AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Parliament Budget Session: দু’হাত ভরে মিলেছে ‘উপহার’! অধিবেশনের ফাঁকেই মোদীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ বিহারের সাংসদদের

Parliament Budget Session: প্রধানমন্ত্রীর হাতে তুলে দিলেন বিশেষ উপহার, পরানো হল শাল ও মাথায় বিশেষ মধুবনি শিল্পের টুপি। এছাড়াও, সংসদ চত্বরে প্রধানমন্ত্রীর গলায় একটি বিরাট মালাও পরালেন তাঁরা। তুললেন ছবিও।

Parliament Budget Session: দু'হাত ভরে মিলেছে 'উপহার'! অধিবেশনের ফাঁকেই মোদীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ বিহারের সাংসদদের
সংসদ চত্বরে বিহারের সাংসদদের সঙ্গে প্রধানমন্ত্রী মোদীImage Credit: ANI
| Updated on: Feb 07, 2025 | 1:22 PM
Share

নয়াদিল্লি: সংসদে অধিবেশন শুরুর আগে প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন বিহারের লোকসভা সাংসদরা। প্রধানমন্ত্রীর হাতে তুলে দিলেন বিশেষ উপহার, পরানো হল শাল ও মাথায় বিশেষ মধুবনি শিল্পের টুপি। এছাড়াও, সংসদ চত্বরে প্রধানমন্ত্রীর গলায় একটি বিরাট মালাও পরালেন তাঁরা। তুললেন ছবিও।

সম্প্রতি, নতুন অর্থবর্ষের বাজেট পেশ করেছে মোদী সরকার। আর সেই বাজেটে বিহারকে একেবারে ভরিয়ে দিয়েছে তাঁরা। বিমানবন্দর, মাখানা বোর্ড থেকে শুরু করে পটনা IITতে উন্নতির জোয়ার তোলার জন্য বড় অঙ্কের টাকা বরাদ্দ করেছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন।

আর সেই বাজেটের পরেই চলতি অধিবেশনে মোদীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ সেরে নিলেন বিহারের ৩০ জন সাংসদ। সামনেই নির্বাচন। সম্ভবনা, চলতি বছরের নভেম্বর মাসেই বিহারে আয়োজন হতে পারে বিধানসভা নির্বাচনের। আর তার আগেই এই সাক্ষাৎ রাজনৈতিক ভাবে গুরুত্বপূর্ণ বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।

বাজেটে কী কী পেয়েছে বিহার?

ওয়াকিবহাল মহল বলছে, চলতি বাজেট যেন বিহারের বিধানসভা নির্বাচনকেই ‘পাখির চোখ’ করে তৈরি করা। তাই দু’হাত ভরে নীতীশের রাজ্যকে ‘উপঢৌকন’ দিয়েছেন অর্থমন্ত্রী। বরাদ্দ হয়েছে ন্যাশনাল ইনস্টিটিউট অফ ফুড টেকনোলজি তৈরির কথা। পটনা বিমানবন্দরের উন্নতির জন্য বরাদ্দ হয়েছে মোটা টাকা। এছাড়াও, রাজ্যে চারটি নতুন গ্রিনফিল্ড বিমানবন্দর এবং একটি ব্রাউনফিল্ড বিমানবন্দর নির্মাণের কথা বাজেটে উল্লেখ করেছেন কেন্দ্রীয় মন্ত্রী নির্মলা সীতারামন। প্রতিশ্রুতি দিয়েছেন পটনা আইআইটিতে আসন সংখ্য়া বৃদ্ধিরও।

বিহারের একটি বড় সংখ্যক চাষি মাখানা চাষে নিযুক্ত। সমীক্ষা অনুযায়ী, ভোটব্যাঙ্কেও প্রায় দুই শতাংশের উপর প্রভাব রয়েছে তাদের। তাই সেই বিষয়টিকে মাথায় রেখে সে রাজ্যে মাখানা বোর্ড তৈরির জন্য অর্থ বরাদ্দ করেছেন অর্থমন্ত্রী।

Follow Us