AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

SIR-এ বিপত্তি দু’মাসের শিশুর, মিলছে না বার্থ সার্টিফিকেট

Cooch Behar: দিনহাটা-২ ব্লকের চৌধুরীহাট গ্রাম পঞ্চায়েতের খাটামারি গ্রামের বাসিন্দা আব্দুল হাবিব। তাঁর স্ত্রী আমিনা খাতুন গত ৮ সেপ্টেম্বর দিনহাটা মহকুমা হাসপাতালে এক কন্যাসন্তানের জন্ম দেন। কিন্তু দু’মাসেরও বেশি সময় পেরিয়ে গেলেও জন্ম শংসাপত্র পায়নি শিশুটি।

SIR-এ বিপত্তি দু'মাসের শিশুর, মিলছে না বার্থ সার্টিফিকেট
এসআইআরে নাম বাদ পড়ায় সন্তানও পাচ্ছে না জন্ম শংসাপত্র।Image Credit: TV9 বাংলা
| Edited By: | Updated on: Nov 26, 2026 | 6:17 PM
Share

কোচবিহার: জন্মেও মিলছে না পরিচয়। ভোটার তালিকায় নাম বাদ, তাই আটকে সদ্যোজাতের জন্ম শংসাপত্র! দিনহাটায় এসআইআর (SIR) ঘিরে শোরগোল-বিতর্ক। ঠিক কী হয়েছে?

দুই মাসের শিশুকন্যার জন্ম শংসাপত্র তৈরি না হওয়ার অভিযোগ ঘিরে বিতর্ক। জন্ম সার্টিফিকেট কেন তৈরি হচ্ছে না? কারণ ভোটার তালিকা থেকে বাদ পড়েছে বাবার নাম। কোচবিহারের দিনহাটা-২ ব্লকের ঘটনা। পরিবারের দাবি, আবাসিক শংসাপত্র না মেলায়, আটকে রয়েছে শিশুর জন্ম নিবন্ধন বা রেজিস্ট্রেশন।

দিনহাটা-২ ব্লকের চৌধুরীহাট গ্রাম পঞ্চায়েতের খাটামারি গ্রামের বাসিন্দা আব্দুল হাবিব। তাঁর স্ত্রী আমিনা খাতুন গত ৮ সেপ্টেম্বর দিনহাটা মহকুমা হাসপাতালে এক কন্যাসন্তানের জন্ম দেন। কিন্তু দু’মাসেরও বেশি সময় পেরিয়ে গেলেও জন্ম শংসাপত্র পায়নি শিশুটি।

আব্দুলের অভিযোগ, এসআইআর (SIR) প্রক্রিয়ায় ভোটার তালিকা থেকে তাঁর নাম বাদ যাওয়ায় আবাসিক শংসাপত্র পেতে সমস্যা হচ্ছে। তিনি ট্রাইব্যুনালেও আপিল করেছেন, তবে এখনও হিয়ারিংয়ে ডাক পাননি। পঞ্চায়েত প্রধানের পদ শূন্য থাকায় গ্রাম পঞ্চায়েত থেকেও শংসাপত্র মিলছে না।

বিজেপির কোচবিহার জেলা সভাপতি অভিজিৎ বর্মন এই প্রসঙ্গে বলেন, “ওঁর ট্রাইব্যুনালের দ্বারস্থ হওয়া উচিত। ট্রাইব্যুনাল বিষয়টি খতিয়ে দেখে সিদ্ধান্ত নেবে। তিনি ভারতীয় নাগরিক হলে জন্ম শংসাপত্র পেতে কোনও সমস্যা হওয়ার কথা নয়।”

অন্যদিকে, জেলা কংগ্রেস সভাপতি বিশ্বজিৎ সরকার বলেন, “এসআইআরে বহু প্রকৃত ভারতীয় নাগরিকের নাম বাদ গিয়েছে। আব্দুল হাবিব স্থানীয় মুসলিম রাজবংশী সম্প্রদায়ের মানুষ। তাঁকে অনুপ্রবেশকারী হিসেবে তুলে ধরার চেষ্টা হচ্ছে। প্রকৃত নাগরিকদের নাম ভোটার তালিকায় পুনরায় অন্তর্ভুক্ত না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে।”

এদিকে, দিনহাটা-২ ব্লকের বিডিও লামু ওয়াই ওয়াংদি জানিয়েছেন, বিষয়টি খতিয়ে দেখা হবে। তবে এত কিছুর মাঝে অনিশ্চয়তায় ভুগছে ওই একরত্তি, যার এখনও জন্ম শংসাপত্রও তৈরি হয়নি।

Follow Us