AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

India-Pakistan Border: পাকিস্তানের এত সাহস! যুদ্ধবিরতি লঙ্ঘন করে গুলি চালাল, পাল্টা যোগ্য জবাব দিল ভারতীয় সেনাও

Ceasefire: জম্মু-কাশ্মীরের মেন্ধের সেক্টরে নিয়ন্ত্রণ রেখা বরাবর গুলি চালায় পাকিস্তানি সেনা। ওই প্রান্ত থেকে ১০ থেকে ১৫ রাউন্ড গুলি চালানো হয়। পাল্টা জবাবে গুলি চালায় ভারতীয় সেনাও।

India-Pakistan Border: পাকিস্তানের এত সাহস! যুদ্ধবিরতি লঙ্ঘন করে গুলি চালাল, পাল্টা যোগ্য জবাব দিল ভারতীয় সেনাও
ফাইল চিত্র।Image Credit: PTI
| Updated on: Feb 13, 2025 | 11:48 AM
Share

শ্রীনগর: পাকিস্তানের বাড়াবাড়ি। ভারতীয় সেনাকে লক্ষ্য করে গুলি চালাল পাকিস্তানি সেনা। পাল্টা জবাব দিল ভারতীয় সেনাও। জখম একাধিক পাক সেনা। জানা গিয়েছে, বুধবার বিকেলে আচমকাই যুদ্ধবিরতি লঙ্ঘন করে ভারতীয় সেনার উপরে হামলা করে পাক সেনা। জম্মু-কাশ্মীরের পুঞ্চে নিয়ন্ত্রণ রেখা বরাবর গুলি চালায় পাক সেনা।

সেনা সূত্রে খবর, জম্মু-কাশ্মীরের মেন্ধের সেক্টরে নিয়ন্ত্রণ রেখা বরাবর গুলি চালায় পাকিস্তানি সেনা। ওই প্রান্ত থেকে ১০ থেকে ১৫ রাউন্ড গুলি চালানো হয়। পাল্টা জবাবে গুলি চালায় ভারতীয় সেনাও। সেনাবাহিনীর গুলিতে শত্রু পক্ষ বেশ ক্ষতির মুখে পড়েছে, তবে কতজন সেনা আহত হয়েছে, তা জানা যায়নি। তবে আন্দাজ করা হচ্ছে, বেশ কয়েকজন পাক সেনা আহত হয়েছে গুলিতে।

প্রসঙ্গত, দিন দুয়েক আগেই জম্মুর আখনুর সেক্টরে নিয়ন্ত্রণ রেখার কাছে আইইডি বিস্ফোরণে একজন ক্যাপ্টেন সহ দুই সেনা জওয়ান মারা যান। ওই বিস্ফোরণের পিছনেও পাকিস্তানের হাত রয়েছে বলেই মনে করা হচ্ছে।

২০২১ সালের ২৫ ফেব্রুয়ারি মাসেই ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি সাক্ষরিত হয়। এরপর সচরাচর যুদ্ধবিরতি লঙ্ঘন হয়নি। চলতি বছরে এই প্রথম যুদ্ধবিরতি লঙঘন করল পাকিস্তান। বিগত ৫ দিনে চারবার সীমান্তে অশান্তি ছড়াল।

গতকালই ভারতীয় সেনার এক জুনিয়র কমিশনড অফিসার নিয়ন্ত্রণ রেখার কাছে টহল দেওয়ার সময় ল্যান্ডমাইনে পা রেখে আহত হন।

Follow Us