AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Hardik Pandya Transfer Rumour: মুম্বইয়ে আর নয়, আগামী সিজনে হার্দিককে নিজের দলে টানতে মরিয়া কারা?

Indian Premier League: হার্দিক পান্ডিয়া এখনও ভারতীয় ক্রিকেটের অন্যতম মূল্যবান অলরাউন্ডার। তিনি একজন কার্যকরী পেস বোলার, মিডল অর্ডারের নির্ভরযোগ্য ব্যাটার ও তাঁর নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতাও রয়েছে। সবচেয়ে বড় বিষয়, তিনি বিদেশী ক্রিকেটার নন ফলে দলে বিদেশি কোটার ওপর কোনও চাপ পড়বে না।

Hardik Pandya Transfer Rumour: মুম্বইয়ে আর নয়, আগামী সিজনে হার্দিককে নিজের দলে টানতে মরিয়া কারা?
হার্দিক পান্ডিয়াImage Credit: PTI
| Edited By: | Updated on: Jul 26, 2026 | 12:59 PM
Share

চেন্নাই : আসন্ন আইপিএল ২০২৭ মরশুমের আগে মুম্বই ইন্ডিয়ান্স ছাড়তে চলেছে হার্দিক পান্ডিয়া। আর তাঁকে দলে ভেড়াতে জোর চেষ্টা চালাচ্ছে চেন্নাই সুপার কিংস। একটি প্রতিবেদনে দাবি করা হয়েছে, প্রথমে চেন্নাই তাদের অধিনায়ক আয়ুষ মাত্রেকে ট্রেডে দেওয়ার প্রস্তাব দিয়েছিল। তবে পরে সেই সিদ্ধান্ত থেকে সরে আসে সিএসকে। পরিবর্তে, হার্দিককে দলে আনতে ডেওয়াল্ড ব্রেভিস, শিবম দুবে ও অতিরিক্ত ১০ কোটি টাকা দেওয়ার প্রস্তাব দিয়েছে সিএসকে বলে প্রতিবেদনে দাবি করা হয়েছে।

হিন্দুস্তান টাইমস-এর এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, মুম্বই ইন্ডিয়ান্স হার্দিক পান্ডিয়াকে ট্রেডে ছাড়তে চাইলে বড়সড় প্যাকেজ চাইছে। তাদের প্রথম পছন্দ ছিল অভিজ্ঞ অলরাউন্ডার শিবম দুবে এবং চেন্নাইয়ের তরুণ অধিনায়ক আয়ুষ মাত্রে। ২০২৬ আইপিএলে দুর্দান্ত পারফরম্যান্স করেছিলেন মাত্রে। প্রায় ১৮০ স্ট্রাইক রেটে ব্যাট করে তিনি নজর করেছিলেন। তাই ভবিষ্যতের দল গড়ার অন্যতম ক্রিকেটার হিসেবে তাঁকে চাইছে মুম্বই। তবে সিএসকে ১৯ বছর বয়সী মাত্রেকে কোনও ভাবেই ছাড়তে রাজি নয়।

প্রতিবেদন অনুযায়ী, হার্দিককে দলে আনার জন্য শিবম দুবে, ডেওয়াল্ড ব্রেভিস ও ১০ কোটি ক্যাশ টাকা দেওয়ার প্রস্তাব দিয়েছে চেন্নাই। এই প্যাকেজ দিয়েই ট্রেড চূড়ান্ত করার চেষ্টা করছে তারা। এই ট্রেড চূড়ান্ত হলে সিএসকের পাল্টা প্রস্তাবের মোট মূল্য ২০ কোটি টাকার বেশি হতে পারে। ফলে বড়সড় লাভের মুখ দেখতে পারে মুম্বই ইন্ডিয়ান্স। হার্দিক পান্ডিয়া এখনও ভারতীয় ক্রিকেটের অন্যতম মূল্যবান অলরাউন্ডার। তিনি একজন কার্যকরী পেস বোলার, মিডল অর্ডারের নির্ভরযোগ্য ব্যাটার ও তাঁর নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতাও রয়েছে। সবচেয়ে বড় বিষয়, তিনি বিদেশী ক্রিকেটার নন, ফলে দলে বিদেশি কোটার ওপর কোনও চাপ পড়বে না।

তবে আইপিএল ২০২৬-এ হার্দিকের পারফরম্যান্স খুব একটা ভাল ছিল না। তাই প্রশ্ন উঠছে, চেন্নাই কি বর্তমান ফর্মের জন্য নয় , ভবিষ্যতের সম্ভাবনার কথা ভেবে এত বড় মূল্য দিতে চাইছে? এই মুহূর্তে যেহেতু কোনও দলই এই ট্রেড নিয়ে আনুষ্ঠানিক ঘোষণা করেনি। ফলে, দুই ফ্র্যাঞ্চাইজির মধ্যে আলোচনা চলছেই। প্রতিবেদনে আরও দাবি করা হয়েছে, এই আলোচনা ভেস্তে গেলে কেকেআর-সহ কয়েকটি ফ্র্যাঞ্চাইজি পরিস্থিতির দিকে নজর রাখছে ও সুযোগ পেলেই হার্দিককে দলে নেওয়ার চেষ্টা করতে পারে।

Follow Us
মুখ্যমন্ত্রী শুভেন্দুর প্রশংসা রাজনাথের, কী বললেন?
মুখ্যমন্ত্রী শুভেন্দুর প্রশংসা রাজনাথের, কী বললেন?
দিনদুপুরে তৃণমূল নেত্রীর বাড়িতে ভাঙচুর, অন্তর্দ্বন্দ্বেই কি হামলা?
দিনদুপুরে তৃণমূল নেত্রীর বাড়িতে ভাঙচুর, অন্তর্দ্বন্দ্বেই কি হামলা?
রাতে গাড়িতে হামলা, দিনে আরাবুলের বাড়ির কাছে উদ্ধার বোমা
রাতে গাড়িতে হামলা, দিনে আরাবুলের বাড়ির কাছে উদ্ধার বোমা
চিনি মহার্ঘ, শক্তিগড়ের ল্যাংচা খেতে গেলেই এবার পুড়বে পকেট?
চিনি মহার্ঘ, শক্তিগড়ের ল্যাংচা খেতে গেলেই এবার পুড়বে পকেট?
৩ হাজার পেয়ে খুশি, মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে মিছিল শ্যামপুকুরে
৩ হাজার পেয়ে খুশি, মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে মিছিল শ্যামপুকুরে
মির্জা গালিব স্ট্রিটের হোটেলে মৃত্যুমিছিল, গ্রেফতার মালিক
মির্জা গালিব স্ট্রিটের হোটেলে মৃত্যুমিছিল, গ্রেফতার মালিক
'কাশ্মীর ভারতের গুরুত্বপূর্ণ অংশ' বলায় ট্রাম্পের দূতের উপর চটছে পাক
'কাশ্মীর ভারতের গুরুত্বপূর্ণ অংশ' বলায় ট্রাম্পের দূতের উপর চটছে পাক
হরমুজকে ‘নতুন মার্কিন ভূখণ্ড’ দাবি ট্রাম্পের
হরমুজকে ‘নতুন মার্কিন ভূখণ্ড’ দাবি ট্রাম্পের
পেসমেকার বসেছে, কেমন আছেন বিমান বসু?
পেসমেকার বসেছে, কেমন আছেন বিমান বসু?
সিম পাচারচক্রের বড় জাল! সামনে এলে চাঞ্চল্যকর তথ্য
সিম পাচারচক্রের বড় জাল! সামনে এলে চাঞ্চল্যকর তথ্য