AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

এক ডোজ়ের দাম ১৬ কোটি! একরত্তির বিরল জিনগত রোগ সারাতে ৪২ দিনেই টাকা জোগাড় অনলাইনে

মুম্বইয়ের এক বিখ্যাত হাসপাতালের চিকিৎসক জানান, ১০ হাজার শিশুর মধ্যে ৮ জনোর এই ধরনের রোগ দেখা যায়। সঠিক সময়ে চিকিৎসা না হলে বাঁচার আশা থাকে না।

এক ডোজ়ের দাম ১৬ কোটি! একরত্তির বিরল জিনগত রোগ সারাতে ৪২ দিনেই টাকা জোগাড় অনলাইনে
হাসপাতালে পরিবারের সঙ্গে ধৈর্য্য। ছবি:ইন্সটাগ্রাম
| Updated on: May 08, 2021 | 3:34 PM
Share

মুম্বই: একরত্তি শিশুর প্রাণ বাঁচাতে চাই একটি ইঞ্জেকশন। তবে বাড়ি-ঘর বেঁচে দিলেও ওই ইঞ্জেকশনটি কেনার সামর্থ্য ছিল না রাঠোর পরিবারের। কারণ চিকিৎসকেরা জানিয়েছিলেন পৃথিবীর সবথেকে দামী ওই ইঞ্জেকশনের একটি ডোজ়ের দাম ১৬ কোটি টাকা। ছেলেকে বাঁচানোর শেষ চেষ্টায় অনলাইন মাধ্যমেই সাহায্য চেয়েছিলেন তাঁর মা-বাবা। আর ফল মিলল তাতেই । মাত্র ৪২ দিনেই উঠে এল সেই টাকা। অজানা, অচেনা দুই লাখেরও বেশি মানুষ, যারা ওই শিশুর প্রাণ বাঁচাতে সাহায্য করেছেন, তাদের ধন্যবাদ জানিয়েছে রাঠোর পরিবার।

আহমেদাবাদের বাসিন্দা এক দন্পতির পাঁচ মাস আগে একটি ছেলে হয়। নাম রাখা হয় ধৈর্য্যরাজ সিং রাঠোর। কিন্তু জন্মের কিছুদিনের মধ্যেই তাঁরা জানতে পারেন যে মারণ ব্যধিতে আক্রান্ত হয়েছে একরত্তি। বিরল এই জিনগত রোগের নাম স্পাইনাল মাসকুলার অ্যাট্রোপি টাইপ-১ (Spinal Muscular Atrophy Type I )। জন্মের কিছুদিনের মধ্যেই এই জিনগত সমস্যা ধরা পড়ে সাধারণত।

সঠিক চিকিৎসা না হলে দুই বছরের বেশি বাঁচার সম্ভাবনা নেই, তা আগেই জানিয়েছিলেন চিকিৎসকরা। কিন্তু হাল ছাড়তে নারাজ ছিলেন রাঠোর পরিবার। সেই সময় চিকিৎসকরা জ়োলগোসমা নামক একটি ইঞিজেকশনের কথা বলেন, যার মাধ্যমে এই জিনগত ত্রুটির নিরাময় সম্ভব। তবে এই ইঞ্জেকশনের দাম ১৬ কোটি টাকা।

মুম্বইয়ের এক বিখ্যাত হাসপাতালের চিকিৎসক জানান, ১০ হাজার শিশুর মধ্যে ৮ জনোর এই ধরনের রোগ দেখা যায়। সঠিক সময়ে চিকিৎসা না হলে বাঁচার আশা থাকে না।

নিজেদের সমস্ত কিছু দিয়েও টাকা জোগাড় করতে না পারায় শেষমেশ অনলাইনেই ছেলের জন্য সাহায্য চান রাঠোর পরিবার। দুই লক্ষেরও বেশি মানুষের সহায়তায় মাত্র ৪২ দিনের মধ্যেই উঠে যায় ১৬ কোটি টাকা। ইতিমধ্যেই ধৈর্য্যকে সেই ইঞ্জেকশন দেওয়া হয়েছে এবং সে ভাল আছে বলেই জানা গিয়েছে।

আরও পড়ুন: শিকেয় সামাজিক দূরত্ব, রমজানের শেষ শুক্রবারের নমাজ পড়তে গাদাগাদি ভিড় মক্কা মসজিদে

Follow Us
শিল্প টানতে এবার রাজ্যের জমি নীতির সরলীকরণ করছে রাজ্য সরকার
শিল্প টানতে এবার রাজ্যের জমি নীতির সরলীকরণ করছে রাজ্য সরকার
রাজ্যের এবার বন্ধ কারখানার তালা খুলবে: শমীক ভট্টাচার্য
রাজ্যের এবার বন্ধ কারখানার তালা খুলবে: শমীক ভট্টাচার্য
বারুইপুর ধর্ষণ-খুনকাণ্ডে ফের তদন্তকারী অফিসার বদল
বারুইপুর ধর্ষণ-খুনকাণ্ডে ফের তদন্তকারী অফিসার বদল
পশ্চিম এশিয়ায় ফের যুদ্ধের ডঙ্কা, ইরানের ১২ শহরে ভয়াবহ হামলা আমেরিকার
পশ্চিম এশিয়ায় ফের যুদ্ধের ডঙ্কা, ইরানের ১২ শহরে ভয়াবহ হামলা আমেরিকার
নির্মলকে আদৌ ডেকেছিল ঋতব্রতরা? কে কী বলছে?
নির্মলকে আদৌ ডেকেছিল ঋতব্রতরা? কে কী বলছে?
'মেদিনীপুরের নির্মলকে ডাকা হয়েছিল...', কী বার্তা ঋতব্রত শিবিরের তরফে?
'মেদিনীপুরের নির্মলকে ডাকা হয়েছিল...', কী বার্তা ঋতব্রত শিবিরের তরফে?
আশিস বন্দ্যোপাধ্যায়, চন্দ্রনাথরা আগেই গিয়েছেন, এবার গেলেন কেষ্ট
আশিস বন্দ্যোপাধ্যায়, চন্দ্রনাথরা আগেই গিয়েছেন, এবার গেলেন কেষ্ট
বারাসতে পুকুর ভরাট রুখে দিলেন বিজেপি বিধায়ক!
বারাসতে পুকুর ভরাট রুখে দিলেন বিজেপি বিধায়ক!
প্রায় ৫০ পুরুষের অ্যাকাউন্টে প্রকল্পের টাকা! মাথাপিছু ৫০০ কাটমানি
প্রায় ৫০ পুরুষের অ্যাকাউন্টে প্রকল্পের টাকা! মাথাপিছু ৫০০ কাটমানি
স্কুলে ফিরছে ২০২২-এর আগের পোশাক! সরে যাচ্ছে নীল-সাদা
স্কুলে ফিরছে ২০২২-এর আগের পোশাক! সরে যাচ্ছে নীল-সাদা