PM Modi BRICS Summit: বৃক্ষরোপণ থেকে কূটনীতির আলোচনা, BRICS-র প্রথম দিনে কী কী হল, এক ঝলক দেখালেন প্রধানমন্ত্রী মোদী
BRICS Summit 2026: প্রথমদিনে ব্রিকস সামিটের সূচনা থেকে শুরু করে ব্রিকসের ২০ বছর পূর্তি উদযাপন করা হয়। পাশাপাশি সবুজ ও সুস্থ ভবিষ্যতের জন্য রাষ্ট্রনেতারা সকলে মিলে গাছ লাগান। ভারত ইনোভেটস এগজিবিশনেও যান রাষ্ট্রনেতারা।

নয়া দিল্লি: শিল্প থেকে বাণিজ্য, সীমান্ত সুরক্ষা থেকে আন্তর্জাতিক নিরাপত্তা-ব্রিকস সামিটে আলোচনা হল সবই। এবার ব্রিকসের আয়োজনের দায়িত্বে রয়েছে ভারত। ১২ ও ১৩ সেপ্টেম্বর নয়া দিল্লির ভারত মণ্ডপমে হচ্ছে ব্রিকস সামিট। প্রথমদিন কেমন কাটল, কী কী হল-তারই এক ঝলক তুলে ধরলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
ব্রিকস সামিটে যোগ দিতে ভারতে এসেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, চিনের প্রেসিডেন্ট শি জিনপিং, ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশ্কিয়ান, মিশরের প্রেসিডেন্ট আব্দেল ফাত্তাহ আল-সিসি, দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাপোসা, ইথিওপিয়ার প্রধানমন্ত্রী আবি আহমেদ, আবুধাবির যুবরাজ শেখ খালেদ বিন মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান, ন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রাবোও সুবিয়ান্তো এবং সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী যুবরাজ ফয়সাল বিন ফারহান আল সৌদ।
প্রথমদিনে ব্রিকস সামিটের সূচনা থেকে শুরু করে ব্রিকসের ২০ বছর পূর্তি উদযাপন করা হয়। পাশাপাশি সবুজ ও সুস্থ ভবিষ্যতের জন্য রাষ্ট্রনেতারা সকলে মিলে গাছ লাগান।
An action packed day at BRICS 2026. pic.twitter.com/DJ0wOWW0dv
— Narendra Modi (@narendramodi) September 12, 2026
ভারত ইনোভেটস এগজিবিশনেও যান রাষ্ট্রনেতারা। সেখানে ভারতের নতুন উদ্যোগ, উদ্ভাবনকে তুলে ধরা হয়। প্রধানমন্ত্রী মোদীকে শি জিনপিং, পুতিন সহ বাকিদের সঙ্গে হাসি, গল্পে মত্ত থাকতেও দেখা যায়। সকলে একসঙ্গে ছবি তোলেন ‘ব্রিকস পরিবার’ হিসাবে।
