিল।
নতুন করে পরীক্ষা দিতে গেলে কী কী করতে হবে?
- নতুন করে পরীক্ষা দিতে গেলে যে বিষয়গুলি নজর রাখতে হবে, সেগুলি হল
- পুরনো রেজিস্ট্রেশন নম্বরেই পরীক্ষা দিতে পারবেন পরীক্ষার্থীরা
- পরীক্ষার্থীদের দেওয়া হবে নয়া অ্যাডমিট কার্ড
- নতুন করে পরীক্ষার জন্য অতিরিক্ত ফি দিতে হবে না
- পরীক্ষা কেন্দ্রও এক থাকবে। অর্থাৎ আগে যে কেন্দ্রগুলিতে পরীক্ষা দিয়েছিলেন পরীক্ষার্থীরা, সেই কেন্দ্রেই পরীক্ষা দিতে পারবেন।
খুব শীঘ্রই পরীক্ষার নতুন সূচি জানিয়ে দেবে নিয়ামক সংস্থা NTA। উল্লেখ্য, মোট ২২ লক্ষ পরীক্ষার্থী নিট পরীক্ষায় অংশ নিয়েছিলেন। পরীক্ষা বাতিল হওয়ায় আবার নতুন করে এত লক্ষ পরীক্ষার্থীকে পরীক্ষা দিতে হবে। এদিকে, নিটের প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে শুধুমাত্র রাজস্থানেই এখনও পর্যন্ত ৪৫ জনেরও বেশি ব্যক্তিকে আটক করা হয়েছে।
