PM Modi: ঐতিহাসিক! অসমের হাইওয়েতে নামল প্রধানমন্ত্রীর C-130J বিমান
PM Narendra Modi: এই পথ এমনভাবেই তৈরি করা হয়েছে যে তা অসামরিক ও সামরিক- উভয় ক্ষেত্রেই ব্যবহার করা যাবে। জরুরি সময়ে ডিব্রুগড় বিমানবন্দরের বিকল্প হিসাবেও ব্যবহার করা যাবে। ৪০ টন পর্যন্ত যুদ্ধবিমান এবং ৭৪ টন পর্যন্ত ট্রান্সপোর্ট এয়ারক্রাফ্ট বহন করতে সক্ষম।

গুয়াহাটি: ঐতিহাসিক! বিমানবন্দর বা এয়ারফিল্ডে নয়, জাতীয় সড়কের উপরে জরুরি অবতরণ করল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিমান। অসমের মোরানে প্রধানমন্ত্রী মোদীর সি-১৩০জে বিমানের জরুরি অবতরণ পরিষেবা পরীক্ষা করা হয়।
ভোটমুখী অসমে একদিনের সফরে গিয়েছেন প্রধানমন্ত্রী মোদী। সেখানেই রাস্তায় অবতরণ করে প্রধানমন্ত্রীর বিশেষ বিমান। চাবুয়া এয়ারফিল্ড থেকে প্রধানমন্ত্রীর বিমান ওড়ে। ৩৭ নম্বর জাতীয় সড়কের সম্প্রসারিত পথে প্রধানমন্ত্রীর বিমান অবতরণ করে। বিমান থেকে নামার পর ৪০ মিনিটের এয়ার শো হয়। তেজস, সুখোই, রাফাল সহ অন্যান্য ফাইটার জেট নিজেদের ক্ষমতা দেখায়।
#WATCH | Assam witnesses a historic moment as Prime Minister Narendra Modi lands at the Emergency Landing Facility (ELF) on Moran Bypass in Dibrugarh. Here, he will witness the aerial display of fighters, transports and helicopters. The ELF is the first of its kind in Northeast… pic.twitter.com/DOp6lNqAXP
— ANI (@ANI) February 14, 2026
প্রধানমন্ত্রী মোদী নিজেই এক্স হ্যান্ডেলে পোস্ট করে জানিয়েছিলেন যে ইমার্জেন্সি ল্যান্ডিং ফেসিলিটি জরুরি সময়ের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। চ্যালেঞ্জিং পরিস্থিতিতে উদ্ধারকাজের জন্য এই পরিষেবা বিশেষ সাহায্য করবে। ১০০ কোটির ইমার্জেন্সি ল্যান্ডিং ফেসিলিটি মোরান বাইপাসের উপরে ৪.২ কিলোমিটার দীর্ঘ পথে তৈরি করা হয়েছে। এটি কৌশলগত দিক থেকে বিশেষ সাহায্য করবে। বায়ুসেনার যুদ্ধবিমানের অবতরণ, বিমান পরিবহন, ত্রাণ সামগ্রী পাঠানোর ক্ষেত্রে এই ল্য়ান্ডিং ফেসিলিটি কাজ করবে।
এই পথ এমনভাবেই তৈরি করা হয়েছে যে তা অসামরিক ও সামরিক- উভয় ক্ষেত্রেই ব্যবহার করা যাবে। জরুরি সময়ে ডিব্রুগড় বিমানবন্দরের বিকল্প হিসাবেও ব্যবহার করা যাবে। ৪০ টন পর্যন্ত যুদ্ধবিমান এবং ৭৪ টন পর্যন্ত ট্রান্সপোর্ট এয়ারক্রাফ্ট বহন করতে সক্ষম। এর আগে, ২০২১ সালে রাজস্থানের বারমেরে প্রথম ইমার্জেন্সি ল্যান্ডিং ফেসিলিটির উদ্বোধন করা হয়।
#WATCH | Assam: Indian Air Force’s Rafale took off from the Emergency Landing Facility (ELF) on Moran Bypass in Dibrugarh. PM Narendra Modi and others watched the take off.
Video: DD) pic.twitter.com/aYCApjlgJC
— ANI (@ANI) February 14, 2026
আজ প্রধানমন্ত্রী মোদী অসমে একাধিক উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন করবেন। ব্রহ্মপুত্র নদীর উপরে তৈরি সেতুর উদ্বোধন করবেন তিনি। উত্তর গুয়াহাটির সঙ্গে সংযোগ স্থাপন করবে। এতে যানজট আরও কমবে, যাতায়াতের সময় কমবে। গুয়াহাটির ইন্ডিয়ান ইন্সটিটিউট অব ম্য়ানেজমেন্টের অস্থায়ী ক্যাম্পাসেরও উদ্বোধন করবেন তিনি।
এর পাশাপাশি তিনি গুয়াহাটিতে ১০০টি ইলেকট্রিক বাসেরও উদ্বোধন করবেন। এরপরে গুয়াহাটিতে বিজেপি কর্মীদের সঙ্গে কথা বলবেন তিনি।
