AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

PM Narendra Modi: WITT সামিটে প্রধানমন্ত্রী মোদী, মধ্যপ্রাচ্যে যুদ্ধের কথা তুলে ধরলেন

PM Narendra Modi at WITT summit: হোয়াট ইন্ডিয়া থিঙ্কস টুডে সামিটে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, "আজ যখন বিশ্ব বহু শিবিরে বিভক্ত, ভারত তখন অভূতপূর্ব সেতুবন্ধন তৈরি করেছে। ভারত সকল দেশের অংশীদার। কেউ কেউ জিজ্ঞাসা করেন, আমরা কার পক্ষে। আমার উত্তর হল, আমরা ভারতের পক্ষে। আমরা শান্তির পক্ষে। আমরা আলোচনার পক্ষে।"

PM Narendra Modi: WITT সামিটে প্রধানমন্ত্রী মোদী, মধ্যপ্রাচ্যে যুদ্ধের কথা তুলে ধরলেন
WITT সামিটে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীImage Credit: TV9 Bangla
| Updated on: Mar 23, 2026 | 9:29 PM
Share

নয়াদিল্লি: টিভি৯ নেটওয়ার্কের হোয়াট ইন্ডিয়া থিঙ্কস টুডে সামিট ২০২৬ শুরু হল সোমবার। এই সামিটের প্রধান অতিথি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিন সামিটে বক্তব্য রাখতে গিয়ে মধ্যপ্রাচ্যে যুদ্ধের কথা তুলে ধরলেন তিনি। বললেন, “বিশ্ব আজ যে কঠিন পরিস্থিতির সম্মুখীন হচ্ছে তা অত্যন্ত গুরুতর।” বাংলায় একাধিক কেন্দ্রীয় যোজনা লাগু না করায় তৃণমূল সরকারকেও নিশানা করলেন। 

এদিন WITT সামিটে বক্তব্যের শুরুতেই এই সম্মেলন আয়োজনের জন্য টিভি৯ নেটওয়ার্ককে অভিনন্দন জানান প্রধানমন্ত্রী মোদী। বলেন, “আমি এই শীর্ষ সম্মেলনকে অভিনন্দন জানাই। আজ যখন বিশ্ব সংঘাতে জর্জরিত এবং এর প্রভাব বিশ্বজুড়ে দেখা যাচ্ছে, তখন ভারত ও বিশ্ব নিয়ে কথা বলা অত্যন্ত প্রাসঙ্গিক। আজকের ভারত দ্রুত বর্ধনশীল অর্থনীতির একটি দেশ।”

গত ২৮ ফেব্রুয়ারি ইরানে হামলা চালায় ইজরায়েল-আমেরিকা। জবাব দেয় ইরান। যুদ্ধের আঁচে উত্তপ্ত মধ্যপ্রাচ্য। এদিন WITT সামিটে প্রধানমন্ত্রী মোদী বলেন, “যুদ্ধের সময়েও ভারতের নীতি ও রণনীতি দেখে বিশ্বের অনেক দেশই বিস্মিত হয়। আমাদের একটি প্রবাদ আছে যে, সত্যের কোনও ক্ষতি করা যায় না।” তারপরই তিনি বলেন, “আজ যখন বিশ্ব বহু শিবিরে বিভক্ত, ভারত তখন অভূতপূর্ব সেতুবন্ধন তৈরি করেছে। ভারত সকল দেশের অংশীদার। কেউ কেউ জিজ্ঞাসা করেন, আমরা কার পক্ষে। আমার উত্তর হল, আমরা ভারতের পক্ষে। আমরা শান্তির পক্ষে। আমরা আলোচনার পক্ষে।”

এরপরই কংগ্রেসকে নিশানা করে প্রধানমন্ত্রী বলেন, “যখন রাজনীতিতে ব্যক্তিগত স্বার্থ ঢুকে পড়ে, তখন মানুষ দেশের কথা ভাবা বন্ধ করে দেয়। কংগ্রেস সরকারের আমলে পেট্রোল সংকট ছিল। কিন্তু কংগ্রেস দেশ নিয়ে নয়, বিদ্যুৎ নিয়ে চিন্তিত ছিল। কংগ্রেস অয়েল বন্ড জারি করেছিল। বিদ্যুৎ বাঁচাতে তারা ভুল সিদ্ধান্ত নিয়েছিল।” প্রধানমন্ত্রী বলেন, “বিগত পাঁচ-ছয় বছর ধরে আমাদের সরকার কংগ্রেসের পাপের (অয়েল বন্ড) বোঝা বহন করেছে। এই পরিবহণের খরচ কমেনি। ১ লক্ষ ৪৮ হাজার কোটি টাকার পরিবর্তে আমাদের ৩ লক্ষ কোটি টাকারও বেশি দিতে হয়েছে। আজকাল কংগ্রেস নেতারা একের পর এক বিবৃতি দিয়ে যাচ্ছেন, কিন্তু এই বিষয়ে নীরব রয়েছেন।”

মধ্যপ্রাচ্যে যুদ্ধ নিয়ে WITT সামিটে মোদী বলেন, “বিশ্বের যেকোনও প্রান্তে যুদ্ধ সবাইকে প্রভাবিত করে। কিন্তু রাজনৈতিক স্বার্থে কিছু লোক নিজেদের জন্য রাজনৈতিক সুযোগ খুঁজছে। তাই, আমি টিভি৯ মঞ্চ থেকে আবারও বলছি, এটি সংযম ও সংবেদনশীলতার সময়। এমনকি কোভিড-১৯ মহামারির সময়েও, যখন গোটা দেশ একসঙ্গে কাজ করেছে, তখন তার ফল ইতিবাচক হয়। আমাদের বর্তমান পরিস্থিতিকেও একইভাবে মোকাবিলা করতে হবে।” মধ্যপ্রাচ্যে যুদ্ধের মধ্যেও ভারতের উন্নয়ন যে অব্যাহত রয়েছে, সেকথা জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, “যুদ্ধের প্রভাব সত্ত্বেও ভারত তার উন্নয়নের গতি থামায়নি। গত ২৩ দিনে সরকার বেশ কিছু বড় সিদ্ধান্ত নিয়েছে। যুদ্ধের মুখেও ভারত তার অগ্রগতি বজায় রেখেছে।” নিজের বক্তব্যের শেষে ফের টিভি৯ নেটওয়ার্কের এই সামিটের প্রশংসা করে মোদী বলেন, “আমি আত্মবিশ্বাসী যে এই টিভি৯ সামিট ভারত এবং ভারতীয়দের প্রতি বিশ্বের আস্থা আরও দৃঢ় করবে।”

Follow Us
মঙ্গলবারই রাজ্যে আসছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি
মঙ্গলবারই রাজ্যে আসছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি
আরজি করে লিফট বিপর্যয়ে উঠে আসছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
আরজি করে লিফট বিপর্যয়ে উঠে আসছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
'আপনাদের কাছে উৎসব আগে?', সুপ্রিম কোর্টে বড় ধাক্কা রাজ্য়ের
'আপনাদের কাছে উৎসব আগে?', সুপ্রিম কোর্টে বড় ধাক্কা রাজ্য়ের
সাপ্লিমেন্টারি লিস্টে নাম বাদ পড়লে কী করবেন
সাপ্লিমেন্টারি লিস্টে নাম বাদ পড়লে কী করবেন
'গুলি দেখেছ? আওয়াজে প্যান্ট...', রণংদেহী মেজাজে দিলীপ ঘোষ
'গুলি দেখেছ? আওয়াজে প্যান্ট...', রণংদেহী মেজাজে দিলীপ ঘোষ
বারবার বিতর্ক, কেন আবারও শিরোনামে আরজি কর?
বারবার বিতর্ক, কেন আবারও শিরোনামে আরজি কর?
মধ্যপ্রাচ্যে যুদ্ধ, তেল আমদানি নিয়ে সংসদে মুখ খুললেন প্রধানমন্ত্রী
মধ্যপ্রাচ্যে যুদ্ধ, তেল আমদানি নিয়ে সংসদে মুখ খুললেন প্রধানমন্ত্রী
BJP-র প্রার্থী নিয়ে অসন্তোষের মধ্যেই বাংলায় আসছেন নিতিন, খোঁচা কুণালের
BJP-র প্রার্থী নিয়ে অসন্তোষের মধ্যেই বাংলায় আসছেন নিতিন, খোঁচা কুণালের
মমতার কেন্দ্রে বাড়ি বাড়ি প্রচারে ফিরহাদ, খোঁচা দিলেন শুভেন্দুকে
মমতার কেন্দ্রে বাড়ি বাড়ি প্রচারে ফিরহাদ, খোঁচা দিলেন শুভেন্দুকে
২৮ লক্ষের সাপ্লিমেন্টারি তালিকা আজ, নাম রয়েছে কি না কোথায় দেখবেন?
২৮ লক্ষের সাপ্লিমেন্টারি তালিকা আজ, নাম রয়েছে কি না কোথায় দেখবেন?