AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

PM Narendra Modi: ‘জওয়ানদের বলিদান দেশের গর্ব’, কার্গিল বিজয় দিবসে শহিদদের শ্রদ্ধা প্রধানমন্ত্রীর

Narendra Modi on Kargil Vijay Diwas 2026: রবিবার এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করেন প্রধানমন্ত্রী লেখেন,"কার্গিল বিজয় দিবসে গোটা দেশ সেই বীর সেনাদের প্রতি কৃতজ্ঞতা জানায়, যাঁরা দেশের নিরাপত্তা নিশ্চিত করতে অসাধারণ সাহস ও নিষ্ঠার পরিচয় দিয়েছেন। তাঁদের দেশের প্রতি অটুট ভালোবাসা এবং কর্তব্যনিষ্ঠা আগামী প্রজন্মকে চিরকাল অনুপ্রাণিত করবে।"

PM Narendra Modi: 'জওয়ানদের বলিদান দেশের গর্ব', কার্গিল বিজয় দিবসে শহিদদের শ্রদ্ধা প্রধানমন্ত্রীর
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীImage Credit: Tv9 Network
| Updated on: Jul 26, 2026 | 1:02 PM
Share

নয়া দিল্লি: কার্গিল বিজয় দিবসে (Kargil Vijay Diwas) শহিদ জওয়ানদের শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi)। ১৯৯৯ সালের কার্গিল যুদ্ধে দেশের সার্বভৌমত্ব ও সীমান্ত রক্ষায় সেনাদের অসীম সাহস, বীরত্ব এবং আত্মবলিদানের কথা স্মরণ করেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, কঠিন পরিস্থিতিতেও জওয়ানদের বীরত্ব, তাঁদের বলিদান দেশের গর্ব হয়ে থাকবে।

শহিদদের শ্রদ্ধা মোদীর

রবিবার এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করেন প্রধানমন্ত্রী লেখেন,”কার্গিল বিজয় দিবসে গোটা দেশ সেই বীর সেনাদের প্রতি কৃতজ্ঞতা জানায়, যাঁরা দেশের নিরাপত্তা নিশ্চিত করতে অসাধারণ সাহস ও নিষ্ঠার পরিচয় দিয়েছেন। তাঁদের দেশের প্রতি অটুট ভালোবাসা এবং কর্তব্যনিষ্ঠা আগামী প্রজন্মকে চিরকাল অনুপ্রাণিত করবে।”

শহিদদের প্রতি শ্রদ্ধাজ্ঞাপন করেছেন রাজনাথ সিংও। একইসঙ্গে পাকিস্তানকে কড়া বার্তা দিয়েছেন তিনি। প্রতিরক্ষামন্ত্রী স্পষ্ট জানিয়ে দিয়েছেন, পাকিস্তানের সঙ্গে এবার কথা হবে POK নিয়ে। মনে করিয়ে দিয়েছেন, কাশ্মীর ভারতের অবিচ্ছেদ্য অংশ। পাকিস্তান অবৈধভাবে কাশ্মীরের একাংশ দখল করে রেখেছে। অনুপ্রবেশ নিয়েও কড়া বার্তা দিয়েছেন তিনি।

কার্গিল বিজয় দিবস

প্রতি বছর ২৬ জুলাই কার্গিল বিজয় দিবস পালন করা হয়। ১৯৯৯ সালের কার্গিল যুদ্ধে পাকিস্তানের বিরুদ্ধে ভারতের ঐতিহাসিক জয়ের স্মরণে এই দিনটি উদযাপিত হয়। একইসঙ্গে দেশের জন্য আত্মবলিদান দেওয়া সেনা জওয়ানদের প্রতি শ্রদ্ধাও জানানো হয়।

১৯৯৯ সালের মে মাসে পাকিস্তানের সেনা ও অনুপ্রবেশকারীরা নিয়ন্ত্রণরেখা পেরিয়ে লাদাখ দখল করে পাকিস্তানের সেনা। তা পুনর্দখলের জন্য অপারেশন বিজয় শুরু করে ভারত। এই অভিযানে ভারতীয় বায়ুসেনা অপারেশন সাফেদ সাগর এবং ভারতীয় নৌসেনা অপারেশন তলোয়ার-এর মাধ্যমে গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়। অবশেষে ২৬ জুলাই ১৬ হাজার ফুটেরও বেশি উচ্চতায় কঠিন পরিস্থিতির মধ্যে লড়াইয়ের পর পাক অধিকৃত এলাকা পুনর্দখল করতে সক্ষম হয় ভারতীয় সেনাবাহিনী। তারপর থেকে এই দিনটি কার্গিল বিজয় দিবস পালন করা হয়।

Follow Us
কলকাতা থেকে পালিয়েও শেষরক্ষা হল না, অণ্ডাল থেকে জালে 'দাগি' আফরোজ
কলকাতা থেকে পালিয়েও শেষরক্ষা হল না, অণ্ডাল থেকে জালে 'দাগি' আফরোজ
রক্তাক্ত সাংবাদিকরা, গুন্ডাদমন আইন প্রয়োগে কেন আপত্তি বামেদের?
রক্তাক্ত সাংবাদিকরা, গুন্ডাদমন আইন প্রয়োগে কেন আপত্তি বামেদের?
'সরকারের গ্যারান্টি...', সিজেপি নেতা সৌরভ দাস সাফ যা বলে দিলেন...
'সরকারের গ্যারান্টি...', সিজেপি নেতা সৌরভ দাস সাফ যা বলে দিলেন...
মমতাকে ফোন অভিজিৎ দীপকের
মমতাকে ফোন অভিজিৎ দীপকের
চাপে পড়ে ১৫ দিনের মধ্যে কাটমানির সব টাকা ফেরতের আশ্বাস!
চাপে পড়ে ১৫ দিনের মধ্যে কাটমানির সব টাকা ফেরতের আশ্বাস!
১১ জনকে চিহ্নিত করে গ্রেফতার করল গুন্ডাদমন শাখা
১১ জনকে চিহ্নিত করে গ্রেফতার করল গুন্ডাদমন শাখা
সরকারের সঙ্গে বৈঠকের পর সিজেপির বার্তা, এই পয়েন্টটা মিস করেননি তো?
সরকারের সঙ্গে বৈঠকের পর সিজেপির বার্তা, এই পয়েন্টটা মিস করেননি তো?
আন্দোলনের নামে 'গুন্ডামি', রক্তাক্ত সাংবাদিকরা! কী পদক্ষেপ রাজ্যের?
আন্দোলনের নামে 'গুন্ডামি', রক্তাক্ত সাংবাদিকরা! কী পদক্ষেপ রাজ্যের?
ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার পর আপাতত শিক্ষামন্ত্রকের দায়িত্বে কে?
ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার পর আপাতত শিক্ষামন্ত্রকের দায়িত্বে কে?
ভাঙা সেতুই এখন মাথাব্যথার কারণ বিনপুরের বাসিন্দাদের, কেন?
ভাঙা সেতুই এখন মাথাব্যথার কারণ বিনপুরের বাসিন্দাদের, কেন?