PM Narendra Modi: ‘অশান্তি সৃষ্টিকারীদের কেউ মনে রাখে না’, বিরোধীদের সবক প্রধানমন্ত্রী মোদীর
Parliament Budget Session: এ দিন বাজেট অধিবেশন শুরুর আগে সংসদ চত্বরে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, "গত অধিবেশনে অনেক সাংসদরাই নিজের ইচ্ছে মতো আচরণ করেছেন। যে সকল সাংসদের অভ্যাস রয়েছে গণতান্ত্রিক মূল্য়বোধ ছিড়ে ফেলার, সংসদ বিরোধী আচরণ করার, আশা করি তারা নিজেদের আত্মসমীক্ষা করবেন, ভাববেন যে সাংসদ হিসাবে তারা কী কাজ করবেন।"

নয়া দিল্লি: আজ থেকে শুরু হচ্ছে বাজেট অধিবেশন। নতুন সংসদ ভবনে এই প্রথম বাজেট পেশ হবে। বুধবার সংসদে অধিবেশন শুরুর আগেই বিরোধীদের একহাত নিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। যে সমস্ত সাংসদরা অসংসদীয় আচরণের জন্য গত অধিবেশন থেকে সাসপেন্ড হয়েছিলেন, তাদের কটাক্ষ করে বললেন, “যারা অসংসদীয় আচরণ করেন, তাদের কেউ মনে রাখে না।”
এ দিন বাজেট অধিবেশন শুরুর আগে সংসদ চত্বরে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, “গত অধিবেশনে অনেক সাংসদরাই নিজের ইচ্ছে মতো আচরণ করেছেন। যে সকল সাংসদের অভ্যাস রয়েছে গণতান্ত্রিক মূল্য়বোধ ছিড়ে ফেলার, সংসদ বিরোধী আচরণ করার, আশা করি তারা নিজেদের আত্মসমীক্ষা করবেন, ভাববেন যে সাংসদ হিসাবে তারা কী কাজ করবেন। যারা সংসদে অশান্তি সৃষ্টি করেন, তাদের কেউ মনে রাখবে না। এই বাজেট অধিবেশন অনুশোচনা করার ও ইতিবাচক ছাপ রেখে যাওয়ার সুযোগ। আমি সকল সাংসদের কাছে অনুরোধ করছি এমন সুযোগ হাতছাড়া করবেন না। নিজেদের সেরাটুকু দিন।”
#WATCH | PM Modi targets the disruptive Members of Parliament
“I hope the MPs who are in the habit of ripping apart democratic values will self-introspect on what they did in their term as members of Parliament. Those who contributed positively to the Parliament will be… pic.twitter.com/oPlxsYj6o8
— ANI (@ANI) January 31, 2024
তিনি বলেন, “যারা সংসদে ইতিবাচক অবদান রয়েছে, তাদেরকে সকলে মনে রাখে। কিন্তু যারা অশান্তি সৃষ্টি করেন, তাদের খুব কম সংখ্যক মানুষই মনে রাখেন। এই বাজেট অধিবেশন আপনাদের কাছে সুযোগ। নিজের সেরাটা দিন।”
প্রধানমন্ত্রী মোদী জানান, নতুন সরকার তৈরি হলে বিজেপি পূর্ণাঙ্গ বাজেট পেশ করবে। তিনি বলেন, “আমরা ঐতিহ্য বজায় রেখে নতুন সরকার গঠন করার পর পূর্ণাঙ্গ বাজেট পেশ করব।”
