AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

PM Modi Unveils Seva Teerth: ৭৯ বছরের অতীত পেরিয়ে নয়াদিল্লিতে ‘সূর্যোদয়’! সাউথ ব্লক নয়, মোদীর নতুন ঠিকানা ‘সেবাতীর্থ’

PM Modi News: এই দফতর বদল নিয়ে বৃহস্পতিবারেই একটি বিবৃতি জারি করেছিল পিএমও। তাতে বলা হয়েছিল, শুক্রবার দুপুরে সেবাতীর্থের পাশাপাশি কর্তব্যভবন ১ ও কর্তব্যভবন ২-এর আনুষ্ঠানিক উদ্বোধন করবেন তিনি। তারপর সন্ধ্যায় ৬টায় সেবাতীর্থ থেকে জাতির উদ্দেশে বার্তা দেবেন প্রধানমন্ত্রী। মোদীর হাত ধরে উদ্বোধন হওয়া এই 'সেবাতীর্থ' ভবনের পাশেই আরও দু'টি ভবন রয়েছে।

PM Modi Unveils Seva Teerth: ৭৯ বছরের অতীত পেরিয়ে নয়াদিল্লিতে 'সূর্যোদয়'! সাউথ ব্লক নয়, মোদীর নতুন ঠিকানা 'সেবাতীর্থ'
নয়া ভবনের উদ্বোধন করলেন মোদী
| Updated on: Feb 13, 2026 | 5:01 PM
Share

নয়াদিল্লি: শুক্রবার ঠিকানা বদল নয়াদিল্লির ঐতিহাসিক সাউথ ব্লকের। ৭৯ বছরের পুরনো ‘প্রাইম মিনিস্টার অফিস’ বা পিএমও অফিসের এখন নয়া ঠিকানা রাইসিনা হিলসের কাছে সেন্ট্রাল ভিস্তার এক্সিকিউটিভ এনক্লেভ। ভবনের নাম ‘সেবাতীর্থ’। এদিন সেই ভবনের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুধুই পিএমও অফিস নয়, জাতীয় নিরাপত্তা কাউন্সিলের সচিবালয়, মন্ত্রিসভার সচিবালয় — প্রতিটি দফতরের নয়া ঠিকানা এই ‘সেবাতীর্থ’।

ক্ষমতায় আসার পর থেকেই দেশজুড়ে প্রশাসনিক স্তরে নানা বদল ঘটিয়েছে মোদী সরকার। সাউথ ব্লকের ‘সেবাতীর্থ’তে পরিণত হওয়ার এই যাত্রাও সেই বদলেরই অংশ। শুধুই সাউথ ব্লক নয়, কেন্দ্রীয় সচিবালয় হয়েছে কর্তব্য ভবন। রাজপথ হয়েছে কর্তব্যপথ। রেস কোর্স রোড হয়েছে লোককল্য়াণ মার্গ। রাজভবন হয়েছে লোকভবন।

এই দফতর বদল নিয়ে বৃহস্পতিবারেই একটি বিবৃতি জারি করেছিল পিএমও। তাতে বলা হয়েছিল, শুক্রবার দুপুরে সেবাতীর্থের পাশাপাশি কর্তব্যভবন ১ ও কর্তব্যভবন ২-এর আনুষ্ঠানিক উদ্বোধন করবেন তিনি। তারপর সন্ধ্যায় ৬টায় সেবাতীর্থ থেকে জাতির উদ্দেশে বার্তা দেবেন প্রধানমন্ত্রী। মোদীর হাত ধরে উদ্বোধন হওয়া এই ‘সেবাতীর্থ’ ভবনের পাশেই আরও দু’টি ভবন রয়েছে। যথাক্রমে সেবাতীর্থ-২ এবং সেবাতীর্থ-৩। সেখানেই হবে ক্যাবিনেট সচিবালয় এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের দফতর।

এছাড়াও কর্তব্যভবন ১ ও ২-তে কেন্দ্রীয় অর্থ, প্রতিরক্ষা, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ, কর্পোরেট, শিক্ষা, সংস্কৃতি, আইন ও বিচার, তথ্য ও সম্প্রচার, কৃষি ও কৃষক কল্যাণের মতো বেশ কিছু গুরুতপূর্ণ দফতর স্থানান্তরিত হচ্ছে বলেই খবর। উল্লেখ্য, আগেই নর্থ ব্ল থেকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক, অর্থ মন্ত্রকের অধিকাংশ দফতর সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের আওতায় তৈরি কর্তব্যভবনে সরে গিয়েছে। এছাড়াও অন্যান্য সচিবালয়ের জন্য কর্তব্যভবন নামে দশটি বহুতল তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনটি কর্তব্যভবন তৈরি হয়ে গিয়েছে। বাকি পরে সাতটি। এগুলি তৈরি হয়ে গেলে সমস্ত কেন্দ্রীয় মন্ত্রক সেখানে সরে যাবে।

ফের অগ্নিমিত্রাকে গোব্যাক স্লোগান, বিজেপি কর্মীদের ওপর হামলা
ফের অগ্নিমিত্রাকে গোব্যাক স্লোগান, বিজেপি কর্মীদের ওপর হামলা
রাতে বিজেপির পতাকা টেনে নামিয়ে পোড়াচ্ছে কারা?
রাতে বিজেপির পতাকা টেনে নামিয়ে পোড়াচ্ছে কারা?
ওপার বাংলায় ভোট, এপার বাংলায় চরমে সতর্কতা
ওপার বাংলায় ভোট, এপার বাংলায় চরমে সতর্কতা
বিধানসভা ভোটের আগেই হুমায়ুনের বাবরি মসজিদের নির্মাণ শুরু
বিধানসভা ভোটের আগেই হুমায়ুনের বাবরি মসজিদের নির্মাণ শুরু
TMC নেতাকে বাইকে ধাক্কা মারার পর প্রায় ১ কিলোমিটার টানল ট্রাক
TMC নেতাকে বাইকে ধাক্কা মারার পর প্রায় ১ কিলোমিটার টানল ট্রাক
মুখ ঢেকে কী করছে যুবক, CCTV-তে ধরা পড়ল সব
মুখ ঢেকে কী করছে যুবক, CCTV-তে ধরা পড়ল সব
পান-গুটখার খরচ দিচ্ছে সরকার, ময়নাগুড়ির তৃণমূল নেতার মন্তব্য ভাইরাল
পান-গুটখার খরচ দিচ্ছে সরকার, ময়নাগুড়ির তৃণমূল নেতার মন্তব্য ভাইরাল
জলপাইগুড়ির রেশন ডিলারদের নয়া ফরমান, রেশনের সঙ্গে উন্নয়নের পাঁচালি
জলপাইগুড়ির রেশন ডিলারদের নয়া ফরমান, রেশনের সঙ্গে উন্নয়নের পাঁচালি
বেলডাঙা হিংসা মামলায় বহাল NIA তদন্ত, সুপ্রিম কোর্টে ধাক্কা রাজ্যের
বেলডাঙা হিংসা মামলায় বহাল NIA তদন্ত, সুপ্রিম কোর্টে ধাক্কা রাজ্যের
অভিযোগ জানাতে বলেছিলেন পুলিশ সুপার, কাটমানি চাওয়ায় অভিযুক্ত TMC নেতা
অভিযোগ জানাতে বলেছিলেন পুলিশ সুপার, কাটমানি চাওয়ায় অভিযুক্ত TMC নেতা