AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

PM Modi: সৌদি আরব থেকে শাহকে ফোন মোদীর, পহেলগাঁওয়ে সন্ত্রাসবাদী হামলা নিয়ে কড়া বার্তা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর

PM Modi: এদিন অনন্তনাগ জেলার পহেলগাঁওয়ে পর্যটকদের উপর হামলা চালায় জঙ্গিরা। এলোপাথাড়ি গুলিতে এক পর্যটকের মৃত্যু হয়েছে। বেশ কয়েকজন পর্যটক জখম হয়েছেন বলে জানা গিয়েছে। এক পর্যটক বলেন, তাঁরা ভেলপুরী খাচ্ছিলেন। সেইসময় জঙ্গিরা এসে তাঁর স্বামীকে গুলি করে।

PM Modi: সৌদি আরব থেকে শাহকে ফোন মোদীর, পহেলগাঁওয়ে সন্ত্রাসবাদী হামলা নিয়ে কড়া বার্তা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে ফোন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী
| Edited By: | Updated on: Apr 22, 2025 | 10:11 PM
Share

নয়াদিল্লি: পহেলগাঁওয়ে পর্যটকদের উপর সন্ত্রাসবাদী হামলা। খবর পেয়েই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে ফোন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই মুহূর্তে সৌদি আরবে রয়েছেন তিনি। সেখান থেকে ফোনে শাহর কাছ থেকে খোঁজখবর নিলেন। পরিস্থিতি খতিয়ে দেখতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে শ্রীনগরে যাওয়ার বার্তা দেন মোদী। প্রধানমন্ত্রীর সঙ্গে ফোনে কথা বলার পরই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী হুঁশিয়ারি দিলেন, জঙ্গিদের কোনওভাবেই ছাড়া হবে না। শাহর সঙ্গে ফোনে কথা বলার পর হামলার নিন্দা করে এক্স হ্যান্ডলে প্রধানমন্ত্রীও জানিয়েছেন, হামলাকারীদের কোনওভাবেই ছাড়া হবে না।

এদিন অনন্তনাগ জেলার পহেলগাঁওয়ে পর্যটকদের উপর হামলা চালায় জঙ্গিরা। এলোপাথাড়ি গুলিতে এক পর্যটকের মৃত্যু হয়েছে। বেশ কয়েকজন পর্যটক জখম হয়েছেন বলে জানা গিয়েছে। এক পর্যটক বলেন, তাঁরা ভেলপুরি খাচ্ছিলেন। সেইসময় জঙ্গিরা এসে তাঁর স্বামীকে গুলি করে।

হামলার খবর পেয়েই সৌদি আরব থেকে শাহকে ফোন করেন মোদী। পরিস্থিতি খতিয়ে দেখতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে শ্রীনগরে যেতে বলেন।

প্রধানমন্ত্রীর ফোনের পরই উচ্চপর্যায়ের বৈঠক করেন শাহ। দিল্লিতে তাঁর বাসভবনে এই উচ্চপর্যায়ের বৈঠকে ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে যোগ দেন জম্মু-কাশ্মীরের উপরাজ্যপাল মনোজ সিনহা, মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা, জম্মু ও কাশ্মীরের ডিজিপিও ও সেনা আধিকারিকরা।

ওই বৈঠকের পরই শাহ জানিয়ে দেন, সন্ত্রাসবাদীদের কোনওমতেই ছাড়া হবে না। মৃতদের পরিবারকে সমবেদনা জানান। প্রধানমন্ত্রীকে ঘটনা সম্পর্কে সব জানিয়েছেন বলে শাহ জানান। ঘটনার নিন্দা করেছেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এবং জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা।

Follow Us
জয়নগর থেকে নরেন্দ্রপুর, বিরোধীদের পোস্টার ছেঁড়াকে ঘিরে উত্তেজনা
জয়নগর থেকে নরেন্দ্রপুর, বিরোধীদের পোস্টার ছেঁড়াকে ঘিরে উত্তেজনা
LIVE: 'মমতা দিদি, তেরা সময় আব সমাপ্ত হো রাহা হ্যায়', শেষ প্রচারে শাহ
LIVE: 'মমতা দিদি, তেরা সময় আব সমাপ্ত হো রাহা হ্যায়', শেষ প্রচারে শাহ
রাকেশের সভা ঘিরে উত্তপ্ত একবালপুর, বিক্ষোভ তৃণমূল ও বিজেপির
রাকেশের সভা ঘিরে উত্তপ্ত একবালপুর, বিক্ষোভ তৃণমূল ও বিজেপির
ভয়াবহ পরিস্থিতি, দেখুন কীভাবে হাসপাতালের কাচ ভেঙে বের করা হল রোগীদের
ভয়াবহ পরিস্থিতি, দেখুন কীভাবে হাসপাতালের কাচ ভেঙে বের করা হল রোগীদের
'আমি ফাঁকা আওয়াজ দিই না', টিভি৯ বাংলায় এক্সক্লুসিভ শুভেন্দু
'আমি ফাঁকা আওয়াজ দিই না', টিভি৯ বাংলায় এক্সক্লুসিভ শুভেন্দু
রাস্তায় বাইক নিয়ে বেরনোর আগে জেনে নিন, বাংলার ভোটে বেনজির নির্দেশিকা
রাস্তায় বাইক নিয়ে বেরনোর আগে জেনে নিন, বাংলার ভোটে বেনজির নির্দেশিকা
'হুমকি আসত...', মৃত্যুর বারবার বলতেন সিপিএমের নূর আজম
'হুমকি আসত...', মৃত্যুর বারবার বলতেন সিপিএমের নূর আজম
সল্টলেকের হাসপাতালে দাউদাউ করে জ্বলছে আগুন, বের করা হচ্ছে রোগীদের
সল্টলেকের হাসপাতালে দাউদাউ করে জ্বলছে আগুন, বের করা হচ্ছে রোগীদের
SIR: প্রথম দফায় ভোটটা দিতে পারবেন তো? আজই বেরচ্ছে লিস্ট
SIR: প্রথম দফায় ভোটটা দিতে পারবেন তো? আজই বেরচ্ছে লিস্ট
'আর বাংলায় থাকতে পারব না...', মিঠুনের মুখে 'বড় ষড়যন্ত্রে'র কথা
'আর বাংলায় থাকতে পারব না...', মিঠুনের মুখে 'বড় ষড়যন্ত্রে'র কথা