AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

টাকা যত বেশি, NEET-র র‌্যাঙ্কও তত উপরে! ফাঁকা খাতায় উত্তর লিখেছিলেন শিক্ষকরাই, চাঞ্চল্যকর তথ্য ফাঁস

NEET Scam: গোধরার ওই সেন্টারে ৫ থেকে ১০ লক্ষ টাকার বিনিময়ে পরীক্ষার্থীদের সঠিক উত্তর লিখে দেওয়া হয়েছিল। যারা টাকা দিয়েছিলেন, তাদের আগেই বলা ছিল, যে প্রশ্নের উত্তর লিখতে পারবে না, সেটি যেন ফাঁকা রাখা হয়।

টাকা যত বেশি, NEET-র র‌্যাঙ্কও তত উপরে! ফাঁকা খাতায় উত্তর লিখেছিলেন শিক্ষকরাই, চাঞ্চল্যকর তথ্য ফাঁস
প্রতীকী চিত্রImage Credit: Twitter
| Updated on: Jun 22, 2024 | 8:01 AM
Share

আহমেদবাদ: ডাক্তারির প্রবেশিকা পরীক্ষা নিট (NEET) নিয়ে যে দুর্নীতি হয়েছে, তা আর বলার প্রয়োজন রাখে না। বিহার থেকে নিট দুর্নীতির এক মাথা গ্রেফতার হয়েছে। তাঁর কাছ থেকে জানা গিয়েছে, কীভাবে পরীক্ষার আগের রাতে প্রশ্নপত্র ফাঁস হয়েছিল। এবার গুজরাটের গোধরার একটি সেন্টার থেকে ধৃত শিক্ষকের কাছ থেকে জানা গেল, কীভাবে ফাঁকা খাতা জমা দিয়েও, নিটে দারুণ র‌্য়াঙ্ক পেল পরীক্ষার্থীরা। টাকার বিনিময়ে তাদের উত্তরপত্র পূরণ করে দিয়েছিলেন ওই সেন্টারের শিক্ষকই!

নিট দুর্নীতি নিয়ে দেশ যখন উত্তাল, সেই সময়ই গুজরাটের গোধরার একটি সেন্টারে বেনিয়মের অভিযোগ এসেছিল। খোঁজ মিলেছিল চিটিং গ্য়াংয়ের। গ্রেফতার করা হয়েছিল একটি স্কুলের প্রিন্সিপাল, শিক্ষক ও  কোচিং সেন্টারের মালিক সহ ৫ জনকে।

জানা গিয়েছে, গোধরার ওই সেন্টারে ৫ থেকে ১০ লক্ষ টাকার বিনিময়ে পরীক্ষার্থীদের সঠিক উত্তর লিখে দেওয়া হয়েছিল। যারা টাকা দিয়েছিলেন, তাদের আগেই বলা ছিল, যে প্রশ্নের উত্তর লিখতে পারবে না, সেটি যেন ফাঁকা রাখা হয়। পরে ওই স্কুলের ফিজিক্সের শিক্ষক তুষার ভাট সেই প্রশ্নগুলির উত্তর লিখে দিয়েছিলেন। যত বেশি টাকা দেওয়া হবে, নিট পরীক্ষায় র‌্যাঙ্ক-ও তত বেশি ভাল হবে-এমনটাই চুক্তি হয়েছিল দুর্নীতিগ্রস্ত শিক্ষক ও পড়ুয়াদের মধ্যে।

তদন্তে জানা যায়, মূল অভিযুক্তের নাম পরশুরাম রায়। তিনিই নিট পরীক্ষায় পাশ করানোর র‌্যাকেটের মূল মাথা। রায় ওভারসিজ কোম্পানি নামে একটি সংস্থা চালাতেন পরশুরাম। তাঁর সঙ্গী ছিল তুষার ভাট নামক এক যুবক। তিনি গোধরার জয় জলরাম স্কুলের শিক্ষক। পরশুরামের কাছে পরীক্ষার্থীরা টাকা দিয়েছিলেন। তাদের সবার সিট পড়েছিল গোধরার জয় জলরাম স্কুলের দুটি সেন্টারে।

ঘুষ দেওয়া পরীক্ষার্থীদের নামের তালিকা আগেই পাঠিয়ে দেওয়া হয়েছিল সেন্টারে। সেখানে তাদের ফাঁকা খাতায় উত্তর লিখে দিয়েছিলেন ফিজিক্সের শিক্ষক তুষার ভাট। এর জন্য মাথাপিছু ৫ থেকে ১০ লক্ষ টাকা করে ‘রেট’ ধার্য করা হয়েছিল। এভাবেই তাঁরা ১২ কোটি টাকা তুলেছিল।

পঞ্চমহল জেলার জেলাশাসকের কাছে গোপন সূত্রে এই জালিয়াতি কারবারের খবর আসতেই তিনি পুলিশে খবর দেন। তদন্ত শুরু হয়। তুষার ভাট নামক ওই শিক্ষকের কাছ থেকে নগদ ৭ লক্ষ টাকাও উদ্ধার হয়।

Follow Us