AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

PM Narendra Modi: মোদীর চোখে AI চশমা, কী কী করতে পারে এই চশমা, জানলে অবাক হয়ে যাবেন!

Sarvam AI: অনুষ্ঠিত হচ্ছে ইন্ডিয়া এআই ইমপ্যাক্ট সামিট ২০২৬। সেখানে প্রথমদিনেই উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তবে এআই সামিটে প্রধানমন্ত্রীর উপরে সকলের নজর গেল অন্য এক কারণে। চোখে কালো ফ্রেমের চশমা। এই চশমা কিন্তু সাধারণ নয়।

PM Narendra Modi: মোদীর চোখে AI চশমা, কী কী করতে পারে এই চশমা, জানলে অবাক হয়ে যাবেন!
প্রধানমন্ত্রীর চোখে বিশেষ চশমা।Image Credit: X
| Updated on: Feb 18, 2026 | 7:25 PM
Share

নয়া দিল্লি: ভারত মণ্ডপমে অনুষ্ঠিত হচ্ছে ইন্ডিয়া এআই ইমপ্যাক্ট সামিট ২০২৬। সেখানে প্রথমদিনেই উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তবে এআই সামিটে প্রধানমন্ত্রীর উপরে সকলের নজর গেল অন্য এক কারণে। চোখে কালো ফ্রেমের চশমা। এই চশমা কিন্তু সাধারণ নয়। শুধু দেখতেই সাহায্য করে না এই চশমা, এই চশমা শোনে আপনার কথাও।

ভারতের এআই সামিটে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর চোখে ছিল কালো রঙের স্লিক চশমা পরেছিলেন। এটি আসলে এআই ডিভাইস। এর নাম সর্বম কাজ়ে। এটি ভারতীয় স্টার্টআপ সংস্থা, সর্বম এআই-র তৈরি আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স প্রোডাক্ট।

প্রধানমন্ত্রীর চোখে এই চশমা দেখতেই তা নিয়ে চর্চা শুরু হয়ে যায়। সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি এই এআই ওয়ারেবল। এটি রিয়েল টাইমে শোনে, বোঝে ও বুঝতে পারে। যিনি চশমা পরছেন, সেটি ক্যাপচার করা এবং কী দেখছেন, তা বুঝতে সাহায্য করে। স্মার্টফোন, কম্পিউটারের গণ্ডি পার করে এআই এখন বাস্তব জীবনের অংশ। কণ্ঠ ও স্ক্রিন দেখে কৃত্রিম বুদ্ধিমত্তা অ্যাক্সেস করা যায়। চলতি সপ্তাহ থেকেই এতে চ্যাট করার ফাংশনও যোগ হবে।  আগামী মে মাস থেকে জনসাধারণের জন্য উপলব্ধ হবে।