AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Darjeeling Traffic: পাহাড়ে যানজটের সমস্যা মেটাবে এবার কলকাতা পুলিশ! বড় উদ্যোগ

Kolkata Traffic Police in Darjeeling: ইতিমধ্যেই কলকাতা থেকে পাঁচ সদস্যের বিশেষজ্ঞ দল পৌঁছেছে পাহাড়ে। চার দিনের পরিদর্শনে যানজটের কারণ খতিয়ে দেখে পাহাড়ের উপযোগী সমাধানের পথ খুঁজবেন তাঁরা। জানা গিয়েছে, দার্জিলিং, কার্শিয়াং, সোনাদা এবং জোরবাংলো-সহ বিভিন্ন এলাকায় যানজটের সমস্যাগুলি চিহ্নিত করাই এই বিশেষজ্ঞ দলের মূল লক্ষ্য।

Darjeeling Traffic: পাহাড়ে যানজটের সমস্যা মেটাবে এবার কলকাতা পুলিশ! বড় উদ্যোগ
দার্জিলিঙে যানজটImage Credit: Tv9 Bangla
| Edited By: | Updated on: Nov 26, 2026 | 6:22 PM
Share

দার্জিলিং: পাহাড়ে যানজট নিয়ন্ত্রণে এবার ময়দানে নামছে কলকাতা ট্রাফিক পুলিশ (Kolkata Traffic Police)। পাহাড়ে বেড়াতে গিয়ে যানজটে ঘণ্টার পর ঘণ্টা আটকে থাকা পর্যটকদের কাছে নতুন কিছু নয়। একই ভোগান্তি পোহাতে হয় স্থানীয়দেরও। বিশেষ করে পর্যটনের মরশুমে দার্জিলিং, কার্শিয়াং-সহ পাহাড়ের একাধিক এলাকায় যানজট ভয়াবহ আকার নেয়। এবার সেই সমস্যা মেটাতে বিশেষ উদ্যোগী হল দার্জিলিং পুলিশ (Darjeeling Police)। যান চলাচল ব্যবস্থা ঢেলে সাজাতে এবার কলকাতা ট্রাফিক পুলিশের সাহায্য চাইল তারা।

কী কী খতিয়ে দেখা হবে?

ইতিমধ্যেই কলকাতা থেকে পাঁচ সদস্যের বিশেষজ্ঞ দল পৌঁছেছে পাহাড়ে। চার দিনের পরিদর্শনে যানজটের কারণ খতিয়ে দেখে পাহাড়ের উপযোগী সমাধানের পথ খুঁজবেন তাঁরা। জানা গিয়েছে, দার্জিলিং, কার্শিয়াং, সোনাদা এবং জোরবাংলো-সহ বিভিন্ন এলাকায় যানজটের সমস্যাগুলি চিহ্নিত করাই এই বিশেষজ্ঞ দলের মূল লক্ষ্য। ইতিমধ্যেই দলের সদস্যরা কার্শিয়াং, সোনাদা ও দার্জিলিং পরিদর্শন করেছেন। কোথায় সবচেয়ে বেশি যানজট হচ্ছে, কোথায় পার্কিংয়ের সমস্যা রয়েছে, রাস্তার সাইনবোর্ড ও নিরাপত্তা ব্যবস্থায় কী কী ঘাটতি রয়েছে, তা খতিয়ে দেখছেন তাঁরা।

পাহাড়ের সরু রাস্তা, গাড়ির চাপ এবং পার্কিংয়ের সমস্যা যানজটের অন্যতম কারণ। সেই পরিস্থিতি বিবেচনা করেই বাস্তবসম্মত সমাধানের পথ খুঁজবেন কলকাতা ট্রাফিক পুলিশের আধিকারিকরা। তাঁদের পর্যবেক্ষণ ও পরামর্শের ভিত্তিতে দার্জিলিং জেলার যান চলাচল ব্যবস্থার উন্নতির পরিকল্পনা করা হতে পারে।

কী জানিয়েছেন দার্জিলিঙের পুলিশ সুপার?

এই প্রসঙ্গে দার্জিলিঙের পুলিশ সুপার ওয়াই শ্রীকান্ত জগন্নাথরাও জানিয়েছেন, জেলার যান চলাচল সংক্রান্ত সমস্যাগুলি খতিয়ে দেখার জন্য কলকাতা পুলিশের কাছে সাহায্য চাওয়া হয়েছিল। সেই আবেদনে সাড়া দিয়ে কলকাতা পুলিশ আধিকারিকদের একটি দল পাঠাতে সম্মত হয়েছে। তাঁরা পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখে সম্ভাব্য উন্নতির উপায় বাতলে দেবেন।

Follow Us