AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Terror plot foiled: ভারতে বড় নাশকতার ছক ISI মদতপুষ্ট জঙ্গি গোষ্ঠীর, কীভাবে ধরল পুলিশ?

ISI-backed terror plot foiled: পঞ্জাব পুলিশ সূত্রে জানা গিয়েছে, সীমান্তের অরক্ষিত অংশ দিয়ে এই বিপুল পরিমাণ বিস্ফোরক ভারতে প্রবেশ করিয়ে তা অমৃতসরের কাছাকাছি আনা হচ্ছিল। পিভিসি পাইপের মধ্যে করে এই বিস্ফোরক আনা হচ্ছিল বলে পুলিশ সূত্রে খবর। সন্দেহভাজনকে গ্রেফতার করে পুলিশ জানতে পেরেছে, এই বিপুল পরিমাণ আরডিএক্স দুই ভাগে বিভক্ত করে দেশের দুটি অংশে পাঠানোর পরিকল্পনা নেওয়া হয়েছিল।

Terror plot foiled: ভারতে বড় নাশকতার ছক ISI মদতপুষ্ট জঙ্গি গোষ্ঠীর, কীভাবে ধরল পুলিশ?
উদ্ধার হয়েছে বিস্ফোরক
| Edited By: | Updated on: Feb 10, 2026 | 9:40 PM
Share

চণ্ডীগড়: পাকিস্তানের মাটিতে ঢুকে জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে দিয়ে এসেছে ভারতীয় সেনা। সীমান্ত সন্ত্রাস নিয়ে আন্তর্জাতিক মঞ্চে পাকিস্তানের মুখোশ খুলে দিয়েছে। তারপরও বদলায়নি পাকিস্তান। আইএসআই-র মদতপুষ্ট জঙ্গিরা ফের ভারতে বড়সড় নাশকতার ছক করেছিল। কিন্তু, পঞ্জাব পুলিশের তৎপরতায় তাদের সেই ছক ভেস্তে গেল। উদ্ধার হল বিস্ফোরক। গ্রেফতার করা হয়েছে একজনকে।

ভারত-পাকিস্তানের পঞ্জাব সীমান্ত দিয়ে বিপুল পরিমাণ আরডিএক্স ভারতের ভিতরে প্রবেশ করানোর চেষ্টা করছিল এক জঙ্গি। কিন্তু, পঞ্জাব পুলিশের স্পেশাল অপারেশন গ্রুপের সদস্যদের তৎপরতায় ওই বিপুল পরিমাণ আরডিএক্স-সহ সন্দেহভাজন জঙ্গি ধরা পড়ল।

পঞ্জাব পুলিশ সূত্রে জানা গিয়েছে, সীমান্তের অরক্ষিত অংশ দিয়ে এই বিপুল পরিমাণ বিস্ফোরক ভারতে প্রবেশ করিয়ে তা অমৃতসরের কাছাকাছি আনা হচ্ছিল। পিভিসি পাইপের মধ্যে করে এই বিস্ফোরক আনা হচ্ছিল বলে পুলিশ সূত্রে খবর। সন্দেহভাজনকে গ্রেফতার করে পুলিশ জানতে পেরেছে, এই বিপুল পরিমাণ আরডিএক্স দুই ভাগে বিভক্ত করে দেশের দুটি অংশে পাঠানোর পরিকল্পনা নেওয়া হয়েছিল। উত্তর ভারত এবং উত্তর-পশ্চিম ভারতের দিকে এই বিপুল পরিমাণ আরডিএক্স পাঠানোর পরিকল্পনা নেওয়া হয়েছিল।

তবে জঙ্গিদের নাশকতার ছক বানচাল করে দিল পঞ্জাব পুলিশ। বিশেষ সূত্রে খবর পেয়ে পঞ্জাব পুলিশের স্পেশাল অপারেশন সদস্যরা ওই বিপুল পরিমাণ বিস্ফোরক-সহ সন্দেহভাজনকে ধরে ফেলে। পঞ্জাবের ডিজিপি গৌরব যাদব বলেন, ধৃতের নাম রাহুল কুমার ওরফে গাজু। তার বাড়ি অমৃতসরের চামরং রোডে। অমৃতসরের একটি স্যালোঁতে কাজ করে সে। ডিজিপি জানান, আইএসআই মদতপুষ্ট জঙ্গি গোষ্ঠী বিদেশ থেকে রাহুলকে নিয়ন্ত্রণ করছিল।