AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

টাকার জোরে সন্তানকে ডাক্তার বানানোর শখ? পার পাচ্ছেন না অভিভাবকরাও, একের পর এক সমন

NEET Scam: গোধরার ডেপুটি সুপারিন্টেডেন্ট এনভি পটেল বলেন, "নিট মামলায় জিজ্ঞাসাবাদের জন্য বৃহস্পতিবার অভিযুক্ত পড়ুয়াদের অভিভাবকদের সমন পাঠানো হয়েছিল, কিন্তু তারা হাজিরা দেননি। আবার সমন পাঠানো হবে।"

টাকার জোরে সন্তানকে ডাক্তার বানানোর শখ? পার পাচ্ছেন না অভিভাবকরাও, একের পর এক সমন
নিট দুর্নীতি নিয়ে পড়ুয়াদের বিক্ষোভ।Image Credit: PTI
| Updated on: Jun 22, 2024 | 7:44 AM
Share

নয়া দিল্লি: টাকা থাকলে সব সম্ভব। এমনটাই ধারণা অনেক ধনী ব্যক্তিদের। আর সেই টাকার জোরেই তারা অসম্ভবকে সম্ভব করার চেষ্টা করেন। নিট দুর্নীতিতেও কিছুটা এমনই হয়েছে। টাকার কাছে হার মেনেছে মেধা। পরীক্ষার আগেই ৩০-৩২ লক্ষ টাকায় বিক্রি হয়েছে প্রশ্নপত্র। উত্তর কী লিখতে হবে, তাও শিখিয়ে দেওয়া হয়েছিল পরীক্ষার্থীদের। তদন্তে নেমে এবার শুধু প্রশ্নপত্র ফাঁসের মূল চক্রী বা জালিয়াতিতে অভিযুক্ত পড়ুয়াদেরই নয়, তাদের অভিভাবকদেরও তলব করছে পুলিশ। পাঠানো হয়েছে সমন।

জানা গিয়েছে, গুজরাটের গোধরায় নিট পরীক্ষা নিয়ে ব্যাপক দুর্নীতির অভিযোগ উঠেছে। একটি পরীক্ষা সেন্টারে পরীক্ষার্থীদের উত্তরপত্র লিখে দিয়েছেন শিক্ষকরা, এমনটাই মারাত্মক অভিযোগ উঠেছে। এই অভিযোগ পেতেই পুলিশের তরফে ৩০ জন অভিভাবককে সমন পাঠানো হয়েছিল। কিন্তু কেউ হাজিরা দেননি। আবার নতুন করে সমন পাঠানো হবে তাদের, এমনটাই জানিয়েছে পুলিশ।

গোধরার ডেপুটি সুপারিন্টেডেন্ট এনভি পটেল বলেন, “নিট মামলায় জিজ্ঞাসাবাদের জন্য বৃহস্পতিবার অভিযুক্ত পড়ুয়াদের অভিভাবকদের সমন পাঠানো হয়েছিল, কিন্তু তারা হাজিরা দেননি। আবার সমন পাঠানো হবে।”

জানা গিয়েছে, গুজরাটের গোধরার জয় জলরাম স্কুলে একাধিক পরীক্ষার্থীর উত্তরপত্র পরীক্ষকরাই পূরণ করে দিয়েছিলেন বলে অভিযোগ। স্কুলের প্রিন্সিপাল ও ন্যাশনাল টেস্টিং এজেন্সির নিয়োগ করা একজন ইনভিজিলেটর যুক্ত ছিলেন। তদন্তে ইতিমধ্যেই ৫ জনকে গ্রেফতার করা হয়েছে, যার মধ্যে স্কুলের প্রিন্সিপাল ও এক শিক্ষক রয়েছেন।

Follow Us
সল্টলেকের হাসপাতালে দাউদাউ করে জ্বলছে আগুন, বের করা হচ্ছে রোগীদের
সল্টলেকের হাসপাতালে দাউদাউ করে জ্বলছে আগুন, বের করা হচ্ছে রোগীদের
SIR: প্রথম দফায় ভোটটা দিতে পারবেন তো? আজই বেরচ্ছে লিস্ট
SIR: প্রথম দফায় ভোটটা দিতে পারবেন তো? আজই বেরচ্ছে লিস্ট
'আর বাংলায় থাকতে পারব না...', মিঠুনের মুখে 'বড় ষড়যন্ত্রে'র কথা
'আর বাংলায় থাকতে পারব না...', মিঠুনের মুখে 'বড় ষড়যন্ত্রে'র কথা
ধরা পড়লেই সোজা শ্রীঘরে, ভোটের মুখে নজিরবিহীন নির্দেশ
ধরা পড়লেই সোজা শ্রীঘরে, ভোটের মুখে নজিরবিহীন নির্দেশ
মাঝ সমুদ্রে 'যুদ্ধ', পরপর হামলা, আমেরিকাকে 'জলদস্যু' বলল ইরান
মাঝ সমুদ্রে 'যুদ্ধ', পরপর হামলা, আমেরিকাকে 'জলদস্যু' বলল ইরান
গরমে মুড়ি, শসা, ছোলা খেয়েই প্রচারে এনার্জি পাচ্ছেন কাজল শেখ?
গরমে মুড়ি, শসা, ছোলা খেয়েই প্রচারে এনার্জি পাচ্ছেন কাজল শেখ?
হাজিরা এড়ালেন IPAC-এর ডিরেক্টর ঋষিরাজ, ফের সমন করবে ইডি?
হাজিরা এড়ালেন IPAC-এর ডিরেক্টর ঋষিরাজ, ফের সমন করবে ইডি?
গোসাবায় চলল গুলি, তৃণমূল কর্মীকে খুনের চেষ্টা?
গোসাবায় চলল গুলি, তৃণমূল কর্মীকে খুনের চেষ্টা?
'...গুলি চালাব', ভোটের মুখে বাংলায় এসে এ কী বললেন অসমের মুখ্যমন্ত্রী?
'...গুলি চালাব', ভোটের মুখে বাংলায় এসে এ কী বললেন অসমের মুখ্যমন্ত্রী?
কোটি কোটি লেনদেন, সোনা পাপ্পুর সঙ্গে কী সম্পর্ক ব্যবসায়ী জয় কামদারের?
কোটি কোটি লেনদেন, সোনা পাপ্পুর সঙ্গে কী সম্পর্ক ব্যবসায়ী জয় কামদারের?