AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

School Biometric Attendance: আর খাতা-কলম নয়, স্কুলে শিক্ষকের সঙ্গে পড়ুয়াদেরও দিতে হবে বায়োমেট্রিক হাজিরা, কবে থেকে চালু হচ্ছে?

Biometric Attendance in West Bengal Schools: দীপক বর্মণ জানিয়েছেন, স্কুলে স্কুলে বসতে চলেছে ফেস রেকগনিশন সিস্টেম। প্রথম শ্রেণি থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত সব ক্লাসেই থাকবে বায়োমেট্রিক অ্যাটেনডেন্স। শিক্ষকদের বাধ্যতামূলক বায়োমেট্রিক হাজিরা দিতে হবে। এই পদ্ধতিতে ৪ লক্ষ শিক্ষককে দিতে হবে হাজিরা।

School Biometric Attendance: আর খাতা-কলম নয়, স্কুলে শিক্ষকের সঙ্গে পড়ুয়াদেরও দিতে হবে বায়োমেট্রিক হাজিরা, কবে থেকে চালু হচ্ছে?
ফাইল ছবিImage Credit: Tv9 Bangla
| Edited By: | Updated on: Nov 26, 2026 | 6:54 PM
Share

কলকাতা: স্কুলে হাজিরা দেওয়ার পদ্ধতিতে এবার বড়সড় বদল আসতে চলেছে রাজ্যে। আর খাতায় কলমে নয়, এবার মুখের ছবি শনাক্ত করেই নেওয়া হবে শিক্ষক ও পড়ুয়াদের উপস্থিতি। আগামী বছর থেকেই রাজ্যজুড়ে স্কুলগুলিতে চালু হচ্ছে বায়োমেট্রিক অ্যাটেনডেন্স। শুধু শিক্ষক বা শিক্ষাকর্মী নয়, ছাত্রছাত্রীদেরও দিতে হবে বায়োমেট্রিক হাজিরা (School Students Biometric Attendance)। আগেই এই উদ্যোগের কথা জানিয়েছিলেন স্কুল শিক্ষামন্ত্রী দীপক বর্মণ। এবার দিনক্ষণও ঘোষণা করে দেওয়া হয়েছে। স্কুল শিক্ষা দফতর সূত্রে খবর, ২ জানুয়ারি বায়োমেট্রিক হাজিরা (Biometric Attendance) চালু হতে চলেছে।

ডিসেম্বরেই পাইলট প্রোজেক্ট

জানা গিয়েছে, এই নতুন ব্যবস্থা চালুর আগে ডিসেম্বর মাস থেকেই শুরু হবে পাইলট প্রজেক্ট। স্কুল শিক্ষামন্ত্রী দীপক বর্মণ জানিয়েছেন, ডিসেম্বর থেকেই চালু হচ্ছে পাইলট প্রজেক্ট। স্কুলে স্কুলে বসতে চলেছে ফেস রেকগনিশন সিস্টেম। প্রথম শ্রেণি থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত সব ক্লাসেই থাকবে বায়োমেট্রিক অ্যাটেনডেন্স। শিক্ষকদের বাধ্যতামূলক বায়োমেট্রিক হাজিরা দিতে হবে।

এদিকে, ছাত্রছাত্রীদের জন্যও চালু হচ্ছে এআই বেসড হাজিরা পদ্ধতি। অর্থাৎ পড়ুয়াদের উপস্থিতি নথিভুক্ত করতেও ব্যবহার করা হবে এআই নির্ভর প্রযুক্তি। পরিসংখ্যান অনুযায়ী, রাজ্যের প্রায় ১ কোটি ৬০ লক্ষ পড়ুয়া এবং ৪ লক্ষ শিক্ষক এই নতুন হাজিরা ব্যবস্থার আওতায় আসতে চলেছেন। ফলে রাজ্যের স্কুলশিক্ষা ব্যবস্থায় প্রযুক্তির ব্যবহার বাড়তে চলেছে।

কেন এই উদ্যোগ?

স্কুলে শিক্ষক ও পড়ুয়াদের উপস্থিতির হিসাব আরও নির্ভুলভাবে রাখা এবং হাজিরা ব্যবস্থায় স্বচ্ছতা আনতেই এই প্রযুক্তি ব্যবহারের পরিকল্পনা বলে জানা যাচ্ছে।

Follow Us